Sunday, March 8, 2026
23.2 C
Dhaka

আরিচা ঘাটে কম্প্রেসর বিস্ফোরণ, প্রাণ গেল একজনের

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কম্প্রেসর যন্ত্র বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও চারজন আহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আরিচা ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মোহাম্মদ আলী মল্লিক (৪৫)। তিনি শিবালয় উপজেলার শিবালয় নতুন পাড়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন একই এলাকার সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মণ্ডল (৩০), মাসুদ রানা (৪৫) ও জাহাঙ্গীর শিকদার (৪৫)। আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আরিচা ৩ নম্বর ফেরিঘাটের কাছে স্থানীয় আক্কাস আলীর একটি দোকানে হঠাৎ গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কম্প্রেসর যন্ত্রটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় পাশে অবস্থান করছিলেন মোহাম্মদ আলী মল্লিকসহ কয়েকজন। এতে তিনি গুরুতর আহত হন এবং আশপাশে থাকা আরও কয়েকজন আহত হন।

গুরুতর অবস্থায় মোহাম্মদ আলী মল্লিককে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বেলা একটার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

একুশে পদকপ্রাপ্ত ইসলাম উদ্দিন পালাকারকে এনসিপির শুভেচ্ছা

লোকজ সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে একুশে...

খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)...

নরসিংদীতে কিশোরী হত্যা: সৎবাবার দোষ স্বীকার, অপহরণের নাটক করেছিলেন

নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীর হত্যার মূল দায়িত্ব...

রমজানে তৃষ্ণা মেটাতে তোকমা শরবত

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় শরীরকে সতেজ...

লিফটের তলায় নারীর মরদেহ, তদন্ত শুরু

কক্সবাজার সদর হাসপাতালে অসুস্থ শিশুকে দেখাতে এসে নিখোঁজ হন...

রাজস্থান, খাজানা ও কুদু প্রতিষ্ঠান জরিমানা

চট্টগ্রাম নগরের টেরিবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে...

সূচনা রানীর উদাহরণ: ধৈর্য, পরিশ্রম ও স্বপ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের সোনাখাড়া গ্রামের অদম্য মেধাবী...

নাটোরে মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেল লুকোনো, ব্যবসায়ী জরিমানা

নাটোরের সিংড়া উপজেলায় বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংক...

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মিডিয়ার...

রুজির একমাত্র ভ্যান হারিয়ে বৃদ্ধের আহাজারি

জামালপুরে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনায় এক বৃদ্ধের আহাজারির একটি...

গাজীপুরে ঝুট নিয়ে দ্বন্দ্ব, বিএনপির দুই পক্ষ মুখোমুখি

গাজীপুর মহানগরীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের...

ইফতারের পর অসুস্থ হয়ে ইরাকে তিন প্রবাসীর মৃত্যু

পরিবারের ভাগ্য বদলাতে মাত্র পাঁচ মাস আগে ইরাকে পাড়ি...

রাজশাহীতে শিক্ষককে মারধর, ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

রাজশাহীতে এক কলেজশিক্ষকের কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে...

মেঘনায় ডাকাতের হামলা, গুলিতে প্রাণ গেল জেলের

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে...
spot_img

আরও পড়ুন

একুশে পদকপ্রাপ্ত ইসলাম উদ্দিন পালাকারকে এনসিপির শুভেচ্ছা

লোকজ সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে একুশে পদকপ্রাপ্ত পালাকার ও লোকসংগীতশিল্পী ইসলাম উদ্দিনকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুভেচ্ছাস্মারক প্রদান করেছে। আজ শনিবার...

খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য আপন ত্রিপুরা (২৮) নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের...

নরসিংদীতে কিশোরী হত্যা: সৎবাবার দোষ স্বীকার, অপহরণের নাটক করেছিলেন

নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীর হত্যার মূল দায়িত্ব সৎবাবা আশরাফ আলীর ওপর এসেছে। পুলিশ জানায়, আশরাফ আলী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার...

রমজানে তৃষ্ণা মেটাতে তোকমা শরবত

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় শরীরকে সতেজ রাখা এবং তৃষ্ণা মেটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় পুষ্টিকর ও ঠান্ডা পানীয় শরীরকে দ্রুত সতেজ...
spot_img