Sunday, March 1, 2026
34.3 C
Dhaka

কুমিল্লায় গোলাপের রঙিন আয়োজন

কুমিল্লা নগরে নানা রঙ ও প্রজাতির গোলাপ নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক প্রদর্শনী। ফুলপ্রেমীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন জাতের গোলাপ স্থান পায়, যা দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। শনিবার (৬ ডিসেম্বর) নগরের উত্তর চর্থা এলাকার একটি বাসভবনে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

‘মোস্তফা কামাল ফুলু’ স্মারক গোলাপ প্রদর্শনীর আয়োজন করে মোস্তফা কামাল ফুলু ফাউন্ডেশন। সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা প্রদর্শনী প্রাঙ্গণে ভিড় করেন। বেলা ১১টায় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন ও নজরুল–গবেষক অধ্যাপক আলী হোসেন চৌধুরী বলেন, ফুল মানুষের মনকে কোমল করে এবং সৌন্দর্যচর্চা ইতিবাচক চিন্তার প্রসারে ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে প্রকৃতি ও সৃজনশীলতার সঙ্গে যুক্ত করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল জহির (স্বপন)। তিনি বলেন, পুষ্পপ্রেমী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের স্মৃতিকে ধারণ করতেই এ প্রদর্শনীর আয়োজন। পাশাপাশি শহরে ফুলচর্চা ও নান্দনিক সংস্কৃতি বিকাশে এটি ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এ সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও লালমাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুর রহমানসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে অর্ধশতাধিক গোলাপপ্রেমী তাঁদের নিজ নিজ বাগানে উৎপাদিত নানা জাতের গোলাপ নিয়ে অংশ নেন। প্যারাডাইস, এব্রাকাডেব্রা, হোয়াইট অ্যাভালেন্স, জুমেলিয়া, ব্ল্যাক ডিলাইট, কলকাতা–৩০০, ইরানি গোলাপসহ বিভিন্ন জাতের ফুল প্রদর্শিত হয়। প্রতিটি স্টলের সামনে গোলাপের নাম ও বৈশিষ্ট্য উল্লেখ থাকায় দর্শনার্থীরা সহজেই বিভিন্ন জাত সম্পর্কে ধারণা নিতে পারেন।

অংশগ্রহণকারী তানজিশা মাহমুদ (মীম) বলেন, ফেসবুকে খবর দেখে এসেছেন তিনি। এমন আয়োজন আগে দেখেননি। গৃহিণী সেলিনা বেগম জানান, নিজের বাগানের তিনটি গোলাপ নিয়ে অংশ নিতে পেরে ভালো লাগছে। ১৭ প্রজাতির গোলাপ নিয়ে আসা অনামিকা দেব বলেন, গোলাপের প্রতি ভালোবাসা থেকেই তাঁর বাগান করা; এই প্রদর্শনী সেই ভালোবাসারই একটি মঞ্চ।

বেলা একটার দিকে প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করা হয়। অংশগ্রহণকারীদের সনদ ও সম্মাননা দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন অনামিকা দেব; তিনি ১০ হাজার টাকা সম্মানী পান। দ্বিতীয় হন ফারজানা চৌধুরী, তিনি পান ৭ হাজার টাকা। তৃতীয় হন সেলিনা বেগম, তাঁর সম্মানী ৫ হাজার টাকা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

খামেনির মৃত্যুতে ইয়েমেনের হুথিরা সমবেদনা প্রকাশ

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা...

মিনাবের বিদ্যালয়ে ১৪৮ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ইসরায়েলের বিমানবাহিনী শনিবার (২৮ ফেব্রুয়ারি)...

বাবুগঞ্জ ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করবেন

শিলন্দিয়ার শনিবারের রাতটা শুধু আগুনের নয়, এটি ছিল একটি...

মাদক বিরোধী অভিযানে অভিযুক্তরা আটক

বগুড়ার ধুনট উপজেলায় বিস্ফোরক আইনের একাধিক মামলার পলাতক আসামি...

চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলেন এমপিপুত্র

সিএনজি অটোরিকশা থেকে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ)...

রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন নিশ্চিত

শিগগিরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে...

ভূমিকম্প মোকাবেলায় প্রাথমিক পরিকল্পনা তৈরি হচ্ছে

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগরীতে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত...

৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম চিহ্নিত

সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের...

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশে তিন দিনের সফরে

তিন দিনের সফরে আগামী মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা আসছেন...

জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে...

ধান ছেড়ে তরমুজে সাফল্যের গল্প

ধানচাষের প্রচলিত ধারার বাইরে গিয়ে তরমুজ আবাদে সফলতার নজির...

ইরান ইস্যুতে রাজপথে নামছে জামায়াত

ইরান ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ...

জীবননগর সংঘর্ষে নিহত কর্মী, ঢাকায় জামায়াতের কর্মসূচি

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বশত্রুতার জেরে বিএনপি ও জামায়াতের দুপক্ষের সংঘর্ষে...

যৌথ হামলায় ইরানের সামরিক নেতৃত্বে বড় ক্ষতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ...
spot_img

আরও পড়ুন

খামেনির মৃত্যুতে ইয়েমেনের হুথিরা সমবেদনা প্রকাশ

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইয়েমেনের হুথিরা ইরানিদের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর সহানভূতি প্রকাশ করেছেন। রবিবার...

মিনাবের বিদ্যালয়ে ১৪৮ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ইসরায়েলের বিমানবাহিনী শনিবার (২৮ ফেব্রুয়ারি) একদিনে ইরানে ১ হাজার ২০০টির বেশি বোমা ফেলেছে। দখলদার ইসরায়েলের পক্ষ থেকে আল-জাজিরার মাধ্যমে এ...

বাবুগঞ্জ ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করবেন

শিলন্দিয়ার শনিবারের রাতটা শুধু আগুনের নয়, এটি ছিল একটি দরিদ্র পরিবারের জীবনের অন্ধকার রাত। দিনমজুর মুজাম্মেল হক মল্লিকের চোখের সামনে একে একে পুড়ে মরল...

মাদক বিরোধী অভিযানে অভিযুক্তরা আটক

বগুড়ার ধুনট উপজেলায় বিস্ফোরক আইনের একাধিক মামলার পলাতক আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মী ইমা করিম (৪৮) ও তার সহযোগী শাকিল (২৪)...
spot_img