Monday, March 2, 2026
29.8 C
Dhaka

বাঁশখালীতে অভিযান ফাঁসের দায়ে তিনজনের সাজা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবৈধভাবে পাহাড়ি জমির মাটি কাটার সঙ্গে জড়িতদের কাছে প্রশাসনের অভিযানের তথ্য সরবরাহের অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার (৭ ডিসেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে বাঁশখালীর বিভিন্ন এলাকায় পাহাড়ি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ ছিল। প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হলেও প্রতিবারই অভিযানের আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থান ত্যাগ করতেন। এতে অভিযান কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছিল না।

তদন্তে জানা যায়, অভিযুক্তরা অবৈধ মাটি কাটার স্থানের কিছুটা দূরে অবস্থান নিতেন। প্রশাসনের কোনো দল ঘটনাস্থলের দিকে এগোলে তারা তাৎক্ষণিকভাবে মুঠোফোনে খবর দিতেন। ফলে মাটি ব্যবসায়ীরা দ্রুত সরে পড়তেন এবং অভিযান ব্যর্থ হয়ে যেত। বিষয়টি নজরে আসার পর তথ্যদাতাদের শনাক্তে তৎপর হয় প্রশাসন।

গতকাল রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানির নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. রিদুয়ান (২৯), নুরুল আলম (৪৫) ও মো. ইব্রাহিম (৪৫) নামের তিনজনকে জাইল্লাঘাটা ও পার্শ্ববর্তী এলাকা থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হয়।

আদালত মো. রিদুয়ানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নুরুল আলম ও মো. ইব্রাহিমকে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তিনজনই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তাঁদের ফোনকল রেকর্ড পর্যালোচনায় অভিযানের তথ্য ফাঁসের প্রমাণ মিলেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযানের খবর পৌঁছে দেওয়ার বিনিময়ে অবৈধ মাটি বিক্রির অর্থ থেকে একটি অংশ পেতেন তাঁরা। এতে অবৈধ কার্যক্রম দীর্ঘদিন ধরে চলতে থাকে।

জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি অভিযানের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ধ্বংসস্তূপে শিল্পভাষা, হামলার স্মৃতি সামনে আনল ‘আলো’

রাজধানীর কারওয়ান বাজারে সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলায় ক্ষতিগ্রস্ত প্রথম আলোর...

আব্বাসীয় বিপ্লব ও মঙ্গোল আগ্রাসন

ইতিহাসের পাতায় ১১ রমজান এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই দিনে...

ঘরোয়া উপকরণে বানান নরম গুলাব জামুন

রসগোল্লা থেকে পান্তুয়া—মিষ্টির প্রতি বাঙালির ভালোবাসা চিরকালীন। তবে স্বাস্থ্য...

মেমোরি চিপ সংকটে চাপে বৈশ্বিক ফোন বাজার

বিশ্বের স্মার্টফোন বাজার ২০২৬ সালে ইতিহাসের সবচেয়ে বড় মন্দার...

রমজান কেন গুনাহ মোচনের মাস

ইস্তিগফার অর্থ ক্ষমা প্রার্থনা করা এবং তওবা অর্থ ফিরে...

হোয়াটসঅ্যাপ ব্যবহারে বাড়ছে নিরাপত্তা

আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম ‘সিম...

দীর্ঘ ব্যাটারি লাইফে বাজারে আসছে ভিভোর নতুন ফোন

দেশের বাজারে দীর্ঘস্থায়ী ব্যাটারিসম্পন্ন নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি আনার...

আমিরাতে ইরানি হামলা, তিন বিদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক...

মাহবুব নগরে ছুরিকাঘাতে প্রাণ গেল খতিবের

বগুড়া শহরের মাহবুব নগর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে...

গ্যাস পাম্পে বিস্ফোরণ, ঢাকায় চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তির মৃত্যু

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের একটি গ্যাস পাম্পে বিস্ফোরণ...

যৌথ এক্সচেঞ্জ প্রোগ্রামে বাংলাদেশ-জাপান শিক্ষার্থীদের সংলাপ

চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) এবং জাপানের টোকিও...

ইরান-সৌদি সম্পর্ক আরও কঠিন পথে

ইরানের বিরুদ্ধে কড়া কূটনৈতিক অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটি...

ঝুঁকিপূর্ণ ৮ জেলা চিহ্নিত, তদন্ত ও ক্ষতিপূরণের সুপারিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবং নির্বাচন-পরবর্তী এক সপ্তাহে...

প্রশাসনে রদবদল, কৃষিসচিব অবসরে

নতুন সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সচিব...
spot_img

আরও পড়ুন

ধ্বংসস্তূপে শিল্পভাষা, হামলার স্মৃতি সামনে আনল ‘আলো’

রাজধানীর কারওয়ান বাজারে সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলায় ক্ষতিগ্রস্ত প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনকে ঘিরে আয়োজিত ‘আলো’ শীর্ষক শিল্প-প্রদর্শনীতে দর্শনার্থীদের উপস্থিতি অব্যাহত রয়েছে। গতকাল রোববার (৭ ডিসেম্বর)...

আব্বাসীয় বিপ্লব ও মঙ্গোল আগ্রাসন

ইতিহাসের পাতায় ১১ রমজান এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই দিনে একদিকে আব্বাসীয় খিলাফতের সূচনা ঘটে, অন্যদিকে পারস্য বিজয় ও পরবর্তীতে মঙ্গোল আক্রমণের মতো ঘটনাও ইতিহাসে...

ঘরোয়া উপকরণে বানান নরম গুলাব জামুন

রসগোল্লা থেকে পান্তুয়া—মিষ্টির প্রতি বাঙালির ভালোবাসা চিরকালীন। তবে স্বাস্থ্য সচেতনতার কারণে অনেকেই এখন বাইরের মিষ্টি এড়িয়ে চলেন, বিশেষ করে দোকানের মিষ্টিতে অতিরিক্ত ময়দা ব্যবহারের...

মেমোরি চিপ সংকটে চাপে বৈশ্বিক ফোন বাজার

বিশ্বের স্মার্টফোন বাজার ২০২৬ সালে ইতিহাসের সবচেয়ে বড় মন্দার মুখে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন। আইডিসির সর্বশেষ বিশ্লেষণে বলা...
spot_img