Saturday, March 7, 2026
19.8 C
Dhaka

মাগুরায় পতাকা উত্তোলনের ঘটনায় মামলা

মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলের ও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় জেলা আওয়ামী লীগের এক সহসভাপতিসহ ২১ জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২৫–৩০ জনকে যুক্ত করা হয়েছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক হীরক (৫২), জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোছা. সোনিয়া সুলতানা (৪০), পশু হাসপাতালপাড়ার একটি ব্যায়ামাগারের পরিচালক হাসান মাসুদ এবং পারনান্দুয়ালী গ্রামের বাসিন্দা ওসমান আলী মোল্লা।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় অভিযোগ আনা হয়েছে যে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও অপপ্রচার চালানোর উদ্দেশ্যে সমবেত হয়ে মিছিল ও বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করা হয়েছে।

তবে গ্রেপ্তার এনামুল হকের স্ত্রী লাতিফা পারভিন এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, সেখানে কোনো নাশকতা হয়নি; পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত, বক্তব্য ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে পতাকা উত্তোলন ও মোনাজাতের পর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা কার্যালয়ের মালামাল ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছেন। ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের দিনও ওই কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ইরানে সাইবার হামলায় বিপর্যস্ত অ্যাপ ও ওয়েবসাইট

ইরানের বিভিন্ন অনলাইন সেবা, সরকারি প্ল্যাটফর্ম এবং সংবাদমাধ্যমের ওয়েবসাইটে...

আত্মশুদ্ধির মাসে যে ইবাদত জরুরি

রমজান মাস সংক্ষিপ্ত হলেও আত্মশুদ্ধি, ক্ষমা লাভ এবং আল্লাহর...

সহজ উপায়ে বানান রঙিন ফ্রুট পাঞ্চ

গরমের দিনে বা পারিবারিক আড্ডায় ঠান্ডা পানীয় হিসেবে ফ্রুট...

পেন্টাগন চুক্তি নিয়ে সমালোচনায় ওপেনএআই

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের চুক্তি...

ইফতারের পর পেট ফাঁপা কেন হয়

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় অনেকেই পেট...

আচরণেই বোঝা যায় ইকিউ কতটা কম

সফল ও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে কেবল বুদ্ধিমত্তা বা...

মাস্টারকার্ড ও স্যানটান্ডারের যৌথ প্রযুক্তি পরীক্ষা সফল

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে কেনাকাটার পদ্ধতিতেও দ্রুত পরিবর্তন আসছে।...

আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির পুলিশের সদস্যদের...

ফেব্রুয়ারিতে ৪৪৭ জন সড়ক দুর্ঘটনায় নিহত

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে দেশে...

বন বিভাগের নজরে মাছটি মাটিচাপা দেওয়া হয়

নোয়াখালীর সোনাপুর বাজার থেকে জব্দ করা হয়েছে ১১৩ কেজি...

পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপর

কিশোরগঞ্জে ঐতিহাসিক পাগলা মসজিদের নিলামসংক্রান্ত সংবাদ সংগ্রহের সময় দুই...

খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অভিযান

খাগড়াছড়ির দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে উপজেলা প্রশাসন...

পুলিশ ও ভুক্তভোগীর বিবৃতি একে অপরের বিপরীতে

কক্সবাজারের পেকুয়ায় দুই নারীকে থানায় ডেকে নিয়ে পুলিশের মারধরের...

হ্যান্ডব্যাগে এসব জিনিস রাখলে বাড়তে পারে ঝুঁকি

দৈনন্দিন জীবনে বাইরে বের হলে নারীদের অন্যতম সঙ্গী হয়ে...
spot_img

আরও পড়ুন

ইরানে সাইবার হামলায় বিপর্যস্ত অ্যাপ ও ওয়েবসাইট

ইরানের বিভিন্ন অনলাইন সেবা, সরকারি প্ল্যাটফর্ম এবং সংবাদমাধ্যমের ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সামরিক উত্তেজনার পাশাপাশি...

আত্মশুদ্ধির মাসে যে ইবাদত জরুরি

রমজান মাস সংক্ষিপ্ত হলেও আত্মশুদ্ধি, ক্ষমা লাভ এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই মাসের প্রতিটি দিন দ্রুত চলে...

সহজ উপায়ে বানান রঙিন ফ্রুট পাঞ্চ

গরমের দিনে বা পারিবারিক আড্ডায় ঠান্ডা পানীয় হিসেবে ফ্রুট পাঞ্চ বেশ জনপ্রিয় একটি পানীয়। বিভিন্ন ধরনের তাজা ফল ও জুস দিয়ে সহজেই তৈরি করা...

পেন্টাগন চুক্তি নিয়ে সমালোচনায় ওপেনএআই

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের চুক্তি নিয়ে সমালোচনার মুখে পড়ার পর পিছু হটছে ওপেনএআই। নাগরিকদের ওপর নজরদারি ও স্বয়ংক্রিয় মারণাস্ত্র তৈরিতে...
spot_img