Saturday, February 28, 2026
22.9 C
Dhaka

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের প্রথম নাটোর সফর

সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন আজ শনিবার নাটোর সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘আমার পাশে দাঁড়িয়ে থাকা কেউ যদি আমার নাম নিয়ে অন্যায় করে, আমি আপনাদের (আইন প্রয়োগকারী সংস্থা) এই মঞ্চ থেকে অনুমতি দিচ্ছি এবং অনুরোধ করছি, তাঁকে আমার পাশ থেকে তুলে নিয়ে যাবেন। কারণ, কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই আমি অন্যায় সহ্য করব না, সরকারও সহ্য করবে না।’

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাটোর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে বর্তমান সরকারের প্রতিমন্ত্রী হওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম নাটোর জেলা সফর। বেলা ১১টায় জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার এম এ ওয়াহাব তাঁকে ফুলের তোড়া উপহার দিয়ে স্বাগত জানান। পরে প্রতিমন্ত্রী সার্কিট হাউস মিলনায়তনে জেলার প্রতিটি দপ্তরের প্রধানদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন।

পরবর্তী সময়ে পুলিশ সুপার এম এ ওয়াহাব সার্কিট হাউসের উন্মুক্ত স্থানে সাংবাদিক সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, অন্যায়কারী শুধু অন্যায়কারীই, তাঁর দল বা মত নেই। তাঁকে যেকোনো উপায়ে আইনের আওতায় আনতে হবে।

প্রতিমন্ত্রীর নিজের ওয়ার্ড লালপুরের গৌরিপুর থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা বৈষম্যমূলক কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি সর্বজনীন একটি প্রকল্প। সমাজের সব স্তরের বয়স্ক নারীরা পর্যায়ক্রমে এই কার্ড পাবেন। এই প্রকল্প পরীক্ষামূলকভাবে ১০ মার্চ শুরু হবে। প্রথমে ১৪টি জেলার ১টি উপজেলার ১টি ইউনিয়নের ১টি ওয়ার্ডের নিম্নবিত্ত পরিবারের নারীদের এ কার্ড দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবার এ কার্ডের সুবিধা ভোগ করবে। এমনকি আমি ডিসি মহোদয়ও এই কার্ড পাব।’

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে আরও কিছু সরকারি সুবিধা চালু আছে। ফ্যামিলি কার্ড নিতে হলে অন্য সুবিধাভোগীদের যেকোনো একটি সুবিধা নিতে হবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কমিটি যাচাই-বাছাই করে সুবিধাভোগী নির্বাচন করবে। এখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাজে লাগানোর সুযোগ নেই।’

পরবর্তীতে প্রতিমন্ত্রী লালপুরের গোপালপুর সুগার মিল পরিদর্শন করেন। সেখানে নির্বাচিত শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাদের শপথ অনুষ্ঠানে অংশ নেন। এরপর তিনি নিজ গ্রাম গৌরিপুরে যান, যেখানে গৌরিপুর স্কুল মাঠে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রোজা পালনে কীভাবে সতর্ক থাকবেন

রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রোজা পালন নিয়ে...

রোজায় ভুলে খাওয়া বা পান করলে রোজা ভঙ্গ হয় কি?

রোজার শুরুর দিকে অনেকেই ভুলে খাবার খেয়ে ফেলেন। ভুলবশত...

ইফতারে রাজনৈতিক ঐক্যের বার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আজ অনেক প্রত্যাশা...

দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি

ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা সংসদ সদস্য ও সরকারি...

মানসিক স্বাস্থ্যে রমজানের প্রভাব

রোজা রাখার ফলে শারীরিক উপকারের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপরও...

ঢাকা শহরে রহস্যময় খণ্ডিত দেহ উদ্ধার

রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশে, স্কাউট ভবনের...

ইরানে হামলার পর বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।...

রমজানে পানিশূন্যতা প্রতিরোধে করণীয়

রমজান মাসে রোজা রাখার সময় হাইড্রেটেড থাকা একটি বড়...

ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলে সতর্কতা

ইরান থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দখলদার ইসরায়েলে বসবাসকারী...

হামলার পর ইরানে সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি...

ইলিশ রক্ষায় ১৯০ কিলোমিটার নদীতে মাছ ধরা বন্ধ

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস...

চাষের সময় মাটির নিচে মিলল মাইনসদৃশ বস্তু

চুয়াডাঙ্গার সদর উপজেলায় জমি চাষ করতে গিয়ে মাইনসদৃশ একটি...

চাঁদা না পেয়ে সাবেক এমপির বাড়িতে গুলি

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি ও...

এআই কেন ব্যবহারকারীর মতের সঙ্গে একমত হতে চায়

ব্যবহারকারীরা যখন ChatGPT বা Gemini–এর মতো এআই চ্যাটবটের কাছে...
spot_img

আরও পড়ুন

রোজা পালনে কীভাবে সতর্ক থাকবেন

রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রোজা পালন নিয়ে নানা প্রশ্ন ও বিভ্রান্তি দেখা দেয়। আপাতদৃষ্টিতে রোজা একটি সহজ ইবাদত মনে হলেও এটি ঘিরে...

রোজায় ভুলে খাওয়া বা পান করলে রোজা ভঙ্গ হয় কি?

রোজার শুরুর দিকে অনেকেই ভুলে খাবার খেয়ে ফেলেন। ভুলবশত খাবার বা পানি গ্রহণ করলে রোজা ভাঙবে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। হাদিস অনুযায়ী, ভুলে...

ইফতারে রাজনৈতিক ঐক্যের বার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আজ অনেক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে...

দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি

ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান...
spot_img