Sunday, March 1, 2026
33 C
Dhaka

প্রতারণার বিয়ের পর তীব্র প্রতিক্রিয়ায় স্বামীর বর্বরতা

দিনাজপুরের হাকিমপুরে শাহিনুর ইসলাম (৩২) নামের এক যুবক প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানতে পারার পর তাঁর দ্বিতীয় স্ত্রী তালাকের নোটিশ দেন। এতে ক্ষুব্ধ হয়ে শাহিনুর ইসলাম শনিবার বেলা ১১টার দিকে হরিহরপুর গ্রামে নিজের স্ত্রীকে কুপিয়ে জখম করেন এবং নাক কেটে দেন।

ঘটনার পর স্থানীয়রা শাহিনুরকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। শাহিনুর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার করঞ্জি গ্রামের খোরশেদ আলমের ছেলে। তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে দুটি সন্তান রয়েছে। ভুক্তভোগী রিভা মণি (২০) হাকিমপুর উপজেলার হরিহরপুর গ্রামের আমিরুল ইসলামের কন্যা।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের মার্চে শাহিনুর ইসলাম প্রথম স্ত্রী ও সন্তানের তথ্য গোপন রেখে রিভা মণিকে বিয়ে করেন। এরপর তারা হরিহরপুর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। তিন মাস আগে রিভা মণি তাঁর স্বামীর প্রথম স্ত্রী ও সন্তান সম্পর্কে জানতে পারেন। পরে গত বুধবার আদালতের মাধ্যমে শাহিনুরকে তালাকের নোটিশ দেন।

এরপর শুক্রবার সন্ধ্যায় শাহিনুর রিভা মণির বাড়িতে গিয়ে বাগবিতণ্ডায় জড়ান এবং হত্যার হুমকি দেন। পরদিন সকালে বাড়িতে কেউ না থাকায় ধারালো ছুরি দিয়ে তিনি রিভা মণির শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে রিভা মণির নাক বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত শাহিনুরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীর মামা জাকারিয়া মণ্ডল বাদী হয়ে থানায় মামলা করেছেন। আদালতের মাধ্যমে শাহিনুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বাজেট গেমারদের লক্ষ্য করে জিএস২৫এফ১৪ উন্মোচন

দেশের বাজেট গেমারদের জন্য নতুন একটি গেমিং মনিটর উন্মোচন...

তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের গোয়েন্দা পুলিশের সংস্থা...

রেয়ার ডিজিজে আক্রান্ত কোটি মানুষের লড়াই

অসুখ-বিসুখ নিয়ে আলোচনায় প্রায়ই শোনা যায় ‘লাখে একজন’ বা...

রমজানের প্রথম দশকেই হারামাইনে বিপুল সমাগম

পবিত্র রমজানের প্রথম ১০ দিনে মক্কার মসজিদুল হারাম ও...

দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তি খাতে বড় বাজি হুন্দাইয়ের

দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা হুন্দাই মোটর গ্রুপ দেশটির...

শৈশবে ভালো অভ্যাস কেন জরুরি

শিশুর শৈশবকালেই ভালো অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট...

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন

দেশের পাঁচ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার...

ঈশ্বরদীতে হত্যার ঘটনায় পুলিশ তদন্তে অগ্রগতি

পাবনার ঈশ্বরদী উপজেলায় দাদি (৬৫) ও নাতনির (১৫) লাশ...

ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফি–কে ইরানের লিডারশিপ কাউন্সিলের ধর্মীয়...

মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ঘোষণা

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে...

আধুনিক শিক্ষাব্যবস্থায় জোর সরকারের

দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট...

নতুন শাখার উদ্বোধনে ৬৫% পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা

ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন...

০ শতাংশ অগ্রিমে ফোন কেনার সুযোগ আনছে ইনফিনিক্স

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তি ব্র্যান্ড...

বাউফলে শতবর্ষী মন্দিরে কালী প্রতিমা ভাঙচুর, থানায় মামলা দায়ের

পটুয়াখালীর বাউফলে শীতলা-কালীমাতা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।...
spot_img

আরও পড়ুন

বাজেট গেমারদের লক্ষ্য করে জিএস২৫এফ১৪ উন্মোচন

দেশের বাজেট গেমারদের জন্য নতুন একটি গেমিং মনিটর উন্মোচন করেছে গিগাবাইট বাংলাদেশ। মাত্র ১৭ হাজার ৫০০ টাকা মূল্যে প্রিমিয়াম ফিচারসমৃদ্ধ ‘জিএস২৫এফ১৪’ মডেলের এই মনিটরটি...

তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের গোয়েন্দা পুলিশের সংস্থা ফারাজার প্রধান গোলাম রেজা রেজাইয়ান নিহত হয়েছেন। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে...

রেয়ার ডিজিজে আক্রান্ত কোটি মানুষের লড়াই

অসুখ-বিসুখ নিয়ে আলোচনায় প্রায়ই শোনা যায় ‘লাখে একজন’ বা ‘হাজারে একজন’। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এসব রোগকে বলা হয় বিরল ব্যাধি। নামের সঙ্গে মিল রেখে এগুলোকে...

রমজানের প্রথম দশকেই হারামাইনে বিপুল সমাগম

পবিত্র রমজানের প্রথম ১০ দিনে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ৩ কোটি ১৯ লাখ ৫০ হাজার মুসল্লি ও ওমরাহ পালনকারী উপস্থিত হয়েছেন।...
spot_img