Sunday, March 1, 2026
34.3 C
Dhaka

কিশোরী হত্যার ঘটনায় আদালতের রিমান্ড আদেশ

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার সাত আসামির আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার বেলা সোয়া ১১টার পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

নরসিংদী আদালতের পরিদর্শক সফি উদ্দিন জানান, রিমান্ড শুনানির সময় প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নূরা সহ সাত আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানির সময়ে আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী একটি শর্ষেখেত থেকে গত বৃহস্পতিবার দুপুরে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ওই রাতেই কিশোরীর মা ৯ জনকে নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে মামলা করেন। এ পর্যন্ত ৯ জন এজাহারভুক্ত আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সাত আসামি হলেন নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), এবাদুল্লাহ (৪০), হযরত আলী (৪০), মো. গাফফার (৩৭), আহাম্মদ আলী দেওয়ান (৬৫), ইমরান দেওয়ান (৩২) ও মো. আইয়ুব (৩০)। আহাম্মদ আলী দেওয়ান মহিষাশুড়া ইউপির সাবেক সদস্য ও সদ্য বহিষ্কৃত ইউনিয়ন বিএনপির সহসভাপতি। এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখনো পলাতক ইছহাক ওরফে ইছা (৪০) ও আবু তাহের (৫০)।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পুলিশ সাতজনের ১০ দিন করে রিমান্ডের আবেদন করলেও আদালত আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি আরও বলেন, আসামিদের পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আজই চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হবে।


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, কয়েকটি বিকেলে ছাড়বে

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট গত শনিবার থেকে আজ...

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ফলাফল: ১৭ পদের সাতটিতে আওয়ামীপন্থী জয়

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৭টি পদের মধ্যে...

শিশুদের কাছে রোজার গুরুত্ব বোঝাবেন যেভাবে

রমজান এলেই শিশুদের মনে রোজা নিয়ে নানা কৌতূহল তৈরি...

ডাকাতির নাটক সাজিয়ে বৃদ্ধা হত্যা, গ্রেপ্তার দুই

চাঁদপুরের মতলব উত্তরে বৃদ্ধা পারুল বেগম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন...

রূপালী ব্যাংকের আনোয়ারা শাখায় নিরাপত্তাকর্মীর অকাল মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরে রূপালী ব্যাংকের শাখা থেকে অঞ্জন...

পুরস্কার প্রদানের নীতিমালা সংস্কারের দাবি তুললেন কবি মোহন রায়হান

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান বাংলা একাডেমি...

ইরানে খামেনি নিহত, ক্ষমতার পালাবদল নিয়ে অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী...

ঐতিহ্যবাহী বড় জামে মসজিদে বাড়ছে মুসল্লির সমাগম

মাদারীপুর শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র পুরাণ বাজারে অবস্থিত পুরাণ বাজার...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুই...

ময়মনসিংহে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

ময়মনসিংহে চতুর্থ শ্রেণির এক শিশুকে (১০) বাসায় ডেকে নিয়ে...

ঢাকা বিমানবন্দরে আটকে যাত্রীদের জন্য ব্যবস্থা ঘোষণা মন্ত্রীর

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের...

দ্রুত চার্জ ও বড় ব্যাটারির নতুন ফোন আনল টেকনো

দেশের স্মার্টফোন বাজারে শক্তিশালী ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে...

১৮০ দিনের মধ্যে কাপ্তাই হ্রদ খননের আশ্বাস

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান জানিয়েছেন, আগামী...

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন মির্জা ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপির মহাসচিব...
spot_img

আরও পড়ুন

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, কয়েকটি বিকেলে ছাড়বে

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট গত শনিবার থেকে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত বাতিল করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন...

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ফলাফল: ১৭ পদের সাতটিতে আওয়ামীপন্থী জয়

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৭টি পদের মধ্যে সাতটিতে আওয়ামীপন্থী প্রার্থীরা জয় লাভ করেছেন। এর বাইরে চারটি পদে বিএনপিপন্থী ও ছয়টিতে জামায়াতপন্থী প্রার্থীরা...

শিশুদের কাছে রোজার গুরুত্ব বোঝাবেন যেভাবে

রমজান এলেই শিশুদের মনে রোজা নিয়ে নানা কৌতূহল তৈরি হয়। যে বয়সে তারা রোজা রাখা শুরু করে, তখন সবচেয়ে বেশি যে প্রশ্নটি উঠে আসে,...

ডাকাতির নাটক সাজিয়ে বৃদ্ধা হত্যা, গ্রেপ্তার দুই

চাঁদপুরের মতলব উত্তরে বৃদ্ধা পারুল বেগম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পরকীয়া সম্পর্কের জেরে পুত্রবধূ হালিমা আক্তার তার প্রেমিক আশরাফুল ইসলাম মিঠুর সহযোগিতায় শাশুড়ি...
spot_img