Friday, February 20, 2026
25.4 C
Dhaka

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও সিন্ডিকেটমুক্ত করে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এমন ব্যবস্থা করা হবে যাতে মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, বরং ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে।

শুক্রবার ( ৫ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী আমাদের প্রথম চিন্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা। অনেকে বলাবলি করে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি আছে। আমরা গভীরে ঢুকতেছি। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও সিন্ডিকেটমুক্ত মন্ত্রণালয় গড়ে তোলার মাধ্যমেই চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। সহজলভ্য ও সর্বজনীন করার মাধ্যমে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মনমানসিকতা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণরূপে পূরণ হবে।’

নরসিংদীতে একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবির বিষয়ে তিনি একাত্মতা প্রকাশ করে বলেন, ‘আপনারা দোয়া করবেন, যাতে নরসিংদীতে দ্রুত মেডিক্যাল কলেজ করতে পারি। এ ছাড়া দেশে আরও যেখানে যেখানে দরকার হবে, সবখানে করা হবে। নরসিংদীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ যেগুলো চালু হয়নি, সেগুলো যেন দ্রুত চালু হয়, এ জন্য আমরা কাজ করব। নরসিংদীতে দুটি আইসিইউ ইউনিটের ব্যবস্থা করা হবে।’

পরে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যাঁরা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাঁদের ওপর যেমন দায় রয়েছে, যাঁরা ভোট দেননি, তাঁদের প্রতিও আমাদের সমানভাবে দায়ভার রয়েছে। সব প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সব বিদ্বেষ ভুলে গিয়ে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সব মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধিশালী ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলব।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, সিভিল সার্জন সৈয়দ মো. আমিরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

প্রযুক্তি বনাম মানবিক কল্পনার দ্বন্দ্ব

ভবিষ্যৎ পৃথিবীর এক শীতল ও যান্ত্রিক বাস্তবতাকে সামনে রেখে...

বই আর কফির মেলবন্ধনে তিথিডোর

ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে গেলেই চোখে পড়ে এক আলাদা...

সাগরপথে মানব পাচার রুখে দিল কোস্ট গার্ড, আটক ৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে নারী ও...

ছদ্মবেশে বাজার মনিটরিং করে অনিয়ম ধরলেন ম্যাজিস্ট্রেট

পবিত্র মাহে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল...

রাজশাহীতে বইপ্রেমীদের মিলনমেলা

রাজশাহীতে শুরু হয়েছে দুদিনব্যাপী অমর একুশে বইমেলা। শুক্রবার নগরীর...

কুবিতে ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটিকে ‘আদুভাই’ কমিটি আখ্যা...

সেহরির আধ্যাত্মিক ও শারীরিক উপকার

পবিত্র রমজান মাস শুধুই রোজা রাখার জন্য নয়; এটি...

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানা উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে একটি বাসা থেকে ইয়াবা তৈরির ল্যাব উদ্ধার...

তল্লাশিচৌকির সামনে দুর্ঘটনা, উত্তেজনায় তিন ঘণ্টা সড়ক বন্ধ

জামালপুর শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় পুলিশের তল্লাশিচৌকির কাছে ট্রাকের...

বন্দর ব্যবস্থাপনায় গতি আনতে কঠোর নির্দেশনা

আমদানি করা কাঁচামাল ও পণ্য চার দিনের মধ্যে শুল্কায়নের...

একুশের প্রাক্কালে ঠাকুরগাঁওয়ে বর্ণিল আলপনার উৎসব

মহান শহীদ দিবসকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা...

ডিএমপি কমিশনারের ব্রিফিংয়ে ব্যবসায়ী নেতাদের নির্দেশ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী...

জামালপুরে ট্রাক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

জামালপুর শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে ট্রাকের ধাক্কায়...

ব্যায়াম করেও ওজন না কমার বৈজ্ঞানিক ব্যাখ্যা

ব্যায়াম মানেই ওজন কমবে—এই ধারণা আমাদের অনেকের মধ্যেই গভীরভাবে...
spot_img

আরও পড়ুন

প্রযুক্তি বনাম মানবিক কল্পনার দ্বন্দ্ব

ভবিষ্যৎ পৃথিবীর এক শীতল ও যান্ত্রিক বাস্তবতাকে সামনে রেখে ‘আত্মঘাত’ গল্পে তুলে ধরা হয়েছে সৃষ্টিশীল মানুষের অস্তিত্বসংকট। গল্পের কেন্দ্রীয় চরিত্র আবেদ একজন গল্পকার, যে...

বই আর কফির মেলবন্ধনে তিথিডোর

ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে গেলেই চোখে পড়ে এক আলাদা পরিবেশ। লাল-নীল-হলুদ আলোয় ঘেরা এক ক্যাফেতে কেউ গান গাইছে, কেউ বই পড়ে সময় কাটাচ্ছে, আবার...

সাগরপথে মানব পাচার রুখে দিল কোস্ট গার্ড, আটক ৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত ৫...

ছদ্মবেশে বাজার মনিটরিং করে অনিয়ম ধরলেন ম্যাজিস্ট্রেট

পবিত্র মাহে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অনিয়মের দায়ে...
spot_img