Saturday, February 21, 2026
33.3 C
Dhaka

সিরাজগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু।

জেলা পুলিশের পক্ষ থেকেও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহিদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও কুরআনখানির আয়োজন করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে ছাত্রসমাজ ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নামলে পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিকসহ নাম না জানা অনেকে শহিদ হন। তাঁদের আত্মত্যাগের ধারাবাহিকতায় বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে। ভাষা আন্দোলন পরবর্তীতে মহান স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচনা করে এবং জাতির চেতনায় চিরভাস্বর হয়ে আছে।

দিবসটি উপলক্ষে সকাল থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ভাঙনের ঝুঁকিতে ভাষাশহীদের স্মৃতি জাদুঘর

ফেনীর দাগনভূঞা উপজেলার সালামনগরে অবস্থিত ভাষাশহীদ আবদুস সালাম গ্রন্থাগার...

গর্ভাবস্থায় রোজা রাখার আগে যেসব বিষয় জানা জরুরি

রমজান মাসে গর্ভবতী নারীরা রোজা রাখা নিয়ে দ্বিধায় পড়েন।...

একুশে ফেব্রুয়ারি: শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

একুশের প্রথম প্রহর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার...

বিবর্তনের ইতিহাসে নতুন আলো ফেলল কানাডার জীবাশ্ম

পৃথিবীর বুকে তৃণভোজী প্রাণীর বিবর্তনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়...

কয়েক দিনে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রপাত

শীত বিদায়ের মুখে বসন্তের আবহের মধ্যেই দেশে বৃষ্টির সম্ভাবনার...

নেত্রকোনায় জমি দখলচেষ্টা ঘিরে হামলার অভিযোগ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার চড়পাড়া এলাকায় জমি সংক্রান্ত...

চবিতে দিনব্যাপী আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-তে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য...

হাইমচর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটের অপেক্ষায় সাংবাদিকরা

চাঁদপুর জেলার উপকূলীয় উপজেলা হাইমচরের সাংবাদিকদের প্রধান এবং ঐতিহ্যবাহী...

শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন করে শঙ্কা

ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম তীরে ইসরাইলের দখলদারত্ব সম্প্রসারণ ও ভূমি...

পানিশূন্যতা ও ভারী খাবার কেন ক্লান্তি বাড়ায়

সারাদিন রোজা রাখার পর মাগরিবের আজান শুনে ইফতার করা...

চাঁদ ও মঙ্গল অভিযানের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ গবেষণা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘমেয়াদি অভিযানের অংশ হিসেবে চার নভোচারীকে...

ল্যানসেটের গবেষণায় ভয়াবহ চিত্র

ইসরাইল-গাজা সংঘাতের প্রথম ১৫ থেকে ১৬ মাসে নিহত ফিলিস্তিনিদের...

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। এরই ধারাবাহিকতায় দূষিত শহরের...

রমজানে ইফতারের পর কেন আসে অবসাদ

সারাদিন রোজা রাখার পর ইফতার শেষে অনেকেই হঠাৎ ক্লান্তি...
spot_img

আরও পড়ুন

ভাঙনের ঝুঁকিতে ভাষাশহীদের স্মৃতি জাদুঘর

ফেনীর দাগনভূঞা উপজেলার সালামনগরে অবস্থিত ভাষাশহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর এখন নানা সংকটে ঘেরা। একদিকে সিলোনিয়া নদীর শাখাখালে তীব্র ভাঙন, অন্যদিকে দর্শনার্থী...

গর্ভাবস্থায় রোজা রাখার আগে যেসব বিষয় জানা জরুরি

রমজান মাসে গর্ভবতী নারীরা রোজা রাখা নিয়ে দ্বিধায় পড়েন। ধর্মীয়ভাবে ছাড় থাকলেও অনেক নারী শারীরিকভাবে সক্ষম হলে রোজা রাখতে চান। তবে চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায়...

একুশে ফেব্রুয়ারি: শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

একুশের প্রথম প্রহর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার মানুষে ভরপুর হয়ে ওঠে। নগ্ন পা ও হাতে শিমুল-পলাশ বা শুভ্র ফুলের তোড়া নিয়ে মানুষ...

বিবর্তনের ইতিহাসে নতুন আলো ফেলল কানাডার জীবাশ্ম

পৃথিবীর বুকে তৃণভোজী প্রাণীর বিবর্তনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচিত হয়েছে কানাডায়। নোভা স্কোশিয়া প্রদেশে আবিষ্কৃত প্রায় ৩০ কোটি ৭০ লাখ বছর আগের একটি...
spot_img