Monday, March 2, 2026
22.7 C
Dhaka

মাহবুব নগরে ছুরিকাঘাতে প্রাণ গেল খতিবের

বগুড়া শহরের মাহবুব নগর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়ার পর রাতে তাঁর মৃত্যু হয়।

নিহত সাইফুল ইসলাম স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন। পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলায়। তবে তিনি শহরের মাহবুবনগর এলাকায় বসবাস করতেন এবং সেখানে জমি কিনে বাড়ির নির্মাণকাজ শুরু করেছিলেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহাবুদ্দিন বলেন, ছুরিকাঘাতে নিহত সাইফুল ইসলাম জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার ওলামা বিভাগের দায়িত্বশীল পদে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জায়গাজমি নিয়ে এক পক্ষের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। রোববার (৭ ডিসেম্বর) সকালে বিবদমান জমিতে বাড়ির কাজ দেখতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম জানান, সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

দীর্ঘ ব্যাটারি লাইফে বাজারে আসছে ভিভোর নতুন ফোন

দেশের বাজারে দীর্ঘস্থায়ী ব্যাটারিসম্পন্ন নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি আনার...

আমিরাতে ইরানি হামলা, তিন বিদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক...

গ্যাস পাম্পে বিস্ফোরণ, ঢাকায় চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তির মৃত্যু

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের একটি গ্যাস পাম্পে বিস্ফোরণ...

যৌথ এক্সচেঞ্জ প্রোগ্রামে বাংলাদেশ-জাপান শিক্ষার্থীদের সংলাপ

চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) এবং জাপানের টোকিও...

ইরান-সৌদি সম্পর্ক আরও কঠিন পথে

ইরানের বিরুদ্ধে কড়া কূটনৈতিক অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটি...

ঝুঁকিপূর্ণ ৮ জেলা চিহ্নিত, তদন্ত ও ক্ষতিপূরণের সুপারিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবং নির্বাচন-পরবর্তী এক সপ্তাহে...

প্রশাসনে রদবদল, কৃষিসচিব অবসরে

নতুন সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সচিব...

বিমানবন্দরে ড্রোন হামলা, কুয়েতে আহত বাংলাদেশি কর্মীরা

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে...

প্রোটিনের ঘাটতি মেটাবে নিরামিষ জলখাবার

দিনের প্রথম খাবারে পর্যাপ্ত প্রোটিন না পেলে শরীর ও...

ডিজিটাল লেনদেনে নিরাপত্তার নতুন দিগন্ত

বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে প্রথমবারের মতো...

প্রযুক্তির পর্দায় মায়ের রান্নাঘর

অগোছালো রান্নাঘরে দাঁড়িয়ে দিশেহারা হয়ে পড়েছিল কবির। রান্না কখনোই...

অভিভাবকদের সতর্ক করতে প্রযুক্তির সহায়তা

কিশোর-কিশোরীদের মানসিক নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ইনস্টাগ্রাম।...

রমজানের বরকত পেতে যে আমলগুলো জরুরি

রমজান মাস ইবাদত ও নেক আমলের বিশেষ সময়। বছরের...

রমজানে সাহরির ভুল খাবার অভ্যাসে বিপদ

পবিত্র রমজান মাস আত্মসংযম, ইবাদত ও আত্মশুদ্ধির সময়। ভোর...
spot_img

আরও পড়ুন

দীর্ঘ ব্যাটারি লাইফে বাজারে আসছে ভিভোর নতুন ফোন

দেশের বাজারে দীর্ঘস্থায়ী ব্যাটারিসম্পন্ন নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি আনার ঘোষণা দিয়েছে ভিভো বাংলাদেশ। ফোনটিতে ৭ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি ব্যবহার করা হয়েছে,...

আমিরাতে ইরানি হামলা, তিন বিদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৮ জন, যাঁদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। রোববার (৭...

গ্যাস পাম্পে বিস্ফোরণ, ঢাকায় চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তির মৃত্যু

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের একটি গ্যাস পাম্পে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ এক অটোরিকশাচালক তিন দিন পর মারা গেছেন। রোববার (৭ ডিসেম্বর) বেলা...

যৌথ এক্সচেঞ্জ প্রোগ্রামে বাংলাদেশ-জাপান শিক্ষার্থীদের সংলাপ

চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) এবং জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের যৌথ শীতকালীন এক্সচেঞ্জ প্রোগ্রাম-২০২৬ শুরু হয়েছে। ১২ দিনব্যাপী এই কর্মসূচিতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিবাসন,...
spot_img