Tuesday, March 10, 2026
25.1 C
Dhaka

মাদারীপুরে নির্জন স্থানে ‘হাতবোমা বানানোর সময়’ বিস্ফোরণ, চারজন গুরুতর আহত

মাদারীপুরের সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের লটপাড় এলাকায় রোববার বিকেলে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি নির্জন স্থানে বসে চারজন হাতবোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটে, এতে তারা গুরুতর আহত হন।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন চাহিদুল শরীফ (৩০), সালাউদ্দিন মল্লিক (২৫) এবং রাজন হাওলাদার (২৭)। প্রথমে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মস্তফাপুর ইউনিয়নের হাবিব হাওলাদার ও ইদ্রিস হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও হাতবোমা নিয়ে কয়েক দফা সংঘর্ষে জড়িয়েছে। হামলার প্রস্তুতির সময় ইদ্রিস হাওলাদারের পক্ষের লোকজন একটি নির্জন স্থানে হাতবোমা তৈরি করছিল। তখনই দুর্ঘটনাটি ঘটে।

আহত চাহিদুল শরীফের ছোট ভাই রেদোয়ান শরীফ বলেন, “আমার ভাইকে বোম বানানোর কাজে বাসা থেকে বের করা হয়েছিল। বিস্ফোরণে আহত হওয়ায় ফরিদপুরে এবং পরে ঢাকায় চিকিৎসা নেওয়া হয়েছে। এখন তাঁদের অবস্থার শঙ্কা রয়েছে।”

ইদ্রিস হাওলাদার এই অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার এলাকায় এমন কোনো বিস্ফোরণ হয়নি। আহত ব্যক্তিরা আমার লোকও নন। আমার নামে মিথ্যা অভিযোগ তৈরি করা হচ্ছে।”

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও কোনো আলামত পায়নি। আহতরা পুলিশের ভয়ে সরাসরি হাসপাতালে ভর্তি হয়নি। পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত করছে এবং যাদের বোমা তৈরির কাজে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের...

১৫ বছরের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে তদন্ত দাবি

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর...

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে...

ফ্যামিলি কার্ড: ডিজিটাল মাধ্যমে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে

সরকারের নবঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দেশের সামাজিক সুরক্ষাব্যবস্থা সংস্কারের...

ফল ঘোষণার আগেই নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে: গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি...

যাত্রাবাড়ীতে পায়ে রগ কাটা যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার...

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬০ গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ...

চট্টগ্রাম–১৪ ও চাঁদপুর–৪ আসনে ভোটে কারচুপির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...

নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও আদর্শের অভাব, পদত্যাগের কারণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা কমিটির...

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সাবেক পুলিশ কর্মকর্তার খালাস

দেড় দশক আগে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হওয়া মো....

জালাল উদ্দিন ফকির দাবি ভিডিও ভুয়া, নিজের বিবৃতি প্রত্যাখ্যান

বরগুনার আমতলী উপজেলায় খাদ্যশস্য বিক্রির (ওএমএস) ডিলারদের সঙ্গে আলোচনায়...

মিরপুরে অগ্নিকাণ্ডে ২৪ জনকে উদ্ধার, দুজনের মৃত্যু

রাজধানীর মিরপুর ২ নম্বরে অবস্থিত এলএ প্লাজা নামের ১১...

দেশে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারী ও কন্যাশিশুর ন্যায় বিচার...
spot_img

আরও পড়ুন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন হয়েছে। প্রায় এক সপ্তাহ পর সরকারি ব্যবস্থাপনায় তাঁর মরদেহ দেশে আনা হয়। সোমবার বেলা...

সংস্কার সভা থেকে বিরত থাকলে গণ–অভ্যুত্থান ও নির্বাচন নিয়েই প্রশ্ন উঠবে: নাহিদ ইসলাম

Nahid Islam বলেছেন, জাতীয় সংসদ যদি সংবিধানের দোহাই দিয়ে সংস্কার সভা থেকে বিরত থাকে, তাহলে জুলাই গণ–অভ্যুত্থান, নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা—সবকিছু নিয়েই প্রশ্ন...

১৫ বছরের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে তদন্ত দাবি

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যুতে সামাজিক প্রতিরোধ কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ঘটনার সুষ্ঠু ও...

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে একজন সাংবাদিক আগ্নেয়াস্ত্র বের করেছেন। ঘটনা ঘটেছে গত রোববার বেলা তিনটার দিকে।...
spot_img