Sunday, February 15, 2026
20 C
Dhaka

৩২ আসনে অভিযোগ, ইসিতে গেছে ১১ দলীয় জোট

খুলনায় নির্বাচনোত্তর কর্মী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, ‘আমাদের আমিরে জামায়াতসহ ১১–দলীয় নির্বাচনীয় ঐক্যের পক্ষ থেকে ইসিতে ৩২টি আসনের ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে। জনগণ মনে করে, টেম্পারিং বা বিভিন্ন ম্যাকানিজম করে আমাদের হারানো হয়েছে। পাশাপাশি নির্বাচনের পরের রাতেই গেজেট প্রকাশ করে জনগণের সে ধারণাকে আরও গভীর করে তুলেছে। তাই নির্বাচনের এ ফলাফলে আমাদের হতাশ হওয়ার কিছু নেই।’

রোববার (৭ ডিসেম্বর) সকাল আটটার দিকে খুলনা জেলার ফুলতলার আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনের ফলাফল ও পরবর্তী পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘অভ্যুত্থান–পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে নির্বাচন ছিল একটি জরুরি বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক সহযোগিতা ও দেশপ্রেমিক সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আমাদের দল আসন কম পেলেও ভোটের পার্সেন্টেজে আলহামদুলিল্লাহ অনেক এগিয়েছে। জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে সত্য, কিন্তু নির্বাচনসংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং অনেক আগে থেকেই চলে আসছে আমাদের দেশে।’

তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর পরাজিতদের ওপর হামলা ও নির্যাতনের সংস্কৃতি এখনো বন্ধ হয়নি। তাঁর ভাষ্য, ‘আমাদের দেশের একটা বাজে কালচার হলো নির্বাচনের পরে যারা পরাজিত হয়, তাদের ওপর জুলুম–নির্যাতন করা। ভেবেছিলাম অভ্যুত্থান–পরবর্তী সময়ে এই কালচার থেকে বেরিয়ে আসবে সবাই। কিন্তু আমরা দেখলাম সারা দেশে আমাদের কর্মী–সমর্থকের ওপর হামলা, বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসব বিষয়ে নজর দেবেন এবং ঘটনার ইতি টানবেন। কিন্তু বিএনপির নেতা–কর্মীরা এখনো থেমে যায়নি।’

তিনি আরও বলেন, ‘গতকাল রাতেও মশিয়ালীতে আমাদের কর্মীর বাড়িতে আগুন দিয়েছে, ডুমুরিয়ায় কিছু ঘটনার সংবাদ আমাদের কাছে এসেছে। আমরা সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। তবে পরিস্থিতি যদি বন্ধ না হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হব।’

ভোট পুনঃগণনার প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার বলেন, ‘যেকোনো কাজের একটা সিস্টেম আছে। আমাদের নির্বাচনী প্রধান এজেন্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর দরখাস্ত দিয়েছে। ডিসি মহোদয় ভোট গণনা করে দিলেই তো সবার জন্য ভালো হয়। কিন্তু আইনের কিছু বিষয় রয়েছে। যেহেতু তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা হয়েছে, সেহেতু এখন আদালতে মামলা দায়েরের মাধ্যমে মহামান্য আদালতের রায় সাপেক্ষে গণনা হবে। তাতে কিছু লেট হতে পারে। এ জন্য আপনারা বিচলিত হবেন না, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবেন।’

উপজেলা জামায়াতের আমির আ. আলিম মোল্যার সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি সাইফুল হাসান খানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, গোলাম কুদ্দুস ও গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, যুব বিভাগের সভাপতি গোলাম মোস্তফা আল মুজাহিদ এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ ফকিরসহ অন্য নেতারা।

পরে সকাল ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার শোলগাতিয়া মাদরাসায় এবং বেলা ১১টায় উপজেলার আঠারোমাইলে পৃথক নির্বাচনোত্তর কর্মী সমাবেশে যোগ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুখতার হোসাইন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

খাদ্যে ভেজালের বিরুদ্ধে ইসলামের কঠোর অবস্থান

খাদ্য মানুষের জীবন, স্বাস্থ্য ও নৈতিকতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।...

কোভিড সেরে গেলেও কেন বাড়ছে অ্যালার্জি

কোভিড-১৯ মহামারি শেষ হয়েছে—এমন স্বস্তির মাঝেই চিকিৎসাবিজ্ঞানীদের সামনে উঠে...

লক্ষ্মীপুরে চাঁদাবাজি মামলায় দুই বিএনপি কর্মী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে সহিংসতা, চাঁদাবাজি এবং অস্ত্র মহড়ায় জড়িত থাকার...

ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র ও শিক্ষকসহ পাঁচজনের ওপর হামলা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

নিয়মিত হলুদ দুধ পান করলে কী হয়

হলুদ দুধ বা গোল্ডেন মিল্ক বহুদিন ধরেই আমাদের ঘরোয়া...

ভোটের পর ১৬ জেলায় হামলার অভিযোগ, জামায়াতের ফেসবুক পোস্টে উঠে ঘটনাগুলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পর থেকে দেশের বিভিন্ন...

খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, নেতা–কর্মীদের পদচারণা

খুলনায় আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে দীর্ঘ সময়...

ব্রেন এক্সারসাইজের কার্যকর কৌশল

শরীরচর্চার মতো মস্তিষ্কেরও নিয়মিত ব্যায়াম প্রয়োজন। নতুন অভিজ্ঞতা, ছোট...

সাভার ও ধামরাইয়ে বহু প্রার্থীর শূন্য ভোটের নজির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) ও ঢাকা-২০ (ধামরাই)...

মঙ্গলের বুকে হৃদয়াকৃতি: প্রকৃতির বিস্ময়

মঙ্গল গ্রহের বিভিন্ন অঞ্চলে হৃদয় বা ভালোবাসার চিহ্নের মতো...

নির্বাচনের পর ভাইরাল, কিন্তু ঘটনা ২০২৪ সালের

মাদারীপুর–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালাকে...

১ লাখের বেশি ভোটে জয় ফকির মাহবুব আনামের

টাঙ্গাইল-১ (মধুপুর) আসনে দীর্ঘ ৪৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে...

দুই শ্রমিকনেতার ছাঁটাই ঘিরে বরিশালে উত্তেজনা

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলের দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক...

বংশীয় ঐতিহ্য থাকলেও ভোটে ভরাডুবি ন্যাপ চেয়ারম্যানের

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে...
spot_img

আরও পড়ুন

খাদ্যে ভেজালের বিরুদ্ধে ইসলামের কঠোর অবস্থান

খাদ্য মানুষের জীবন, স্বাস্থ্য ও নৈতিকতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। মানুষ যে খাদ্য গ্রহণ করে, তা তার শরীর ও চরিত্রে প্রভাব ফেলে। অথচ আধুনিক সমাজে...

কোভিড সেরে গেলেও কেন বাড়ছে অ্যালার্জি

কোভিড-১৯ মহামারি শেষ হয়েছে—এমন স্বস্তির মাঝেই চিকিৎসাবিজ্ঞানীদের সামনে উঠে আসছে নতুন উদ্বেগের বিষয় ‘লং কোভিড’। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, কোভিড থেকে সেরে ওঠার...

লক্ষ্মীপুরে চাঁদাবাজি মামলায় দুই বিএনপি কর্মী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে সহিংসতা, চাঁদাবাজি এবং অস্ত্র মহড়ায় জড়িত থাকার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ২৬ নেতা–কর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। শনিবার রাতে রামগতি...

ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র ও শিক্ষকসহ পাঁচজনের ওপর হামলা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজন মারধরের শিকার হয়েছেন। রোববার বিকেলে ঘটে...
spot_img