Friday, February 27, 2026
31.7 C
Dhaka

কলমাকান্দায় তিনটি মামলায় ৩৫ জনের নাম উল্লেখ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম মামুন মিয়া। তিনি রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় তিনটি মামলা করা হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ (আয়নল) ও সদস্যসচিব ইয়াসিন আরাফাতের অনুমোদনের বিষয়টিও উল্লেখ আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে কলমাকান্দার সীমান্তবর্তী তেরোতোপা এলাকায় চোরাকারবারি ধরার সময় জেলা ডিবির ছয় সদস্য হামলার শিকার হন। এই ঘটনার সময় ছবি তুলতে গিয়ে স্থানীয় একটি পত্রিকার ফটোগ্রাফারও আহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা পুলিশ সদস্যদের একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।

ঘটনার পর পুলিশ অভিযানে নামে এবং ১৫ জনকে আটক করে। এ সময় ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, ৫টি ভারতীয় গরু, ভারতীয় মদ, ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরের দিন পুলিশ বাদী হয়ে হামলা, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলমাকান্দা থানায় পৃথক তিনটি মামলা দায়ের করে।

মামলাগুলোতে ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৪৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। তিনটি মামলায়ই মামুন মিয়াকে দুই নম্বর আসামি হিসেবে নামভুক্ত করা হয়েছে।

মামুন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে আদালতে ইনস্টাগ্রামের ব্যাখ্যা

তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের...

সাতক্ষীরায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আতঙ্কে ঘর ও মসজিদ ছেড়ে রাস্তায় মানুষ

সাতক্ষীরা শহর ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার...

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন...

কক্সবাজারের বড় সুপারিকে আপেলের সঙ্গে তুলনা করার কারণ

কক্সবাজারের ৭১টি ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে ৩১,৫৯০টি সুপারির বাগান রয়েছে।...

নরসিংদীতে কিশোরী অপহরণ ও হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ ৫ গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের...

পার্বত্য চট্টগ্রামের তিন আসনে গণভোটে ‘না’ ভোটের বৃদ্ধি

বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবান: পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও...

ঘরোয়া উপায়ে দাঁত ঝকঝকে রাখার কৌশল

দাঁতের স্বাভাবিক উজ্জ্বলতা কমে গিয়ে হলুদাভ ভাব দেখা দিলে...

চট্টগ্রামে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের পাহাড়তলী থানার বিটাক স্টেডিয়ামের কাছে...

দলীয় কোন্দলে উত্তপ্ত কালীগঞ্জ

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।...

‘মব কালচার শেষ’—বক্তব্যের সঙ্গে বাস্তবতা মিলছে না

রাজীব আহমেদ, ঢাকা: অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে পতনের হাত থেকে...

সুনামগঞ্জে টিসিবি ট্রাক দেরিতে পৌঁছায়, প্রচার না থাকায় অনেকেই মিস করলেন পণ্য

সুনামগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের পাগলাবাজারে ট্রেডিং করপোরেশন অব...

জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশকে সমর্থন জানালো সৌদি ও কয়েকটি মুসলিম দেশ

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের...

ঝালকাঠিতে বাবার জানাজায় অংশ নিলেন ডান্ডাবেড়ি পরা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাকিবুল...

দুপুরে ভূমিকম্পে আতঙ্ক ছড়াল বিভিন্ন জেলায়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।...
spot_img

আরও পড়ুন

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে আদালতে ইনস্টাগ্রামের ব্যাখ্যা

তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করেছেন ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী অ্যাডাম মোসেরি। চলতি সপ্তাহে চলমান...

সাতক্ষীরায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আতঙ্কে ঘর ও মসজিদ ছেড়ে রাস্তায় মানুষ

সাতক্ষীরা শহর ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৫৩ মিনিটে এই কম্পন শুরু হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক...

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক...

কক্সবাজারের বড় সুপারিকে আপেলের সঙ্গে তুলনা করার কারণ

কক্সবাজারের ৭১টি ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে ৩১,৫৯০টি সুপারির বাগান রয়েছে। এ অঞ্চলের সুপারির বাজার প্রায় হাজার কোটি টাকার। বিশেষত উজ্জ্বল কমলা রঙের, বড় আকারের এবং...
spot_img