Sunday, March 1, 2026
21.1 C
Dhaka

নাগেরপাড়ায় জুয়ার আসর ঘিরে হামলা, আহত সাংবাদিক

শরীয়তপুরের গোসাইরহাটে মাদক ও জুয়ার আসরের ছবি তোলার জেরে নয়ন দাস নামে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচরা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে, যা শনিবার (৬ ডিসেম্বর) নথিভুক্ত করেছে পুলিশ।

গোসাইরহাট থানা ও স্থানীয় সূত্র জানায়, ২৩ ফেব্রুয়ারি নাগেরপাড়া ইউনিয়নের মলংচরা এলাকায় মাদক ও জুয়ার আসর বসেছে—এমন খবর পেয়ে কয়েকজন সাংবাদিক সেখানে যান। তাঁরা ভিডিও ও ছবি ধারণ করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত সেখান থেকে সরে যান। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালায় বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, এ ঘটনার জেরে বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা পোস্টের শরীয়তপুর প্রতিনিধি নয়ন দাসকে নাগেরপাড়া বাজারে একা পেয়ে আটক করেন অভিযুক্তরা। কয়েকজন মিলে তাঁকে মারধর করে আহত করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, একটি জুয়া ও মাদকের আসরের ছবি তোলার অভিযোগ এনে এক সাংবাদিককে মারধর করা হয়েছে। ওই সাংবাদিক চারজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনা তদন্ত করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ( ৫ ডিসেম্বর) নয়ন দাস থানায় লিখিত অভিযোগ দেন। শনিবার (৬ ডিসেম্বর) সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলার পর সাইদুল আকন, মনির জমদ্দার, নজরুল কাজী ও লিখন কাজী এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। তাঁদের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাংবাদিক নয়ন দাস বলেন, ‘কয়েক দিন আগে একটি মাদক ও জুয়ার আসরের ছবি তুলতে গেলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে পুলিশ সেখানে অভিযান চালায়। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে জুয়ার আসর চালানো ব্যক্তিরা আমাকে আটক করেন। তাঁরা আমার ক্যামেরা, মোবাইল ছিনিয়ে নেন। এরপর এলোপাতাড়িভাবে মারধর করেন। পিটিয়ে আহত করে ফেলে রেখে যান। স্থানীয় ব্যক্তিরা আমাকে বাঁচান। ওই হামলাকারীদের যাঁদের আমি চিনতে পেরেছি, তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রামের চন্দনাইশে শনিবার দুপুর একটার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে...

গোবিন্দগঞ্জে শিক্ষিকার লাশ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু

গাইবান্ধা – গোবিন্দগঞ্জ উপজেলায় চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী...

খুলনায় যুবদল নেতার হত্যায় ছাত্রদল নেতার বহিষ্কার

খুলনা – দিঘলিয়া উপজেলায় যুবদল নেতা খান মুরাদ হত্যাকাণ্ডে...

আশুলিয়ায় অন্তঃসত্ত্বা কিশোরী খুন, স্বামী পালিয়ে গেছে

সাভার – ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি ভাড়া বাসা...

ভাত খেয়েও কি সম্ভব ওজন নিয়ন্ত্রণ

সাদা ভাত অনেকেরই প্রিয় খাবার। তরকারি, ভাজি কিংবা ডালের...

ঝিনাইদহে আইনমন্ত্রীর সংবর্ধনায় শিক্ষক পাঠালেন মানপত্র

ঝিনাইদহ – শৈলকুপায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সংবর্ধনায় তাঁরই শিক্ষক...

মির্জা ফখরুল: দুর্নীতিবাজদের দেখার দায়িত্ব দুদকের

ঠাকুরগাঁও – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং...

ভারতে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে মারা গেলেন জোয়াহেরুল ইসলাম

সখীপুর, টাঙ্গাইল – টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও...

এক কেজি আলু বেচে লাভ নেই, চাষিরা হতাশ

রংপুরের তারাগঞ্জে আলুচাষিরা এবারও উৎপাদন খরচের তুলনায় কম দামে...

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোকে নির্দেশ

সব মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট...

চট্টগ্রামের একেএস স্টিলে ডাকাতি ও লুটপাটের ঘটনায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের...

নাছিমা খাতুনের অভিযোগ, পুলিশ এখনো ব্যবস্থা নেয়নি

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির এক নেতা, তাঁর স্ত্রী ও...

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ময়মনসিংহ সফর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘সরকার...

সাবেক উপদেষ্টা স্বীকার করলেন সরকারের ব্যর্থতা

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সরকারে...
spot_img

আরও পড়ুন

চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রামের চন্দনাইশে শনিবার দুপুর একটার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ জাবেদ (৩২) নিহত হয়েছেন। দুর্ঘটনাটি উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট মক্কা...

গোবিন্দগঞ্জে শিক্ষিকার লাশ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু

গাইবান্ধা – গোবিন্দগঞ্জ উপজেলায় চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন নাহার (রুমা) নামে এক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে তিনটায়...

খুলনায় যুবদল নেতার হত্যায় ছাত্রদল নেতার বহিষ্কার

খুলনা – দিঘলিয়া উপজেলায় যুবদল নেতা খান মুরাদ হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে দিঘলিয়া উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার...

আশুলিয়ায় অন্তঃসত্ত্বা কিশোরী খুন, স্বামী পালিয়ে গেছে

সাভার – ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অন্তঃসত্ত্বা এক কিশোরী রুমানা আক্তারের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, তার গলায়...
spot_img