Saturday, February 21, 2026
33.3 C
Dhaka

পাইকারি-খুচরায় বড় ব্যবধান, প্রশ্ন ভোক্তাদের

ইফতারের টেবিলে ফল অনেকের কাছে অপরিহার্য অনুষঙ্গ। কিন্তু পবিত্র রমজানের শুরুতেই চট্টগ্রামের বাজারে আপেল, কমলা ও আঙুরের মতো জনপ্রিয় ফলের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা পড়েছেন চাপে। পাইকারি থেকে খুচরা—দুই স্তরেই দাম বেড়েছে, ফলে সাধারণ ক্রেতাদের জন্য ফল কেনা কঠিন হয়ে উঠছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) নগরের স্টেশন রোডের ফলমন্ডির পাইকারি বাজার ঘুরে দেখা যায়, দক্ষিণ আফ্রিকার আপেল বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৭০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ২৪০ টাকা। চীনের কমলার দাম ২৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৮০ টাকা। আঙুরের দাম আরও বেশি। চীনের লাল আঙুর ৪২০ টাকা, কালো ৫৫০ টাকা এবং সাদা ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জাতের ফলে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। মিসরের মাল্টা ২৬০ টাকা ও চীনের মাল্টা ২২৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পাইকারি ফল বিক্রেতা মোহাম্মদ হান্নান বলেন, রোজার শুরুতে দাম কিছুটা বাড়তি থাকে। গত কয়েক বছরও একই চিত্র দেখা গেছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দরে সম্প্রতি কর্মবিরতি চলেছে। এতে পণ্য খালাস বন্ধ ছিল। বিদেশি ফলের অনেক জাহাজ আটকে ছিল। এখন প্রতিদিন খালাস হচ্ছে। শিগগিরই দাম কমে যাবে।

পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারের দামের ব্যবধান ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। নগরের ২ নম্বর গেট, প্রবর্তক মোড়, হামজারবাগ, কর্নেলহাট ও স্টেশন রোড এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, কমলা প্রতি কেজি ৩৬০ টাকা, আপেল ৩৮০ টাকা, কালো আঙুর ৬৫০ টাকা, লাল আঙুর ৫০০ টাকা এবং মাল্টা ৩৩০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।

হামজারবাগে ফল কিনতে আসা বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘রোজায় বাচ্চারা ফল চায়। কিন্তু এক কেজি ভালো আঙুর কিনতে গেলেই ৫০০ থেকে ৬০০ টাকা লাগে। সব ফল একসঙ্গে কেনা যায় না। তাই কম কিনছি।’

খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারেই দাম বেশি থাকায় খুচরা পর্যায়ে তা আরও বাড়ে। এর সঙ্গে পরিবহন ব্যয়, দোকানভাড়া, শ্রমিকের মজুরি এবং পচনশীল পণ্যের ঝুঁকি যুক্ত হয়। কর্নেলহাটের ফল ব্যবসায়ী আবদুল হান্নান বলেন, ‘ফল বেশি দিন রাখা যায় না। নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই কিছুটা বেশি রাখতে হয়। পাইকারির সঙ্গে ১০০ টাকা ব্যবধান মানেই, পুরোটা লাভ নয়। লাভ সীমিত।’

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী হোসেন বলেন, রোজায় চাহিদা বাড়ে বলেই দাম কিছুটা ঊর্ধ্বমুখী হয়। তবে প্রতিদিন ফলের চালান আসছে। কয়েক দিনের মধ্যে দাম কিছুটা সমন্বয় হতে পারে।

দেশে প্রায় ৩৮ ধরনের ফল আমদানি হয়। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশই আপেল, কমলা, মাল্টা, আঙুর ও আনার। বাকি অংশে রয়েছে নাশপাতি, কিউই, অ্যাভোকাডো ও রাম্বুটানসহ অন্যান্য ফল। ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে ডলার সংকট ও শুল্ক-কর বৃদ্ধির কারণে আমদানি ব্যয় বাড়ে, যার প্রভাব পড়ে বাজারে।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বাজারদর, ডলারের বিনিময় হার ও শুল্ক-কর কাঠামো—এই তিন বিষয় আমদানি করা ফলের দামে সরাসরি প্রভাব ফেলে। ফল অনেক দিন ধরেই বিলাস পণ্য। শুল্ক-কর প্রায় ১২৩ শতাংশ। অর্থাৎ এখন এক কেজি আপেলে প্রায় ১২০ টাকা শুল্ক-কর দিতে হয়। এটি কমানো গেলে বাজারদরও কমতে পারে।

খুচরা বাজারে পাইকারির তুলনায় দামের বড় ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছেন ভোক্তা অধিকারকর্মীরা। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, মৌসুমি চাহিদাকে কেন্দ্র করে অযৌক্তিক মুনাফার প্রবণতা তৈরি হয়। বাজার স্বাভাবিক রাখতে কার্যকর তদারকি দরকার। এবারও ফলের দাম বেড়ে গেছে। ফলে পাইকারি ও খুচরা দামের ব্যবধান বেশি হওয়ার কারণ খতিয়ে দেখা প্রয়োজন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ঘুম না আসার পেছনে রুমিনেশনের ভূমিকা

রাত গভীর হলেই অনেক মানুষের মাথার ভেতর চিন্তার ঝড়...

কুড়িগ্রামের ভাষাসৈনিক সামিউলের অমলিন পথচলা

কুড়িগ্রাম পৌরসভার সবুজ পাড়ায় বসে ভাষা আন্দোলনের দিনগুলোর স্মৃতি...

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে...

পূর্বধলা শহীদ মিনারে শ্রদ্ধা জানালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...

শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় নেতা-কর্মী আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে...

প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের

ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ শনিবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী...

হঠাৎ পরিদর্শনে চাঁদপুর সদর হাসপাতালে এমপি মানিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ...

সোনাকানিয়ায় অতর্কিত হামলা, পিঠে ছুরিকাঘাত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে...

দখল ও দূষণে হারিয়ে যাচ্ছে শ্রীপুরের ঐতিহাসিক খাল

গাজীপুরের শ্রীপুর উপজেলার ছাপিলাপাড়া এলাকার প্রায় সাড়ে ছয় কিলোমিটার...

স্মৃতিচিহ্ন আছে, নেই পর্যাপ্ত দর্শনার্থী

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার রফিকনগর গ্রামে প্রতিষ্ঠিত ভাষাশহীদ রফিক উদ্দিন...

ফিলিস্তিন প্রশ্নে সক্রিয় ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া এপ্রিলের মধ্যেই গাজায় প্রথম দফায় এক হাজার সেনা...

মহাসড়কের ওয়াকওয়ে দখল করে কাঠের ব্যবসা

ঝিনাইদহ-কুষ্টিয়া জাতীয় মহাসড়কের বিভিন্ন স্থানে রাস্তার দুই পাশ দখল...

ভাঙনের ঝুঁকিতে ভাষাশহীদের স্মৃতি জাদুঘর

ফেনীর দাগনভূঞা উপজেলার সালামনগরে অবস্থিত ভাষাশহীদ আবদুস সালাম গ্রন্থাগার...

গর্ভাবস্থায় রোজা রাখার আগে যেসব বিষয় জানা জরুরি

রমজান মাসে গর্ভবতী নারীরা রোজা রাখা নিয়ে দ্বিধায় পড়েন।...
spot_img

আরও পড়ুন

ঘুম না আসার পেছনে রুমিনেশনের ভূমিকা

রাত গভীর হলেই অনেক মানুষের মাথার ভেতর চিন্তার ঝড় শুরু হয়। বালিশে মাথা রাখার পর সারাদিনের ভুল, অপূর্ণতা, নানা ঘটনা আর আগামী দিনের অনিশ্চয়তা...

কুড়িগ্রামের ভাষাসৈনিক সামিউলের অমলিন পথচলা

কুড়িগ্রাম পৌরসভার সবুজ পাড়ায় বসে ভাষা আন্দোলনের দিনগুলোর স্মৃতি তোলেন ভাষাসৈনিক এ কে এম সামিউল হক নান্টু। একসময় পুলিশের খাতায় তিনি ‘রাষ্ট্রদ্রোহী’ হিসেবে চিহ্নিত...

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি...

পূর্বধলা শহীদ মিনারে শ্রদ্ধা জানালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১২টার পর...
spot_img