Friday, February 20, 2026
28 C
Dhaka

৭৫ বছরের ঐতিহ্যবাহী জিলাপি দোকান

রাজশাহীর বাটার মোড়ে অবস্থিত এই ছোট্ট জিলাপি দোকান ৭৫ বছরের বেশি সময় ধরে একই জায়গায় চলে আসছে। দোকানের কোনো নাম বা সাইনবোর্ড নেই, তবু স্থানীয়রা জানেন, মচমচে ও টসটসে জিলাপি পেতে হলে এখানে আসতেই হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এমন ভিড় দেখা যায়, যা সাধারণত রমজানে লক্ষ্য করা যায়।

বেলা আড়াইটার দিকে দোকানের সামনে ক্রেতাদের ঘন্টা দাড়ি লাইন লক্ষ্য করা যায়। কেউ তিন কেজি, কেউ এক কেজি, আবার কেউ ইচ্ছেমতো পরিমাণে জিলাপি কিনছেন। ভেতরে দুইজন কারিগর ব্যস্ত হাতে জিলাপি তৈরি ও ভাজছেন। চুলা থেকে নামানো গরম জিলাপি মুহূর্তেই প্যাকেটে ভরে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয়। ক্রেতারা সঙ্গে নিচ্ছেন নিমকি ও মাঠা।

দোকানটির ইতিহাস ১৯৫০ সালে শুরু হয়। ব্যবসা শুরু করেন সোয়েব উদ্দিন। তখন একমাত্র কারিগর ছিলেন জামিলী সাহা। ১৯৭২ সালে তাঁর ছেলে কালীপদ সাহা বাবার সঙ্গে কাজ শুরু করেন। ১৯৮০ সালে জামিলী সাহা মারা গেলে কালীপদ সাহা প্রধান কারিগর হন। তিনি ২০১৭ সালে মারা যান। এরপর থেকে তাঁর শিষ্য মো. সাফাত এই জিলাপির দায়িত্ব সামলাচ্ছেন। তার সঙ্গে আছেন আরও একজন কারিগর।

সোয়েব উদ্দিনের মৃত্যুর পর তাঁর চার ছেলে দোকানটি পরিচালনা করছেন। মো. শামীম বলেন, ‘এটা ৭০ বছরের বেশি সময় ধরে চলছে। এই জিলাপিতে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় না। যদিও ব্যবহার ছাড়া ভালো জিলাপি তৈরি করা কঠিন, তবু আমরা বাপ-দাদার রেখে যাওয়া ব্যবসাকে ধরে রেখেছি।’ তিনি আরও বলেন, সততা এবং ভালো মানের উপকরণ ব্যবহারের কারণে দোকানটি সারা বছরই বিক্রি করে। রমজানে বিক্রি কয়েক গুণ বেড়ে যায়।

দোকানের কারিগর মো. সাফাত ৪৩ বছর ধরে জিলাপি বানাচ্ছেন। তিনি সংক্ষিপ্তভাবে বলেন, সব উপকরণ ঠিক রাখতে হয়। ‘এটা সবাই ভাজতে পারে না।’ সাফাতের নিপুণ হাতে কড়াইয়ের গরম তেলে জিলাপি গোল হয়ে ফুটে ওঠে, তারপর রসে ডুবানো হয়। প্রতি কেজি জিলাপির দাম বর্তমানে ২২০ টাকা। বিকেলের পর থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানের সামনে লাইন থাকে।

রাজশাহী সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি তানভিরুল হক বলেন, বাটার মোড়ের জিলাপি রাজশাহীর এক ধরনের ঐতিহ্য। শুধু রমজানে নয়, সারা বছরই মানুষ এখানে আসে। রমজানে এখানকার জিলাপি দিয়ে ইফতার করার আলাদা মাহাত্ম্য আছে।

স্থানীয় পবা উপজেলার বসুয়া গ্রামের মো. শাহিন বলেন, এত ভালো জিলাপি রাজশাহীর অন্য কোথাও পাওয়া যায় না। ছোটবেলা থেকেই এখান থেকেই কিনে খাচ্ছি। স্বাদটা আলাদা। মো. রাফাত বলেন, ‘প্রতি রমজানের ইফতার শুরু হয় এই জিলাপি দিয়ে। আজ দুপুর বেলাতেই আসতে হলো, বিকেলে প্রচণ্ড ভিড় হতে পারে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

দেহের রোগ প্রতিরোধে ভিটামিন ‘সি’

ভিটামিন ‘সি’ এক ধরনের অ্যাস্করবিক অ্যাসিড, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে...

তরমুজের হিসাবেই মিলল অদৃশ্য ক্ষতির রহস্য

রাজু ও মোহন দুই ভাই। নিজেদের খেত থেকে তরমুজ...

‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বৃহস্পতিবার...

পরিবহন খাতে চাঁদাবাজি বৈধ কি অবৈধ

সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল...

রমজান মাসে বদলে গেছে জীবনযাপনের ছন্দ

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দেশের মুসলিম জনসাধারণ মহান...

সিলেটে রোজার প্রথম দিনে আখনি ও পাতলা খিচুড়ির চাহিদা বেড়ে গেছে

সিলেটে রোজার প্রথম দিনেই জমে উঠেছে ইফতারির বাজার। নগরের...

আবদুস সাত্তার পাটোয়ারী পেলেন প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদ

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীকে...

বসন্তে বিরল উদালগাছে রঙের উৎসব

বসন্তের আগমনী হাওয়ায় রঙিন হয়ে উঠেছে মৌলভীবাজার শহরের বিভিন্ন...

স্বাধীনতার বাস্তবতা নিয়ে প্রশ্ন

বর্তমান বাংলাদেশের বাস্তবতা আর ব্যাখ্যার অপেক্ষা রাখে না। কাগজে-কলমে...

ঢাকায় এক মাসে মশা বেড়েছে ৪০ শতাংশ, ঘণ্টায় কামড়াতে আসে ৮৫০টি

রাজধানীতে মশার উপদ্রব উদ্বেগজনক হারে বেড়েছে। সাম্প্রতিক এক গবেষণায়...

অগ্নিদগ্ধ ভবনে শিল্পপ্রদর্শনী, স্মৃতি ও প্রতিবাদের সংলাপ

সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত একটি সংবাদপত্র ভবন...

মিরসরাইয়ের বেদে পল্লিতে ঐতিহ্যবাহী পেশার সংগ্রাম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মধ্যম সোনাপাহাড় বেদে পল্লিতে প্রায় পাঁচ...

দশমিনায় গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, ছাত্র অধিকার নেতার দাবি হামলার

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে...

ঢাকাজুড়ে হান্ডি মাংসের স্বাদযাত্রা

বেশ কয়েক বছর ধরেই রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় জনপ্রিয় হয়ে...
spot_img

আরও পড়ুন

দেহের রোগ প্রতিরোধে ভিটামিন ‘সি’

ভিটামিন ‘সি’ এক ধরনের অ্যাস্করবিক অ্যাসিড, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি দেহ ও ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। পাশাপাশি...

তরমুজের হিসাবেই মিলল অদৃশ্য ক্ষতির রহস্য

রাজু ও মোহন দুই ভাই। নিজেদের খেত থেকে তরমুজ নিয়ে তারা শহরের বাজারে বিক্রি করতে যান। বাজারে গিয়ে দেখা যায়, খালি আছে মাত্র একটি...

‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম অফিসে এসে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক বৈঠক করেছেন। বৈঠকে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ...

পরিবহন খাতে চাঁদাবাজি বৈধ কি অবৈধ

সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পরিবহন খাতে মালিক-শ্রমিক সংগঠনের নামে...
spot_img