Saturday, February 28, 2026
20.1 C
Dhaka

বরিশালে ইফতার অনুষ্ঠানে নির্বাচন নিয়ে ফয়জুল করীমের অভিযোগ

জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। শুক্রবার ( ৫ ডিসেম্বর) বরিশাল ক্লাব মিলনায়তনে আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর শাখার সভাপতি মো. লোকমান হাকিম। বক্তব্যে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুফতি সৈয়দ ফয়জুল করীম। তিনি বলেন, ‘আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশা করেছিলাম। কিন্তু তা হয়নি। দেশে একটি সাজানো এবং ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে। এর অংশ হিসেবে সারা দেশে হাতপাখার প্রার্থীদের পরিকল্পিতভাবে ভোটে হারানো হয়েছে।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। নরসিংদীতে কিশোরীকে হত্যাসহ বিভিন্ন স্থানে ধর্ষণ ও নিপীড়নের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘এই অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনুন। কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়েও সমালোচনা করেন ইসলামী আন্দোলনের এ নেতা। তিনি বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকে যাঁকে গভর্নর পদে বসানো হয়েছে, তিনি একজন ব্যবসায়ী। ব্যাংকিং সেক্টরে তাঁর কোনো অভিজ্ঞতা নেই। এমন একজন ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে বসানোয় এই খাত ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা আছে। সরকারকে মনে রাখতে হবে ব্যাংকিং খাতে ধস নামলে তার ভুক্তভোগী হবে দেশের জনগণ।’ তিনি আরও বলেন, ‘ব্যাংকের টাকা এ দেশের জনগণের, বিএনপির না।’

ইফতার অনুষ্ঠানে বরিশালের বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, পেশাজীবী ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ঈদ ঘিরে দরজিবাড়িতে বাড়ছে কাজের চাপ

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় দরজিবাড়িগুলোতে বেড়েছে ব্যস্ততা।...

নবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলে ফ্যামিলি কার্ডের ঘোষণা

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ...

অভিযোগের পর সাবেক ইউপি সদস্য বহিষ্কার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর...

তারাগঞ্জে লাশ উদ্ধারের পর উত্তেজনা, মহাসড়ক অবরোধ

রংপুরের তারাগঞ্জে পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মীকে হত্যার...

ফুলবাড়ী সীমান্তে অভিযান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই...

স্যামসাংয়ের সবচেয়ে দামি ফোন নিয়ে ক্রেতাদের আগ্রহ

যুক্তরাষ্ট্রের বাজারে উন্মোচনের মাত্র ২০ মিনিটের মধ্যেই বিক্রি শেষ...

ধর্ষণের বিচার দাবিতে জাবিতে মিছিল ও সমাবেশ

দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ ও ‘অরাজকতার’ ঘটনার বিচার...

টিএসসিতে শিক্ষার্থীদের হামলা, তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় দুই তরুণী ও...

পুরান ঢাকায় বিস্ফোরণে দগ্ধ পরিবারের একমাত্র সন্তানের মৃত্যু

পুরান ঢাকার নারিন্দার মৈশুন্ডিতে একটি বাসায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাস...

চারঘাটে মাহফিলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী দ্বন্দ্ব

রাজশাহীর চারঘাট উপজেলায় একটি মাহফিলের প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র...

মিন্টো রোডে বিদায়ী আয়োজনে এক টেবিলে ইউনূস ও সাবেক উপদেষ্টারা

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস...

‘আলো’ প্রদর্শনীতে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা অনুভব

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ভবনের আগুনে দগ্ধ...

উদীচী শিল্পীগোষ্ঠী কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় নিন্দা জানিয়েছে

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কবি মোহন রায়হানকে ২০২৫ সালের বাংলা...

নেসাব পরিমাণ সম্পদে যেভাবে জাকাত ফরজ হয়

জাকাত ইসলামের একটি ফরজ বিধান এবং ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম।...
spot_img

আরও পড়ুন

ঈদ ঘিরে দরজিবাড়িতে বাড়ছে কাজের চাপ

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় দরজিবাড়িগুলোতে বেড়েছে ব্যস্ততা। ঈদের পোশাক তৈরির অর্ডার এখন এক মাস আগেই শুরু হয়ে গেছে। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে...

নবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলে ফ্যামিলি কার্ডের ঘোষণা

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, ‘ফ্যামিলি কার্ড তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প। ফ্যামিলি কার্ড নিয়ে কেউ কেউ বা আমাদের...

অভিযোগের পর সাবেক ইউপি সদস্য বহিষ্কার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (...

তারাগঞ্জে লাশ উদ্ধারের পর উত্তেজনা, মহাসড়ক অবরোধ

রংপুরের তারাগঞ্জে পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মীকে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে স্থানীয় লোকজন রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। শুক্রবার ( ৫ ডিসেম্বর) বিকেল...
spot_img