Monday, February 16, 2026
20 C
Dhaka

লক্ষ্মীপুরে চাঁদাবাজি মামলায় দুই বিএনপি কর্মী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে সহিংসতা, চাঁদাবাজি এবং অস্ত্র মহড়ায় জড়িত থাকার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ২৬ নেতা–কর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। শনিবার রাতে রামগতি থানায় মামলা দুটি দায়ের করা হয়। মামলার দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁরা দুজনই বিএনপির কর্মী।

পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ ওঠার পর লক্ষ্মীপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান এই মামলা করার নির্দেশ দেন। দুটি মামলার মধ্যে একটির বাদী হয়েছেন রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, আরেকটির বাদী হয়েছেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মমিন উল্লাহ ইরাজ।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার হান্নান, পোড়াগাছা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন উদ্দিন, চর রমিজ ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ হোসেন এবং চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবার উপজেলার চর পোড়াগাছা, রামদয়াল বাজার এবং আলেকজান্ডার ইউনিয়নের বালুর চর সুজন গ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের একদল নেতা–কর্মী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন। এ সময় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ইটভাটামালিকদের কাছে চাঁদা দাবি করা হয় এবং একটি দোকান ভাঙচুর করা হয়। একই সময়ে চর আলগী ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান এবং ওয়ার্ড সভাপতি মো. আশিকের নেতৃত্বে ২০–২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। তাঁদের বিরুদ্ধেও দোকান ভাঙচুরের অভিযোগ রয়েছে।

লক্ষ্মীপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মামলা করার নির্দেশ আমি নিজেই দিয়েছি। নির্বাচনের বিজয়কে পুঁজি করে কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালালে তার দলে কোনো জায়গা নেই। অপরাধীর পরিচয় যা–ই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে।’

তিনি আরও জানান, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা যাতে সহজে জামিন না পান, সে জন্য দলীয় আইনজীবীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না।’

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, ‘মামলার পরপরই অভিযান চালানো হয়েছে। এ সময় মো. মিরাজ ও রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৈদ্যুতিক গাড়িতে নতুন প্রযুক্তির পরীক্ষা চ্যাংগানের

বিশ্বে প্রথমবারের মতো সোডিয়াম আয়ন ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি বাজারে...

জিকির কেন অস্থির মনকে শান্ত করে

ব্যস্ত জীবন, অনিশ্চিত ভবিষ্যৎ আর প্রতিদিনের চাপ মানুষের মনে...

খাদ্যে ভেজালের বিরুদ্ধে ইসলামের কঠোর অবস্থান

খাদ্য মানুষের জীবন, স্বাস্থ্য ও নৈতিকতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।...

কোভিড সেরে গেলেও কেন বাড়ছে অ্যালার্জি

কোভিড-১৯ মহামারি শেষ হয়েছে—এমন স্বস্তির মাঝেই চিকিৎসাবিজ্ঞানীদের সামনে উঠে...

ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র ও শিক্ষকসহ পাঁচজনের ওপর হামলা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

নিয়মিত হলুদ দুধ পান করলে কী হয়

হলুদ দুধ বা গোল্ডেন মিল্ক বহুদিন ধরেই আমাদের ঘরোয়া...

ভোটের পর ১৬ জেলায় হামলার অভিযোগ, জামায়াতের ফেসবুক পোস্টে উঠে ঘটনাগুলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পর থেকে দেশের বিভিন্ন...

খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, নেতা–কর্মীদের পদচারণা

খুলনায় আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে দীর্ঘ সময়...

ব্রেন এক্সারসাইজের কার্যকর কৌশল

শরীরচর্চার মতো মস্তিষ্কেরও নিয়মিত ব্যায়াম প্রয়োজন। নতুন অভিজ্ঞতা, ছোট...

সাভার ও ধামরাইয়ে বহু প্রার্থীর শূন্য ভোটের নজির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) ও ঢাকা-২০ (ধামরাই)...

মঙ্গলের বুকে হৃদয়াকৃতি: প্রকৃতির বিস্ময়

মঙ্গল গ্রহের বিভিন্ন অঞ্চলে হৃদয় বা ভালোবাসার চিহ্নের মতো...

নির্বাচনের পর ভাইরাল, কিন্তু ঘটনা ২০২৪ সালের

মাদারীপুর–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালাকে...

১ লাখের বেশি ভোটে জয় ফকির মাহবুব আনামের

টাঙ্গাইল-১ (মধুপুর) আসনে দীর্ঘ ৪৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে...

দুই শ্রমিকনেতার ছাঁটাই ঘিরে বরিশালে উত্তেজনা

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলের দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক...
spot_img

আরও পড়ুন

বৈদ্যুতিক গাড়িতে নতুন প্রযুক্তির পরীক্ষা চ্যাংগানের

বিশ্বে প্রথমবারের মতো সোডিয়াম আয়ন ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চ্যাংগান। সিএটিএলের তৈরি এই নতুন প্রজন্মের ব্যাটারি প্রচণ্ড...

জিকির কেন অস্থির মনকে শান্ত করে

ব্যস্ত জীবন, অনিশ্চিত ভবিষ্যৎ আর প্রতিদিনের চাপ মানুষের মনে তৈরি করছে অস্থিরতা ও হতাশা। কাজের মাঝেও অনেক সময় মন পড়ে থাকে অন্যখানে, ফলে বাড়ে...

খাদ্যে ভেজালের বিরুদ্ধে ইসলামের কঠোর অবস্থান

খাদ্য মানুষের জীবন, স্বাস্থ্য ও নৈতিকতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। মানুষ যে খাদ্য গ্রহণ করে, তা তার শরীর ও চরিত্রে প্রভাব ফেলে। অথচ আধুনিক সমাজে...

কোভিড সেরে গেলেও কেন বাড়ছে অ্যালার্জি

কোভিড-১৯ মহামারি শেষ হয়েছে—এমন স্বস্তির মাঝেই চিকিৎসাবিজ্ঞানীদের সামনে উঠে আসছে নতুন উদ্বেগের বিষয় ‘লং কোভিড’। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, কোভিড থেকে সেরে ওঠার...
spot_img