Wednesday, February 25, 2026
32.5 C
Dhaka

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভে অংশ নেন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নুরুল আমীনের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছেন। আজ বুধবার সকালে বিদ্যালয়ের সামনে ভোজেশ্বর-ভেদরগঞ্জ সড়কে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন তারা। হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান প্রতিবাদকারীরা।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের উপসী এলাকায় প্রধান শিক্ষক নুরুল আমীনকে পিটিয়ে আহত করা হয়। তিনি নশাসন এলাকার বাসিন্দা এবং নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান সিকদার জড়িত থাকার অভিযোগ উঠেছে। মারধরের ফলে প্রধান শিক্ষকের ডান হাত ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসার পর নুরুল আমীনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তবে আজ দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের সঙ্গে একটি পক্ষের বিরোধ চলছিল। তিনি গতকাল বিদ্যালয়ের কাজ শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। উপসী তিন দোকান এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জন তাঁর অটোরিকশা আটকে মারধর করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা প্রতিবাদী স্লোগান দেন। শিক্ষক ও অভিভাবকরা প্রায় এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন এবং হামলাকারীদের শাস্তির দাবি জানান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সাত্তার বলেন, ‘একজন শিক্ষক রাস্তায় চলতে গিয়ে আক্রান্ত হবেন, এটা মেনে নেওয়া যায় না। নির্দয়ভাবে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই এবং দ্রুত বিচার চাই।’

হামলায় অভিযুক্ত যুবদল নেতা মিজানুর রহমান সিকদার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। কারা হামলা করেছেন, জানি না। রাজনৈতিক উদ্দেশ্যে আমার নামে অপপ্রচার করা হচ্ছে।’ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম খান জানিয়েছেন, ভুক্তভোগী মামলা করলে প্রশাসন সহযোগিতা করবে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

৯৯.৯৪-এর জাদু: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের কাহিনি

দেখতে দেখতে ২৪ বছর অতিবাহিত হয়েছে। ২০০১ সালের ২৫...

বিজিবির অভিযানে স্বর্ণ পাচার চক্রে ধাক্কা

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে...

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের শেষ দুই ম্যাচের রণনীতি

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে সুপার এইট পর্ব শুরু...

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা, শেষ ষোলোয়ের লড়াই

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ আজ উত্তেজনাপূর্ণ মঞ্চে অনুষ্ঠিত...

পাকিস্তানের সেমিফাইনাল আশা জুড়ে জয় ও ভাগ্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হারের...

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক পাওয়ারের মৃত্যু

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ এবং সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’...

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়কের উজ্জ্বল সাফল্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা নেতৃত্ব দিয়ে দলকে...

দীর্ঘ ব্যাটারি লাইফের ইয়ারবাড আনল অপ্পো

নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড বাজারে এনেছে অপ্পো। ‘অপ্পো...

বোডো/গ্লিমট চ্যাম্পিয়নস লিগে ইতিহাস সৃষ্টি

নরওয়ের উত্তরাঞ্চলের ছোট শহর বোডো, যার জনসংখ্যা মাত্র ৫৫...

খান আকরাম মামলার চূড়ান্ত পর্যায়ে বিচার

মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান...

নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন...

নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় কারখানা লুটপাট

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অবস্থিত...

পদ্মার বড় ইলিশ নিলামে বিক্রি, দু’মাছের দাম ১০ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা দুটি বড় ইলিশ মাছ...

জুলাই হত্যাকাণ্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গ্রেপ্তার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় শিক্ষার্থী নাদিমুল...
spot_img

আরও পড়ুন

৯৯.৯৪-এর জাদু: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের কাহিনি

দেখতে দেখতে ২৪ বছর অতিবাহিত হয়েছে। ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি চিরবিদায় নেন সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। তার মৃত্যু পরবর্তী সময় এবং ক্রিকেটপ্রেমীদের...

বিজিবির অভিযানে স্বর্ণ পাচার চক্রে ধাক্কা

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা...

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের শেষ দুই ম্যাচের রণনীতি

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে সুপার এইট পর্ব শুরু করেছে ভারত। আহমেদাবাদের সেই হারের পর বর্তমান চ্যাম্পিয়নরা কিছুটা শঙ্কায় পড়েছে। তবে এই শঙ্কা সূর্যকুমার...

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা, শেষ ষোলোয়ের লড়াই

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ আজ উত্তেজনাপূর্ণ মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ-বেনফিকা ম্যাচে প্রথম লেগে রিয়াল ১-০ গোলে জয়ী হয়েছে। তবে ম্যাচটি পুরোপুরি...
spot_img