Sunday, March 8, 2026
31.8 C
Dhaka

চকরিয়ায় চায়ের দোকানে পিকআপ ভ্যান ঢুকে নিহত ১

কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান চায়ের দোকানে ঢুকে পড়ায় চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল আলম (৭০) ওই এলাকার বাসিন্দা। দুর্ঘটনার সময় তিনি স্থানীয় লোকজনের সঙ্গে মহাসড়কসংলগ্ন একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের ভাগনে মাইনউদ্দিন হাসান জানান, দিবাগত রাত প্রায় ১২টার দিকে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে সোজা দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে দোকানে বসে থাকা রফিকুল আলম গুরুতর আহত হন। এ সময় রুহুল আমিন (৪৫) নামের আরও একজন স্থানীয় বাসিন্দাও আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত দুজনকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে রফিকুল আলমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে তাঁকে সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় রফিকুল আলমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পিকআপ ভ্যানটি আটকে রাখেন। তবে চালককে পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বর্তমানে পিকআপ ভ্যানটি জিদ্দাবাজার এলাকায় রয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পিকআপ ভ্যানটি পুলিশের জিম্মায় নেওয়ার চেষ্টা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রোজায় শিশুদের জন্য পুষ্টিকর খাবারের তালিকা

পবিত্র রমজান মাস এলেই অনেক শিশু ও কিশোর-কিশোরী বড়দের...

ঈদের কেনাকাটায় ইসলামি মূল্যবোধের গুরুত্ব

রমজান মাস শেষে মুসলমানদের জন্য ঈদ একটি আনন্দঘন উপলক্ষ।...

ইরানে হামলায় যুক্তরাজ্যের সম্পৃক্ততার অভিযোগ ব্রিটিশ এমপির

ইরানে চলমান মার্কিন বিমান হামলায় যুক্তরাজ্য সরাসরি জড়িত থাকতে...

নতুন ম্যাকবুক সিরিজে শক্তিশালী চিপ প্রযুক্তি

বৈশ্বিক পিসি বাজারে মন্দা এবং মেমোরি চিপের ঘাটতির চ্যালেঞ্জের...

সিলিন্ডারের খুচরা দাম: শুল্ক কমানোর সুফল নেই এলপি গ্যাসের দামে

সরকার নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও এলপি গ্যাসের বাজারে অসাধু...

একাধিক মামলায় হাইকোর্টে খায়রুল হকের জামিন প্রশ্ন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতি ও হত্যাসহ একাধিক মামলায়...

সয়াবিন তেলের হঠাৎ সংকট, খোলা তেলের দামও বেড়েছে

রাজধানীর শেওড়াপাড়া ও অন্যান্য এলাকায় হঠাৎ সয়াবিন তেলের সংকট...

ঈদ সামনে রেখে নিউমার্কেটে ক্রেতাদের ঢল

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত...

দুর্নীতির অভিযোগে প্রকৌশলীর নারায়ণগঞ্জ পদায়ন বাতিলের দাবি

নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন এক প্রকৌশলীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে তত্ত্বাবধায়ক...

ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্‌বিতণ্ডা, তরুণ নিহত

ঝিনাইদহে জ্বালানি তেল নিতে গিয়ে বিক্রয়কর্মীদের সঙ্গে ঝগড়া হয়ে...

চলনবিলের ঐতিহ্য: শতাব্দীপ্রাচীন জিন্দানি শরিফ মসজিদ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ এলাকার করতোয়া তীর ধরে দাঁড়িয়ে...

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ট্রাক হেলপারের

মাদারীপুরের রাজৈর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে...

তিতাসে সেতুর নির্মাণ বিলম্বে হাজারো মানুষের দুর্ভোগ

কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজারসংলগ্ন গোমতী নদীর ওপর নির্মাণাধীন...

লেবাননে ইসরায়েলের হামলায় বাড়ছে মানবিক সংকট, পাঁচ দিনে নিহত অন্তত ২৯৪

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে লেবাননকে কেন্দ্র করে।...
spot_img

আরও পড়ুন

রোজায় শিশুদের জন্য পুষ্টিকর খাবারের তালিকা

পবিত্র রমজান মাস এলেই অনেক শিশু ও কিশোর-কিশোরী বড়দের মতো রোজা রাখতে আগ্রহ প্রকাশ করে। তবে এই সময়ে তাদের সুস্থতা বজায় রাখতে সুষম ও...

ঈদের কেনাকাটায় ইসলামি মূল্যবোধের গুরুত্ব

রমজান মাস শেষে মুসলমানদের জন্য ঈদ একটি আনন্দঘন উপলক্ষ। সারা মাস সিয়াম সাধনার পর ঈদের দিনকে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পুরস্কার হিসেবে বিবেচনা...

ইরানে হামলায় যুক্তরাজ্যের সম্পৃক্ততার অভিযোগ ব্রিটিশ এমপির

ইরানে চলমান মার্কিন বিমান হামলায় যুক্তরাজ্য সরাসরি জড়িত থাকতে পারে বলে অভিযোগ তুলেছেন দেশটির পার্লামেন্ট সদস্য জারা সুলতানা। তার দাবি, যুক্তরাষ্ট্রের বি-১ ল্যান্সার বোমারু...

নতুন ম্যাকবুক সিরিজে শক্তিশালী চিপ প্রযুক্তি

বৈশ্বিক পিসি বাজারে মন্দা এবং মেমোরি চিপের ঘাটতির চ্যালেঞ্জের মধ্যেই নতুন ম্যাকবুক সিরিজ বাজারে এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। মঙ্গলবার (৩ মার্চ) আয়োজিত এক অনুষ্ঠানে...
spot_img