Sunday, March 8, 2026
23.2 C
Dhaka

রুজির একমাত্র ভ্যান হারিয়ে বৃদ্ধের আহাজারি

জামালপুরে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনায় এক বৃদ্ধের আহাজারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী বৃদ্ধের নাম আকালু মিয়া (৬০)। তিনি উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা গ্রামের বাসিন্দা। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন আকালু মিয়া। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি আশপাশের লোকজনকে বলেন, ‘ভাইয়েরা, আমার ভ্যানটা নিয়ে গেল! এই ভ্যানটাই ছিল সবকিছু। সারা দিন কষ্ট করে ভ্যান চালিয়ে যা আয় করি, তা–ই দিয়ে সংসার চলে।’

একপর্যায়ে তিনি মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েন এবং গড়াগড়ি করতে থাকেন। তখন তিনি বলতে থাকেন, ‘এই ভ্যানটাই ছিল আমার রুজির একমাত্র ভরসা।’ তাঁর এমন আহাজারি দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি যাত্রী সেজে আকালু মিয়ার ভ্যানে ওঠেন। পরে ভ্যানটি উপজেলার নামাপাড়া এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি হঠাৎ আকালুকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। এরপর ভ্যানটি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান তিনি।

এ বিষয়ে আকালু মিয়া বলেন, ‘আমার মতো অসহায় লোকের গাড়িটি নিয়ে গেল! সমিতির কিস্তি নিয়ে গাড়িটি কিনেছিলাম, এখন কিস্তি দেব কীভাবে?’

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ঘটনাটি পৌর শহরের বাইরে হওয়ায় আশপাশে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

একুশে পদকপ্রাপ্ত ইসলাম উদ্দিন পালাকারকে এনসিপির শুভেচ্ছা

লোকজ সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে একুশে...

খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)...

নরসিংদীতে কিশোরী হত্যা: সৎবাবার দোষ স্বীকার, অপহরণের নাটক করেছিলেন

নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীর হত্যার মূল দায়িত্ব...

রমজানে তৃষ্ণা মেটাতে তোকমা শরবত

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় শরীরকে সতেজ...

লিফটের তলায় নারীর মরদেহ, তদন্ত শুরু

কক্সবাজার সদর হাসপাতালে অসুস্থ শিশুকে দেখাতে এসে নিখোঁজ হন...

রাজস্থান, খাজানা ও কুদু প্রতিষ্ঠান জরিমানা

চট্টগ্রাম নগরের টেরিবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে...

সূচনা রানীর উদাহরণ: ধৈর্য, পরিশ্রম ও স্বপ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের সোনাখাড়া গ্রামের অদম্য মেধাবী...

নাটোরে মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেল লুকোনো, ব্যবসায়ী জরিমানা

নাটোরের সিংড়া উপজেলায় বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংক...

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মিডিয়ার...

গাজীপুরে ঝুট নিয়ে দ্বন্দ্ব, বিএনপির দুই পক্ষ মুখোমুখি

গাজীপুর মহানগরীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের...

ইফতারের পর অসুস্থ হয়ে ইরাকে তিন প্রবাসীর মৃত্যু

পরিবারের ভাগ্য বদলাতে মাত্র পাঁচ মাস আগে ইরাকে পাড়ি...

রাজশাহীতে শিক্ষককে মারধর, ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

রাজশাহীতে এক কলেজশিক্ষকের কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে...

মেঘনায় ডাকাতের হামলা, গুলিতে প্রাণ গেল জেলের

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে...

কক্সবাজারে চাঁদা দাবির জেরে ব্যবসায়ী খুন

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার পল্লাইন্যা কাটা এলাকায় চাঁদা...
spot_img

আরও পড়ুন

একুশে পদকপ্রাপ্ত ইসলাম উদ্দিন পালাকারকে এনসিপির শুভেচ্ছা

লোকজ সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে একুশে পদকপ্রাপ্ত পালাকার ও লোকসংগীতশিল্পী ইসলাম উদ্দিনকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুভেচ্ছাস্মারক প্রদান করেছে। আজ শনিবার...

খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য আপন ত্রিপুরা (২৮) নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের...

নরসিংদীতে কিশোরী হত্যা: সৎবাবার দোষ স্বীকার, অপহরণের নাটক করেছিলেন

নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীর হত্যার মূল দায়িত্ব সৎবাবা আশরাফ আলীর ওপর এসেছে। পুলিশ জানায়, আশরাফ আলী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার...

রমজানে তৃষ্ণা মেটাতে তোকমা শরবত

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় শরীরকে সতেজ রাখা এবং তৃষ্ণা মেটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় পুষ্টিকর ও ঠান্ডা পানীয় শরীরকে দ্রুত সতেজ...
spot_img