Saturday, March 14, 2026
31.7 C
Dhaka

ত্রুটি আংশিক সারিয়ে চালু হয়েছে নর্থ ইউনিট

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের একটি ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। একই সমস্যার কারণে বন্ধ হয়ে যাওয়া আরেকটি ইউনিট ছয় ঘণ্টা পর চালু করা হয়েছে। পাশাপাশি গ্যাস–সংকটের কারণে বন্ধ থাকা একটি ইউনিটও প্রায় এক সপ্তাহ পর পুনরায় চালু হয়েছে। বর্তমানে চারটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সচল পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি বড় ইউনিট থেকে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল। কিন্তু শুক্রবার দুপুরে আশুগঞ্জ–ভুলতা ৪০০ কেভি গ্রিড লাইনে ত্রুটি দেখা দেয়। এর ফলে জাতীয় গ্রিডে প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায় এবং প্রায় দেড় হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন নেমে আসে মাত্র ২২৫ মেগাওয়াটে।

ত্রুটি দেখা দেওয়ার পর কারিগরি দল দ্রুত কারণ অনুসন্ধান শুরু করে। পরে গ্রিড লাইনের সমস্যা আংশিকভাবে সমাধান হলে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্থ ইউনিট পুনরায় চালু করা হয়। এর আগে গ্যাস–সংকটের কারণে বন্ধ থাকা ৪৫০ মেগাওয়াট ক্ষমতার সাউথ ইউনিটটি বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুনরায় উৎপাদনে আসে।

তবে গ্রিড লাইনের ত্রুটি পুরোপুরি সমাধান না হওয়ায় শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইস্ট ইউনিটটি চালু করা সম্ভব হয়নি। এ ইউনিট থেকে প্রতিদিন গড়ে প্রায় ১৫০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। এটি বন্ধ থাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রায় ২০০ মেগাওয়াট ঘাটতি তৈরি হয়েছে।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মো. আব্দুল মজিদ বলেন, জাতীয় গ্রিড লাইনের ত্রুটির কারণে কেন্দ্রটির দুটি বড় ইউনিট বন্ধ হয়ে পড়েছিল। পরে কারিগরি ত্রুটি সারিয়ে নর্থ ইউনিটটি চালু করা হয়েছে। বর্তমানে ৪৫০ মেগাওয়াটের দুটি ইউনিটের পাশাপাশি ২২৫ মেগাওয়াট ও ২৫০ মেগাওয়াটের আরও দুটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিট মিলিয়ে জাতীয় গ্রিডে প্রায় ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে ৫০ ঘণ্টা আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট...

নতুন ধরনের হীরা তৈরি, দাবি চীনা বিজ্ঞানীদের

বর্তমানে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক খনিজ হিসেবে হীরাকে ধরা...

মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন প্রশাসকরা

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।...

ঢাকা বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও।...

হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে মহিমান্বিত রাত

রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। তবে...

শেষ মুহূর্তে বৃষ্টির ধাক্কা বইমেলায়

শেষ পর্যায়ে এসে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অমর একুশে...

প্রচারপত্র না পেয়ে বিপাকে মাঠপর্যায়ের কর্মীরা

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর...

তরমুজের বীজে লুকিয়ে আছে পুষ্টির ভান্ডার

গরমের দিনে ঠান্ডা তরমুজ খেতে গিয়ে অনেক সময় অসাবধানতাবশত...

নতুন ইউনিট চালু হলে তিন গুণ বাড়বে তেল পরিশোধন ক্ষমতা

দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের...

থানায় গিয়ে মামলাকারীকে হুমকির অভিযোগ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একটি কলেজের...

বৃষ্টির পর চা–গাছে দেখা যাচ্ছে নতুন কুঁড়ি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা–বাগানগুলো কয়েক মাস ধরেই ছিল কিছুটা...

নির্ধারিত সময়েই ছাড়ছে আন্তনগর ট্রেন

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু...

মিলিটারি–গ্রেড এনক্রিপশন প্রযুক্তিতে এগিয়ে বিশ্বসেরা সিকিউর ফোন

স্মার্টফোনের ওপর নির্ভর করেন না। তাদের যোগাযোগ, তথ্য আদান–প্রদান...
spot_img

আরও পড়ুন

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে ৫০ ঘণ্টা আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য...

নতুন ধরনের হীরা তৈরি, দাবি চীনা বিজ্ঞানীদের

বর্তমানে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক খনিজ হিসেবে হীরাকে ধরা হয়। তবে চীনের একদল বিজ্ঞানী এমন একটি নতুন খনিজ তৈরির দাবি করেছেন, যা প্রচলিত কিউবিক...

মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন প্রশাসকরা

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগ পাওয়া সিটি করপোরেশনগুলো হলো বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা। শনিবার স্থানীয় সরকার বিভাগের...

ঢাকা বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক...
spot_img