Friday, March 13, 2026
32.7 C
Dhaka

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলনকক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা বলেন, এক সময়ের স্বচ্ছ শীতলক্ষ্যা নদী এখন প্লাস্টিক বর্জ্যে দূষিত ও দুর্গন্ধময়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, ‘৩০-৩৫ বছর আগে নদীর পানি স্বচ্ছ ছিল। মানুষ সেই পানি পান করত। কিন্তু আজ নদী পার হতে হয় নাক চেপে। প্লাস্টিক বর্জ্যের কারণে মাছ পাওয়া যায় না। আগামী প্রজন্ম যেন আমাদের অভিশাপ না দেয়, সে জন্য এখনই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনত বলেন, ‘প্লাস্টিক আমাদের জীবনযাত্রার এত গভীরে ঢুকে গেছে যে মানুষের ভ্রূণ এবং মস্তিষ্কেও মাইক্রো প্লাস্টিক পাওয়া যাচ্ছে। তবে প্লাস্টিককে শুধু বর্জ্য হিসেবে না দেখে, সম্পদ হিসেবে কাজে লাগানো সম্ভব।’ তিনি জানান, সংস্থা প্লাস্টিক রিসাইকেল করে পাইরোলাইসিস তেল ও বিভিন্ন পণ্য তৈরির মাধ্যমে পরিবেশ রক্ষায় কাজ করছে।

কর্মসূচির দুই দিনব্যাপী প্রতিযোগিতার মধ্যে শিক্ষার্থীদের জন্য রচনা, চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। নগর পরিকল্পনাবিদ মইনুল ইসলামের সঞ্চালনায় এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে ব্যানার,...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে...

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইতিকাফ একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলন।...

সাহরিতে কী খাবেন সুস্থ থাকতে

রোজার মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহরির খাবার...

শব্দ দূষণে বদলে যাচ্ছে ডলফিনের যোগাযোগ

আরব সাগরের পূর্বাঞ্চলের গভীর সমুদ্রে বসবাসকারী বোটলনোজ ডলফিনদের যোগাযোগের...

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর...

রমজানে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব

রমজান মাসে সুস্থ ও সতেজ থাকতে বিশেষ কোনো জটিল...

অদ্ভুত গবেষণার স্বীকৃতি এবার ইউরোপে

অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়...

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির...
spot_img

আরও পড়ুন

নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও সাইনবোর্ড লাগিয়ে নগরের সৌন্দর্য বিনষ্ট না করার আহ্বান জানিয়েছে সিলেট সিটি করপোরেশন।...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ করেছে, যা বর্তমানে ভারত বিবেচনা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি থেকে তাজ নাহার (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহে মাথা, মুখমণ্ডল ও...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির দুইটি ওরফিশ ভেসে আসার ঘটনা কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। গত মাসে সমুদ্রসৈকতে ঘোরাঘুরি করতে...
spot_img