Sunday, March 15, 2026
24.3 C
Dhaka

৪০ বিলিয়ন ঘনফুট মজুদ, ১০ বছরের জন্য উত্তোলন সম্ভব

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ৮ মিলিয়ন বা ৮০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হবে, যা দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহকে শক্তিশালী করবে।

শ্রীকাইল গ্যাসক্ষেত্রে কূপটির উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। তিনি বলেন, “বিগত সরকার আমদানির ওপর নির্ভরশীল করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আমাদের লক্ষ্য নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হওয়া, যাতে যেকোনো ঝুঁকি সহজে মোকাবিলা করা যায়।”

প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) বিগত সময়ে কার্যত পঙ্গু হয়ে ছিল। বর্তমান সরকার বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাইছে এবং তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছে।

কূপটির খনন কাজ গত বছরের ২৮ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত প্রায় ১৩২ কোটি টাকায় সম্পন্ন হয়। শ্রীকাইল কূপ-৫ থেকে আগামী ১০ বছর গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কূপটিতে আনুমানিক ৪০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস মজুদ আছে, যার মধ্যে প্রায় ২৮ বিসিএফ উত্তোলনযোগ্য।

শ্রীকাইল গ্যাসক্ষেত্রের কূপ-৫-এর উপ-প্রকল্প পরিচালক মো. আবদুল বাতিন বলেন, কূপ খননের কাজ শেষ হওয়ার পর আজ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। শ্রীকাইলের ৫টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসালম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পেট্রোবাংলার ডিরেক্টর অপারেশনস রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক এবং প্রকল্প পরিচালক মোজাম্মেল হক।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখের সুরক্ষায় কী করবেন

দীর্ঘ সময় স্মার্টফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে অনেকের চোখে...

পর্যাপ্ত সরবরাহ শুরু হলে কর্মসূচি বাতিল হবে

খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে...

রমজানে রোজা ভঙ্গের প্রতিকার কী

রমজান মাস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, যেখানে মুসলমানরা আল্লাহর...

সুজানগরে অবৈধ তেল মজুত, এক ব্যক্তি জরিমানা

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অবৈধভাবে মজুদ করা...

নোয়াখালীর ব্যবসায়ী নিখোঁজ, পরে লাশ উদ্ধার

নোয়াখালীর সুধারাম থানার এলাকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর...

কুড়িগ্রামে বিশ্বের সবচেয়ে বড় কড়াই উদ্বোধন

কুড়িগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘মেগাকিচেন’ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও...

গাজীপুরে বৈদ্যুতিক দুর্ঘটনায় একজনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায়...

শিবচর বিএনপির উদ্দেশে বিতর্কিত মন্তব্য

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এক...

ভাটিয়ারী ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি গাড়ি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর একটি ফিলিং স্টেশনের সামনে ডিজেল নিতে...

গরমেও ত্বকের যত্নে বডি অয়েল কেন জরুরি

অনেকেই মনে করেন শীতকালেই কেবল ত্বকের যত্নে বডি অয়েলের...

নগরবাসীর জন্য যানজট নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ প্রশাসক

কুমিল্লাসহ দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ...

ইফতারের আগে পারিবারিক কলহে স্ত্রী খুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গার দক্ষিণপাড়ায় ইফতারের আগমুহূর্তে স্বামী-স্ত্রীর মধ্যে কথা–কাটাকাটি...

রামপালে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জনের মৃত্যু

বাগেরহাটের রামপাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই মেয়ে, মা...

বিএনপির একদলীয় নীতিকে সমালোচনা এবি পার্টির মঞ্জুর

এবি পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি...
spot_img

আরও পড়ুন

দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখের সুরক্ষায় কী করবেন

দীর্ঘ সময় স্মার্টফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে অনেকের চোখে জ্বালা, শুষ্কতা বা ভারী ভাব দেখা দেয়। অনেক সময় মনে হয় যেন চোখে বালুকণা লেগে...

পর্যাপ্ত সরবরাহ শুরু হলে কর্মসূচি বাতিল হবে

খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হয়েছে। পাম্প মালিকরা অভিযোগ করেছেন, চাহিদামতো তেল সরবরাহ করা হচ্ছে না।...

রমজানে রোজা ভঙ্গের প্রতিকার কী

রমজান মাস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, যেখানে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা পালন করেন। তবে নানা কারণে কেউ রোজা রাখতে না পারলে বা ইচ্ছাকৃতভাবে...

সুজানগরে অবৈধ তেল মজুত, এক ব্যক্তি জরিমানা

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অবৈধভাবে মজুদ করা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকালে উপজেলার...
spot_img