Sunday, March 8, 2026
23.2 C
Dhaka

সূচনা রানীর উদাহরণ: ধৈর্য, পরিশ্রম ও স্বপ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের সোনাখাড়া গ্রামের অদম্য মেধাবী সূচনা রানী ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের খরচ জোগাড় ও উচ্চশিক্ষা চালিয়ে নেওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি ও তাঁর পরিবার।

সূচনা রানী সত্য কুমার রবিদাস ও শ্যামলী রানীর বড় মেয়ে। তাঁর ছোট ভাই আকাশ কুমার রবিদাস সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষ করে বর্তমানে নামগাছী বাজারের একটি সেলুনে কাজ করছেন। শৈশব থেকেই পড়াশোনায় ভালো ফল করে আসা সূচনা প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ–৫ পেয়েছিলেন এবং মেধাবৃত্তিও অর্জন করেন। পরে নিমগাছী বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি বিজ্ঞান বিভাগে জিপিএ–৫ পান। উচ্চমাধ্যমিকের জন্য প্রাইভেট পড়াশোনার কারণে তিনি মানবিক বিভাগে ভর্তি হন নিমগাছী ডিগ্রি কলেজে।

পড়াশোনার পাশাপাশি পরিবারকে সাহায্য করার জন্য সূচনা সেলাই মেশিনে কাজ শুরু করেন। তিনি বলেন, ‘আর্থিক সমস্যাসহ নানা কারণে বাইরে কোচিং করতে যেতে পারিনি। তবে বাড়িতে থেকে অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিয়েছি। অনেক কষ্ট করে বাবা-মায়ের আশীর্বাদে এ পর্যন্ত এসেছি। এখন উচ্চশিক্ষা গ্রহণ করে মানুষের মতো মানুষ হতে চাই, বাবা-মায়ের দুঃখ কিছুটা হলেও দূর করতে চাই।’

তাঁর মা শ্যামলী রানী বলেন, ‘ছোটবেলা থেকেই মেয়েটা পড়ালেখায় খুব ভালো। আমরা তেমন কিছু দিতে পারিনি। তবু কলেজে সে সবার চেয়ে ভালো ফলাফল করেছে। এখন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। এতে আমরা খুব খুশি, কিন্তু টাকা জোগাড় করতে খুব কষ্ট হচ্ছে।’

মাহাতোদের কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো জানান, ‘অদম্য মেধাবী সূচনা রানী পড়ালেখায় বরাবরই ভালো ফলাফল করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করে তিনি প্রমাণ করেছেন, ইচ্ছা ও চেষ্টা থাকলে অবশ্যই ভালো কিছু করা যায়।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

মুসলিম উম্মাহর ঐক্য ও বিজয়ের জন্য দোয়া

বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায়...

একুশে পদকপ্রাপ্ত ইসলাম উদ্দিন পালাকারকে এনসিপির শুভেচ্ছা

লোকজ সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে একুশে...

খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)...

নরসিংদীতে কিশোরী হত্যা: সৎবাবার দোষ স্বীকার, অপহরণের নাটক করেছিলেন

নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীর হত্যার মূল দায়িত্ব...

রমজানে তৃষ্ণা মেটাতে তোকমা শরবত

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় শরীরকে সতেজ...

লিফটের তলায় নারীর মরদেহ, তদন্ত শুরু

কক্সবাজার সদর হাসপাতালে অসুস্থ শিশুকে দেখাতে এসে নিখোঁজ হন...

রাজস্থান, খাজানা ও কুদু প্রতিষ্ঠান জরিমানা

চট্টগ্রাম নগরের টেরিবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে...

নাটোরে মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেল লুকোনো, ব্যবসায়ী জরিমানা

নাটোরের সিংড়া উপজেলায় বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংক...

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মিডিয়ার...

রুজির একমাত্র ভ্যান হারিয়ে বৃদ্ধের আহাজারি

জামালপুরে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনায় এক বৃদ্ধের আহাজারির একটি...

গাজীপুরে ঝুট নিয়ে দ্বন্দ্ব, বিএনপির দুই পক্ষ মুখোমুখি

গাজীপুর মহানগরীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের...

ইফতারের পর অসুস্থ হয়ে ইরাকে তিন প্রবাসীর মৃত্যু

পরিবারের ভাগ্য বদলাতে মাত্র পাঁচ মাস আগে ইরাকে পাড়ি...

রাজশাহীতে শিক্ষককে মারধর, ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

রাজশাহীতে এক কলেজশিক্ষকের কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে...

মেঘনায় ডাকাতের হামলা, গুলিতে প্রাণ গেল জেলের

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে...
spot_img

আরও পড়ুন

মুসলিম উম্মাহর ঐক্য ও বিজয়ের জন্য দোয়া

বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায় ইসলামে বিভিন্ন দোয়ার কথা বর্ণিত হয়েছে। মহানবী (সা.), সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের কাছ থেকে বর্ণিত...

একুশে পদকপ্রাপ্ত ইসলাম উদ্দিন পালাকারকে এনসিপির শুভেচ্ছা

লোকজ সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে একুশে পদকপ্রাপ্ত পালাকার ও লোকসংগীতশিল্পী ইসলাম উদ্দিনকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুভেচ্ছাস্মারক প্রদান করেছে। আজ শনিবার...

খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য আপন ত্রিপুরা (২৮) নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের...

নরসিংদীতে কিশোরী হত্যা: সৎবাবার দোষ স্বীকার, অপহরণের নাটক করেছিলেন

নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীর হত্যার মূল দায়িত্ব সৎবাবা আশরাফ আলীর ওপর এসেছে। পুলিশ জানায়, আশরাফ আলী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার...
spot_img