Tuesday, March 3, 2026
24.9 C
Dhaka

দাউদপুর বাজারে প্রশাসন অভিযান, ৪৫ মণ কাঠ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে একটি সরকারি বটগাছের ডাল কেটে প্রায় ৬০ হাজার টাকার কাঠ ও খড়ি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। সোমবার সকালে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজারের বউবাজার চত্বরে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মুজিবুল হকের সহযোগিতায় ওই এলাকার লিটন নামের এক খড়ি ব্যবসায়ীর দোকান থেকে ৪৫ মণ কাঠ ও খড়ি জব্দ করেন। তবে মোটা ডালগুলো উপজেলা প্রশাসন এখনও উদ্ধার করতে পারেনি।

দাউদপুর বাজারের ইজারাদার ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে দাউদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম ও নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব মুক্তি মাহফুজের নেতৃত্বে বাজারের কৃষি শেডের ব্যবস্থাপক জাকিরুল ইসলাম, স্থানীয় একরামুল হক, হামিদুল ইসলাম ও ইউনুস আলীসহ কয়েকজন বটগাছের ৯টি মোটা ডাল কাটেন। এ সময় বাজারের ইজারাদার ও বিএনপির নবাবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এনামুল হক তাঁদের প্রশাসনের অনুমতি ছাড়া গাছের ডাল কাটতে নিষেধ করেন। এর ফলে খায়রুল ইসলাম ও মুক্তি মাহফুজ সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। পরে বিকেলে গাছের ডাল ও খড়ি গাড়িতে করে দাউদপুর বাজারের একটি কাঠ চেরাইকলে ও উপজেলার দুটি বাজারে বিক্রি করা হয়।

উদ্যোগে বিক্রি হওয়া কাঠ ও খড়ির আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে দাউদপুর বাজার কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্ধারকৃত ৪৫ মণ কাঠ ও খড়ি বর্তমানে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন ভূমি অফিসে রাখা হয়েছে। বাকি কাঠ উদ্ধারের চেষ্টা চলছে।

নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব মুক্তি মাহফুজ বলেন, ‘গতকাল সোমবার সকালে দাউদপুর বাজারে গিয়ে দেখি, বটগাছের দুই-চারটা ডাল কাটা হচ্ছে। আমি এ বিষয়ে আর কিছু জানি না।’

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ‘দাউদপুর বাজারের বউবাজার চত্বরে একটি বটগাছের ডাল কেটে বিক্রির অভিযোগ পাই। আজ মঙ্গলবার বিকেলে ওই বাজারের একটি খড়ির দোকান থেকে ৪৫ মণ কাঠ ও খড়ি উদ্ধার করে ইউনিয়ন ভূমি অফিসে রাখা হয়েছে। বাকি কাঠ উদ্ধারের চেষ্টা চলছে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন বিলম্ব

পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় ঢাকা উত্তর সিটি...

রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সূচিতে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী...

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান, আটক দুই তরুণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইউটিউবারকে আটক...

হাইকোর্টে ভোট কারচুপির অভিযোগে নতুন মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...

কলাতলীর গ্যাস পাম্প বিস্ফোরণ, তদন্তে নেমেছে প্রশাসন

কক্সবাজারের কলাতলী এলাকায় এলপিজি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ...

নারায়ণগঞ্জে ইফতার অনুষ্ঠানে এমপি অবরুদ্ধ, উত্তেজনা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জামায়াতের ইফতার অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি...

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি...

ফুলবাড়ীতে শিয়ালের আক্রমণ, হাসপাতালে বৃদ্ধ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কৃষিজমির গর্তে থাকা শিয়াল বের করতে...

সরকারি মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগের সিদ্ধান্ত

চুক্তি ভিত্তিতে চার মন্ত্রণালয় ও বিভাগে চারজন সচিব নিয়োগ...

শ্রমিক বিক্ষোভে থমথমে বিসিক শিল্পনগরী

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইফতার মাহফিলে বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর...

সিসি ক্যামেরার সূত্রে শনাক্ত ঘাতক, আদালতে সোপর্দের প্রস্তুতি

দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক...

প্রথম তিন বছরে মস্তিষ্কের দ্রুত বিকাশ

মানবশিশুর জন্মের সময় মস্তিষ্কের ওজন থাকে প্রায় ৩৫০ গ্রাম।...

ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, ঢাবিতে শিবিরের বিক্ষোভ

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে...

দুদক চেয়ারম্যান আবদুল মোমেন পদত্যাগের কারণ জানালেন

ঢাকা: বাংলাদেশে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠানে...
spot_img

আরও পড়ুন

ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন বিলম্ব

পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। অনুমোদন পাওয়ার পর বিদ্যুৎ উৎপাদনের...

রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সূচিতে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার দিকে তিনি...

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান, আটক দুই তরুণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইউটিউবারকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ৫০০ টাকা করে...

হাইকোর্টে ভোট কারচুপির অভিযোগে নতুন মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ এনে আরও পাঁচজন প্রার্থীর পৃথক নির্বাচনী আবেদন শুনানির জন্য হাইকোর্টে গ্রহণ করা হয়েছে। বিচারপতি মো....
spot_img