Wednesday, April 1, 2026
25 C
Dhaka

মানিকগঞ্জে নেতা-কর্মীদের কড়া সতর্কবার্তা বিএনপি প্রার্থী আফরোজার

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আপনাদের বিতর্কিত কোনো কর্মকাণ্ডের জন্য যদি দলের চেয়ারম্যান তারেক রহমানের সম্মান নষ্ট হয়, তাহলে আমারও সম্মান নষ্ট হয়। যারা অসৎ, তারা আমার লোক না। ভণ্ডামি অনেক হয়েছে, ভণ্ডামি এখন বন্ধ করুন।’

গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বালিয়াটি জমিদারবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন আফরোজা খানম। সভায় জেলা, উপজেলা ও স্থানীয় বালিয়াটি ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক স্থানীয় ভোটার উপস্থিত ছিলেন।

ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আফরোজা খানম বলেন, দেশ রক্ষা ও উন্নয়নের জন্য সঠিক প্রতিনিধি নির্বাচন করা জরুরি। তিনি বলেন, ‘জনপ্রতিনিধিদের যেমন দায়িত্ব আছে, তেমনি ভোটারদেরও দায়িত্ব আছে। গণতন্ত্র উত্তরণের একটি পথ হচ্ছে নির্বাচন এবং সঠিক প্রার্থীকে ভোট দেওয়া। ভোটাররা বিচারকের স্থানে বসে আছেন। আপনাদের সঠিক রায় এই মানিকগঞ্জকে উন্নয়নের দিকে নিয়ে যাবে।’

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, ‘আপনাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে। পারিবারিক বা ব্যক্তিগতসহ বিভিন্ন কারণে এই দ্বন্দ্ব থাকতে পারে। এই দ্বন্দ্ব নির্বাচনী মাঠে কাজে লাগাবেন না।’ একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেন, ‘আমি যখন জনপ্রতিনিধি হব, আমি প্রতিটি জনগণের প্রতিনিধি হব। আমার জনগণ যদি কষ্ট পায়, আমি একটাকেও ছাড় দেব না। কঠোর শাস্তি দেব এবং ভবিষ্যতে তাদের কোনো পদ-পদবিও থাকবে না। আমি পর্যবেক্ষণ করছি, আমার কাছে সব খবর আছে। সময় যখন আসবে, তখন উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’

সাধারণ ভোটারদের উদ্দেশে আফরোজা খানম বলেন, ‘আপনারা নিরাপত্তাহীনতায় ভুগবেন না, আপনাদের পাশে আমি আছি। আমি যত দিন বেঁচে আছি, আমার জনগণের গায়ে কেউ হাত দিলে আমি তার হাত ভেঙে দেব। আমার বাবা (প্রয়াত মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু) যেমন অন্যায়ের সঙ্গে আপস করেননি, আমিও করব না।’

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কখনো নিরাপত্তাহীনতায় ভুগবেন না। আমরা আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা করব। আপনাদের মর্যাদাপূর্ণ ও শান্তিময় জীবন নিশ্চিত করা আমার দায়িত্ব। ৫ আগস্টের পর আমাদের লোকজন আপনাদের পাহারাদারের ভূমিকায় ছিলেন। ইনশা আল্লাহ, আগামীতেও আমরা আপনাদের পাশে থাকব।’

এর আগে আফরোজা খানম সাটুরিয়া উপজেলার ধানকোড়া বাজার, কৈট্টা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, হরগজ ঈদগাঁ মাঠ, হান্দুলিয়া বাজার এবং পরে জেলা সদরের উচুটিয়া এলাকায় ধারাবাহিক পথসভা ও গণসংযোগ করেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...

২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ২০০৫ সালে পুলিশের এক সোর্সকে অপহরণ ও হত্যা...

রুয়েটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরীক্ষামূলক চালু, পাওয়া যাবে আয়রনমুক্ত পানি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর চারটি আবাসিক হলে...

বাউফলে চাঁদার দাবিতে মারধরের ঘটনায় একজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবিতে এক কৃষককে মারধরের ঘটনায় স্থানীয়...

রাজশাহীর চিকিৎসক আজাদের উদ্যোগে ১০০ কোটি টাকার বিদেশি ওষুধ রাজশাহী মেডিকেলে পৌঁছেছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড....

প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে...

মেহেরপুরে বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার, মামলা দায়ের

মেহেরপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল...
spot_img

আরও পড়ুন

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা যায়। এ ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা ইসলামি দৃষ্টিকোণ থেকে বৈধ কি না—এ নিয়ে অনেকের প্রশ্ন...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চার দেশের বৈঠকের পর চীনের রাজধানী বেইজিং সফরে গেছেন।...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ নাগরিকদের জীবন এক ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে। বেসামরিক এলাকা এবং ছোট ব্যবসাগুলোর ওপর হামলা চলছে,...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ মঙ্গলবার শুরু হয়েছে। টানা এক বছর ধরে প্রায় ৩০ লাখ কর্মী বাড়ি বাড়ি গিয়ে এই...
spot_img