Saturday, February 14, 2026
19 C
Dhaka

২২ হাজারের বেশি ভোট পেয়ে কৃতজ্ঞতা জানালেন মনীষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন) আসনে পরাজিত হলেও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী। একই সঙ্গে তিনি বিজয়ী বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে এক বিবৃতিতে মনীষা চক্রবর্তী বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে মই প্রতীকে ভোট প্রদানকারী সব ভোটারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বিজয়ী প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে অভিনন্দন জ্ঞাপন করছি। একই সঙ্গে এই আসনের সব মানুষের প্রতি আমার শুভকামনা রইল।’

বিবৃতিতে তিনি জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বরিশাল-৫ আসনের ১৭৬টি কেন্দ্র ও পোস্টাল ভোট মিলিয়ে বাসদ মোট ২২ হাজার ৪৮৬টি ভোট পেয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সাড়ে ২২ হাজার মানুষ প্রথাগত রাজনীতির কোটিপতি প্রার্থীদের বিপরীতে আমাদের ওপর আস্থা রেখেছেন। এঁদের মধ্যে রয়েছেন অনেক তরুণ ভোটার, মধ্যবিত্ত শিক্ষিত মানুষ, নারী ও শ্রমজীবী জনগোষ্ঠী। এই ভোটাররা শুধু একটি সংখ্যা নন, তাঁরা ব্যবস্থা বদলের রাজনীতির পরীক্ষিত সমর্থক। এই মানুষগুলো প্রথাগত লুটপাট, দুর্নীতি ও সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির পরিবর্তন চান।’

মনীষা চক্রবর্তী আরও জানান, পরিবর্তনের এই আকাঙ্ক্ষাকে ভিত্তি করে আগামী দিনে দ্বিগুণ গতিতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সমাজ বদলের লড়াই জোরদার করার প্রত্যয় নিয়ে তিনি ও তাঁর দল এগিয়ে যাবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

অ্যান্টার্কটিকায় কেন সবচেয়ে স্পষ্ট দেখা যাবে গ্রহণ

১৭ ফেব্রুয়ারি অ্যান্টার্কটিকার বরফশুভ্র প্রান্তরে ঘটতে যাচ্ছে এক বিরল...

নির্বাচনের পর সহিংসতা: কোন খবর ভুয়া

শান্তিপূর্ণ ভোটের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে।...

বিএনপি ৩০ বছর পর কুলাউড়া আসনে জয়ী

মৌলভীবাজার–২ (কুলাউড়া উপজেলা) আসনে ৩০ বছর পর জয়লাভ করেছে...

বাথরুমে মশাজাতীয় পোকা বসলে কি শরীর বা কাপড় নাপাক হবে?

বাথরুমে মশা জাতীয় পোকা বসলে শরীর বা পোশাক নাপাক...

ফ্রিজ ব্যবহারে যেসব সতর্কতা জরুরি

ফ্রিজ আধুনিক জীবনের অন্যতম প্রয়োজনীয় যন্ত্র। খাবার সংরক্ষণ থেকে...

বাজিতে জেতা মহিষ মালিকের হাতে ফেরত

শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে বাজিতে জিতেছে...

শেখ আব্দুর রশীদের পদত্যাগ কার্যকর

চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল...

রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু...

বিদ্রোহী প্রার্থীর প্রভাবেই কি হার ময়মনসিংহে

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে আটটিতে জয় পেলেও তিনটি...

নির্বাচন-পরবর্তী সহিংসতায় কাঁঠালিয়ায় উত্তেজনা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় জামায়াতের স্থানীয় কার্যালয়, কর্মী–সমর্থকদের...

সংসদে বিরোধী দলের ভূমিকা কী

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসন নিশ্চিত...

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে নিহত ২, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

চাঁপাইনবাবগঞ্জ সদরের ফাটাপাড়া এলাকায় শনিবার ভোরে একটি বাড়িতে বোমা...

মনোনয়ন বদল ও ভোট বিভাজনে যশোরে বিএনপির ভরাডুবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

হাতিয়ায় বাবা-ছেলের লড়াইয়ে জয়ী ছেলে, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ছেলে জাতীয়...
spot_img

আরও পড়ুন

অ্যান্টার্কটিকায় কেন সবচেয়ে স্পষ্ট দেখা যাবে গ্রহণ

১৭ ফেব্রুয়ারি অ্যান্টার্কটিকার বরফশুভ্র প্রান্তরে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা। ওই দিন সেখানে দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ, যা জ্যোতির্বিজ্ঞানীদের কাছে রিং অফ ফায়ার...

নির্বাচনের পর সহিংসতা: কোন খবর ভুয়া

শান্তিপূর্ণ ভোটের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। নির্বাচনের পরও এ ধরনের বিভ্রান্তি অব্যাহত রয়েছে। কিছু স্থানে সত্যিই সহিংসতার ঘটনা ঘটেছে, তবে অনেক...

বিএনপি ৩০ বছর পর কুলাউড়া আসনে জয়ী

মৌলভীবাজার–২ (কুলাউড়া উপজেলা) আসনে ৩০ বছর পর জয়লাভ করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী শওকতুল ইসলাম (ধানের শীষ) নির্বাচিত হয়ে দীর্ঘ...

বাথরুমে মশাজাতীয় পোকা বসলে কি শরীর বা কাপড় নাপাক হবে?

বাথরুমে মশা জাতীয় পোকা বসলে শরীর বা পোশাক নাপাক হবে কি না—এ নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা কাজ করে। বিশেষ করে মাদরাসা বা গণবাথরুমে এ...
spot_img