Monday, March 16, 2026
34.9 C
Dhaka

ক্ষুদ্রঋণ খাতে ব্যাংক-এমএফআই সংযোগ জোরদারের আহ্বান

শ্রম আইন লঙ্ঘন করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওর কর্মীদের নির্ধারিত কর্মঘণ্টার বাইরে জোরপূর্বক কাজ করানো যাবে না বলে সতর্ক করেছেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, কর্মীদের নির্ধারিত সময়ের বেশি আটকে রেখে কাজ করানো আইনসম্মত নয় এবং এ বিষয়ে সংস্থার প্রধানদের সতর্ক থাকতে হবে।

শনিবার (৬ ডিসেম্বর) বগুড়ায় এমআরএর উদ্যোগে আয়োজিত মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন (এমএফআই)–ব্যাংক লিংকেজ আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া শহরের বনানী এলাকায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) ভবনের মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে অংশ নেওয়া বেসরকারি সংস্থাগুলোর প্রধানেরা বলেন, গ্রামীণ কৃষি ও অর্থনীতিকে সচল রাখতে এবং নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও শক্তিশালী করতে এমআরএর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কাছে আলাদা তহবিল বা বিশেষ প্যাকেজের দাবি জানান তারা। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ক্ষুদ্রঋণের অর্থায়ন প্রক্রিয়া সহজ করা এবং সুদের হার কমানোর দাবিও তোলেন এনজিও প্রতিনিধিরা।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৪–২৫ অর্থবছরে ক্ষুদ্রঋণ খাতে চার কোটি গ্রাহকের মাধ্যমে মোট ২ লাখ ৭৭ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এই ঋণ কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সময়ে দেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মোট তহবিল দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার কোটি টাকা। এর মধ্যে গ্রাহকের সঞ্চয় রয়েছে ৭৯ হাজার ৯৩২ কোটি টাকা এবং প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তহবিল ৬৭ হাজার ৭৮৯ কোটি টাকা। এছাড়া বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এমএফআইগুলোর তহবিল রয়েছে ২২ হাজার ৪৯ কোটি টাকা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা গেলে তৃণমূল পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তি আরও দ্রুত বিস্তৃত হবে। তিনি জানান, মাইক্রোক্রেডিট অথরিটি এমএফ–সিআইবি এবং ক্রেডিট স্কোরিং বাস্তবায়নের মাধ্যমে একটি সহযোগিতামূলক পরিবেশ তৈরির কাজ করছে। এতে ব্যাংক ও মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারবে। এ সময় ব্যাংকগুলোকে সহজ শর্তে আর্থিক সহায়তা ও ঋণ প্রদানের আহ্বান জানান তিনি। পাশাপাশি অপেক্ষাকৃত ছোট পরিসরে ক্ষুদ্রঋণ পরিচালনাকারী এনজিওগুলোর জন্য বড় এনজিওগুলোকে ঋণ সহায়তার উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয়ের পরিচালক সরদার আল এমরান বলেন, ‘দেশের আর্থিক খাতকে নিরাপদ, স্থিতিশীল ও চাঙা রাখা, অর্থনীতিতে শৃঙ্খলা ফেরানো এখন বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ। বেসরকারি সংস্থাকে কত সহজে, কত দ্রুত, কতটা ঝামেলামুক্তভাবে ঋণ প্রদান করা যায়, বাস্তবমুখী করা যায়, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। তবে বেসরকারি সংস্থাগুলোকেও কৃষি ও এসএমই খাতকে অগ্রাধিকার দিতে হবে। উপযুক্ত ব্যক্তিকে ঋণ দেওয়া, আদায় করা এবং ঋণের সৎ ব্যবহার করা বড় চ্যালেঞ্জ। সেই কাজ সবাইকে করতে হবে।’

এমআরএর পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমআরএর নির্বাহী পরিচালক মো. নূরে আলম মেহেদী। সেমিনারে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও জয়পুরহাট জেলার ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী ৬৮টি এনজিওর নির্বাহী পরিচালক অংশ নেন। পাশাপাশি ১৬টি বাণিজ্যিক ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়ার টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক হোসেন আরা বেগম, গ্রাম উন্নয়ন কর্ম (গাক)–এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বগুড়ার হেড অব ব্রাঞ্চ মোখলেছুর রহমান, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার রাশিদুল ইসলাম, বগুড়ার লাইট হাউজের নির্বাহী পরিচালক হারুন–অর–রশীদ, জয়পুরহাটের জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন, সিরাজগঞ্জের সমাজ উন্নয়ন কার্যক্রমের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, টিএমএসএসের উপনির্বাহী পরিচালক সোহরাব আলী খান, মহিষবাথান সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোখলেছুর রহমান, পাবনার পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম ও সিরাজগঞ্জের এনডিপির নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমআরএর পরিচালক মোহাম্মদ কামাল হোসেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

অপ্রয়োজনীয় জিনিস সরালেই ঘর থাকবে গুছানো

সময়ের সঙ্গে সঙ্গে নতুন বাড়িও অল্প সময়ের মধ্যেই নানা...

ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ পায়নি ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের কারচুপির...

ঈদ উপলক্ষে বিকাশে যুক্ত হলো ডিজিটাল ঈদ কার্ড

ঈদকে সামনে রেখে ব্যবহারকারীদের জন্য নতুন ডিজিটাল সুবিধা যুক্ত...

জয়পুরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক মাসুদ রানা প্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট–১ (সদর-পাঁচবিবি) আসনে বিএনপির প্রার্থী...

জাবি ছাত্রীর হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসা থেকে ছাত্রীর...

লাইলাতুল কদরসহ বরকতময় সময় রমজানের শেষ দশক

পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের...

বৃষ্টিতে গুটি শক্ত হওয়ার আশা কৃষকদের

রাজশাহীতে রোববার (৭ ডিসেম্বর) রাতে ৫ দশমিক ৬ মিলিমিটার...

বৈধভাবে বনে গেলে দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেয় সরকার

সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রত মণ্ডলের পরিবারকে সরকারিভাবে...

ঈদযাত্রা সামনে রেখে রেলবহরে যুক্ত হলো পাঁচ ইঞ্জিন

পার্বতীপুরে অবস্থিত বাংলাদেশ রেলের প্রধান ও বৃহত্তম লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ...

জেলা উন্নয়ন জোরদারে কাজ করার প্রতিশ্রুতি নতুন প্রশাসকের

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির...

সভাপতি মফিজুর রহমান, সম্পাদক আবদুল হাই

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি ও...

উন্নয়ন কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতি মামুন মাহমুদের

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির...

বাঁশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী-সাতকানিয়া সীমান্তবর্তী একটি দুর্গম এলাকায় আগুনে পুড়ে দুই...

ছাদ বা বারান্দায় টবে লাগাতে পারেন যে ফলের গাছ

শহরের ছোট জায়গা কিংবা বাসার ছাদ বা বারান্দায় অনেকেই...
spot_img

আরও পড়ুন

অপ্রয়োজনীয় জিনিস সরালেই ঘর থাকবে গুছানো

সময়ের সঙ্গে সঙ্গে নতুন বাড়িও অল্প সময়ের মধ্যেই নানা ধরনের জিনিসে ভরে যায়। এর সবকিছু যে প্রয়োজনীয়, তা নয়। অনেক সময় ভবিষ্যতে কাজে লাগতে...

ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ পায়নি ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের কারচুপির অভিযোগ পায়নি নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি...

ঈদ উপলক্ষে বিকাশে যুক্ত হলো ডিজিটাল ঈদ কার্ড

ঈদকে সামনে রেখে ব্যবহারকারীদের জন্য নতুন ডিজিটাল সুবিধা যুক্ত করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ’ স্লোগানকে কেন্দ্র করে...

জয়পুরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক মাসুদ রানা প্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট–১ (সদর-পাঁচবিবি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য (এমপি) হতে না পারলেও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদ...
spot_img