Sunday, February 15, 2026
22 C
Dhaka

বংশীয় ঐতিহ্য থাকলেও ভোটে ভরাডুবি ন্যাপ চেয়ারম্যানের

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আবারও পরাজিত হয়েছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি। প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাঁর জামানতও বাজেয়াপ্ত হয়েছে। একসময় এই আসনেই তাঁর পরিবার রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিল এবং দাদা, বাবা ও ফুফু সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, নীলফামারী-1 আসনে গাভি প্রতীক নিয়ে নির্বাচন করে জেবেল রহমান গানি পেয়েছেন ৪ হাজার ৪৭৭ ভোট। একই আসনে ১ লাখ ৫০ হাজার ৮২৪ ভোট পেয়ে জামায়াতের প্রার্থী আব্দুস সাত্তার বিজয়ী হয়েছেন।

এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জেবেল রহমান গানি পেয়েছিলেন ৪ হাজার ৯৯২ ভোট। সে নির্বাচনে ১ লাখ ৮৮ হাজার ৭৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী আফতাব উদ্দিন সরকার। টানা দুই নির্বাচনে উল্লেখযোগ্য ভোট না পাওয়ায় দুইবারই তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জেবেল রহমান গানি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর দাদা প্রয়াত মশিউর রহমান যাদু মিয়া ছিলেন সাবেক সিনিয়র মন্ত্রী। দাদার মৃত্যুর পর তাঁর বাবা প্রয়াত শফিকুল গানি স্বপন মন্ত্রী হন। ফুফু মনসুরা মহিউদ্দিনও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনজনই নীলফামারী-১ আসনের প্রতিনিধিত্ব করেছেন।

জেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন রংপুর-১ আসন থেকে ন্যাপ ভাসানীর প্রার্থী হিসেবে মশিউর রহমান যাদু মিয়া নির্বাচন করে ২৮ হাজার ৮৭০ ভোট পেয়ে পরাজিত হন। পরে ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ৪৮ হাজার ৮৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি বিএনপির জ্যেষ্ঠ নেতা হিসেবে প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রী ছিলেন। রেলপথ, সড়ক পরিবহন, সেতু ও সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব তাঁর হাতে ছিল। ১৯৭৯ সালের ১২ মার্চ তাঁর মৃত্যুর পর উপনির্বাচনে তাঁর বড় ছেলে শফিকুল গানি বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৮৪ সালে প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে রংপুর জেলা ভেঙে নীলফামারীসহ পাঁচটি জেলা গঠন করা হয়। তখন রংপুর-১ আসনটির নাম পরিবর্তন করে নীলফামারী-১ করা হয়, যা ডোমার ও ডিমলা উপজেলা নিয়ে গঠিত। ১৯৮৬ সালে সাবেক সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি গঠন করলে শফিকুল গানি বিএনপি ছেড়ে দলটিতে যোগ দেন। তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ও যুগ্ম মহাসচিব ছিলেন। ওই বছর তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ ও নীলফামারী-১—দুই আসনেই জয় পান। পরে দলের নির্দেশে রংপুর-৩ আসন রেখে নীলফামারী-১ আসন ছেড়ে দেন।

এরপর উপনির্বাচনে তাঁর বড় বোন মনসুরা মহিউদ্দিন লাঙ্গল প্রতীকে নির্বাচিত হন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে আবারও নীলফামারী-১ আসন থেকে জয় পান তিনি। সে সময়ে শফিকুল গানি এরশাদের মন্ত্রিসভায় বিভিন্ন সময়ে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে শফিকুল গানি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। ২০০৬ সালে বাংলাদেশ ন্যাপ পুনর্গঠন করা হলে তিনি দলটির চেয়ারম্যান হন। তাঁর সহধর্মিণী নাজহাত গানি ছিলেন দলের উপদেষ্টা। তাঁদের বড় ছেলে জেবেল রহমান গানি ২০০৯ সালের ২৩ আগস্ট শফিকুল গানির মৃত্যুর পর বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যানের দায়িত্ব নেন। ২০১২ সালে নাজহাত গানিও মারা যান।

২০১৪ সালের নির্বাচনে অংশ না নিলেও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন জেবেল রহমান গানি। তবে দুইবারই প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পাওয়ায় তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার বলেন, নির্বাচনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট যদি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়ে যায়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কোভিড সেরে গেলেও কেন বাড়ছে অ্যালার্জি

কোভিড-১৯ মহামারি শেষ হয়েছে—এমন স্বস্তির মাঝেই চিকিৎসাবিজ্ঞানীদের সামনে উঠে...

লক্ষ্মীপুরে চাঁদাবাজি মামলায় দুই বিএনপি কর্মী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে সহিংসতা, চাঁদাবাজি এবং অস্ত্র মহড়ায় জড়িত থাকার...

ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র ও শিক্ষকসহ পাঁচজনের ওপর হামলা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

নিয়মিত হলুদ দুধ পান করলে কী হয়

হলুদ দুধ বা গোল্ডেন মিল্ক বহুদিন ধরেই আমাদের ঘরোয়া...

ভোটের পর ১৬ জেলায় হামলার অভিযোগ, জামায়াতের ফেসবুক পোস্টে উঠে ঘটনাগুলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পর থেকে দেশের বিভিন্ন...

খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, নেতা–কর্মীদের পদচারণা

খুলনায় আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে দীর্ঘ সময়...

ব্রেন এক্সারসাইজের কার্যকর কৌশল

শরীরচর্চার মতো মস্তিষ্কেরও নিয়মিত ব্যায়াম প্রয়োজন। নতুন অভিজ্ঞতা, ছোট...

সাভার ও ধামরাইয়ে বহু প্রার্থীর শূন্য ভোটের নজির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) ও ঢাকা-২০ (ধামরাই)...

মঙ্গলের বুকে হৃদয়াকৃতি: প্রকৃতির বিস্ময়

মঙ্গল গ্রহের বিভিন্ন অঞ্চলে হৃদয় বা ভালোবাসার চিহ্নের মতো...

নির্বাচনের পর ভাইরাল, কিন্তু ঘটনা ২০২৪ সালের

মাদারীপুর–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালাকে...

১ লাখের বেশি ভোটে জয় ফকির মাহবুব আনামের

টাঙ্গাইল-১ (মধুপুর) আসনে দীর্ঘ ৪৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে...

দুই শ্রমিকনেতার ছাঁটাই ঘিরে বরিশালে উত্তেজনা

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলের দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক...

৩২ আসনে অভিযোগ, ইসিতে গেছে ১১ দলীয় জোট

খুলনায় নির্বাচনোত্তর কর্মী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল...

ইসলামে ন্যায়বিচারের গুরুত্ব

ইসলাম দুর্বল, অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় অত্যন্ত...
spot_img

আরও পড়ুন

কোভিড সেরে গেলেও কেন বাড়ছে অ্যালার্জি

কোভিড-১৯ মহামারি শেষ হয়েছে—এমন স্বস্তির মাঝেই চিকিৎসাবিজ্ঞানীদের সামনে উঠে আসছে নতুন উদ্বেগের বিষয় ‘লং কোভিড’। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, কোভিড থেকে সেরে ওঠার...

লক্ষ্মীপুরে চাঁদাবাজি মামলায় দুই বিএনপি কর্মী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে সহিংসতা, চাঁদাবাজি এবং অস্ত্র মহড়ায় জড়িত থাকার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ২৬ নেতা–কর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। শনিবার রাতে রামগতি...

ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র ও শিক্ষকসহ পাঁচজনের ওপর হামলা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজন মারধরের শিকার হয়েছেন। রোববার বিকেলে ঘটে...

নিয়মিত হলুদ দুধ পান করলে কী হয়

হলুদ দুধ বা গোল্ডেন মিল্ক বহুদিন ধরেই আমাদের ঘরোয়া খাদ্যতালিকার অংশ। সর্দি, কাশি কিংবা শরীর ব্যথার সময় ছোটবেলা থেকেই এই পানীয়ের ব্যবহার দেখা যায়।...
spot_img