Sunday, March 8, 2026
23.2 C
Dhaka

লিফটের তলায় নারীর মরদেহ, তদন্ত শুরু

কক্সবাজার সদর হাসপাতালে অসুস্থ শিশুকে দেখাতে এসে নিখোঁজ হন উখিয়ার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়ার গৃহবধূ কোহিনুর আক্তার (৩১)। আজ শনিবার দুপুরে হাসপাতালের লিফট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পরিচ্ছন্নতাকর্মীরা খোঁজখবর নিয়ে লিফটের নিচের একটি গর্তে তার মরদেহ পান। পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে। মরদেহ চার দিন ধরে নিখোঁজ ছিলেন কোহিনুরেরই বলে স্বজনরা শনাক্ত করেছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, কোহিনুর আক্তার কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী। ৩ মার্চ সকালে তিনি পাঁচ বছরের মেয়েকে নিয়ে হাসপাতালে আসেন। মেয়েকে পঞ্চম তলার শিশু ওয়ার্ডের ২ নম্বর ইউনিটে ভর্তি করা হয়। পরদিন ৪ মার্চ দুপুরে মেয়ের জন্য ওষুধ কিনতে নেমে আর ফিরতে পারেননি। নিখোঁজ হওয়ার ঘটনায় তার শ্বশুর কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মং টিং নিও বলেন, ‘লিফটের নিচ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় তল্লাশির উদ্যোগ নেওয়া হয়। পরে লিফটের তলায় এক নারীর মরদেহ পাওয়া যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা স্বজনদের উপস্থিতিতে লাশ উদ্ধার করেন। কীভাবে লিফটে পড়ে যান, তা এখনও জানা যায়নি।’

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমি উদ্দীন জানান, লিফট ত্রুটিপূর্ণ ছিল কি না অথবা অন্য কোনো কারণে লাশ লিফটে পড়ে গেল কি না, তা অনুসন্ধান করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালের কয়েকজন রোগী ও পরিচ্ছন্নতাকর্মী অভিযোগ করেছেন, দৈনিক এক হাজারের বেশি রোগী এখানে চিকিৎসা নেন। ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ৫০০ জনের বেশি ভর্তি থাকেন। এত ব্যস্ত হাসপাতালে চার দিন ধরে লিফটের গর্তে নারীর মরদেহ পড়ে থাকা কর্তৃপক্ষের দায়িত্বহীনতার পরিচয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

একুশে পদকপ্রাপ্ত ইসলাম উদ্দিন পালাকারকে এনসিপির শুভেচ্ছা

লোকজ সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে একুশে...

খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)...

নরসিংদীতে কিশোরী হত্যা: সৎবাবার দোষ স্বীকার, অপহরণের নাটক করেছিলেন

নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীর হত্যার মূল দায়িত্ব...

রমজানে তৃষ্ণা মেটাতে তোকমা শরবত

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় শরীরকে সতেজ...

রাজস্থান, খাজানা ও কুদু প্রতিষ্ঠান জরিমানা

চট্টগ্রাম নগরের টেরিবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে...

সূচনা রানীর উদাহরণ: ধৈর্য, পরিশ্রম ও স্বপ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের সোনাখাড়া গ্রামের অদম্য মেধাবী...

নাটোরে মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেল লুকোনো, ব্যবসায়ী জরিমানা

নাটোরের সিংড়া উপজেলায় বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংক...

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মিডিয়ার...

রুজির একমাত্র ভ্যান হারিয়ে বৃদ্ধের আহাজারি

জামালপুরে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনায় এক বৃদ্ধের আহাজারির একটি...

গাজীপুরে ঝুট নিয়ে দ্বন্দ্ব, বিএনপির দুই পক্ষ মুখোমুখি

গাজীপুর মহানগরীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের...

ইফতারের পর অসুস্থ হয়ে ইরাকে তিন প্রবাসীর মৃত্যু

পরিবারের ভাগ্য বদলাতে মাত্র পাঁচ মাস আগে ইরাকে পাড়ি...

রাজশাহীতে শিক্ষককে মারধর, ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

রাজশাহীতে এক কলেজশিক্ষকের কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে...

মেঘনায় ডাকাতের হামলা, গুলিতে প্রাণ গেল জেলের

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে...

কক্সবাজারে চাঁদা দাবির জেরে ব্যবসায়ী খুন

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার পল্লাইন্যা কাটা এলাকায় চাঁদা...
spot_img

আরও পড়ুন

একুশে পদকপ্রাপ্ত ইসলাম উদ্দিন পালাকারকে এনসিপির শুভেচ্ছা

লোকজ সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে একুশে পদকপ্রাপ্ত পালাকার ও লোকসংগীতশিল্পী ইসলাম উদ্দিনকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুভেচ্ছাস্মারক প্রদান করেছে। আজ শনিবার...

খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য আপন ত্রিপুরা (২৮) নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের...

নরসিংদীতে কিশোরী হত্যা: সৎবাবার দোষ স্বীকার, অপহরণের নাটক করেছিলেন

নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীর হত্যার মূল দায়িত্ব সৎবাবা আশরাফ আলীর ওপর এসেছে। পুলিশ জানায়, আশরাফ আলী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার...

রমজানে তৃষ্ণা মেটাতে তোকমা শরবত

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় শরীরকে সতেজ রাখা এবং তৃষ্ণা মেটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় পুষ্টিকর ও ঠান্ডা পানীয় শরীরকে দ্রুত সতেজ...
spot_img