Saturday, February 7, 2026
25.4 C
Dhaka

হাসনাত আবদুল্লাহ: পুলিশকে জনগণের চাকরির প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে, তার একটি টেস্ট ম্যাচ ঢাকায় দেখা গেছে। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশ তার নগ্নরূপে ফিরে গেছে।

শনিবার দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ১১–দলীয় জোট আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পুলিশ ভাইয়েরা, আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন। কোনো রাজনৈতিক দলের কাছে নয়। রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ থাকলে কী পরিণতি হয়, সেটা গত জুলাইয়ে দেখেছেন। আল্লাহর কসম করে বলছি, আপনারা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকুন। আপনারা বাংলাদেশের জনগণের চাকরি করতে আসছেন। জনতার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়। কোনো রাজনৈতিক দলের টাকায় আপনার বেতন হয় না। আজকে যদি আপনি কোনো রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় নিয়ে যান, আগামীকাল আপনার সন্তানের চাকরির জন্য তাদেরই ঘুষ দিতে হবে।’

তিনি আরও আহ্বান করেন, পুলিশ যেন বিএনপি, জামায়াত বা এনসিপির পুলিশ না হয়ে বাংলাদেশের পুলিশ হিসেবে কাজ করে।

পথসভার উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা সকাল সাড়ে সাতটায় কেন্দ্র যাবেন। কেন্দ্রে অবস্থান করবেন এবং ফলাফল ঘোষণার পর কেন্দ্র ছাড়বেন। একটি রাজনৈতিক দল কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে। ছাত্রশিবির ও ছাত্রশক্তির ভাইদের বলব, সকাল সাড়ে সাতটায় ভোটকেন্দ্রে গিয়ে অবস্থান করুন।’

হাসনাত আবদুল্লাহ আরও উল্লেখ করেন, বিএনপির অনেক নেতা–কর্মী চাঁদাবাজি থেকে মুক্তি চায়। নেতা চাঁদাবাজি করার নির্দেশ দেন, কর্মীদের তা বাস্তবায়ন করতে হয়। তৃণমূলের অনেক কর্মী এতে জড়িত নয়। গত ১৭ বছরে বিএনপির যেসব নেতা–কর্মী নির্যাতিত, নিপীড়িত ও গুম হয়েছেন, হাইব্রিড বিএনপি এসে মূল বিএনপির নেতৃত্বকে কর্নার করেছে। সেই নেতা–কর্মীরা ধানের শীষের বিপরীতে দাঁড়িপাল্লা–শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। তাঁরা ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, কিন্তু ভোট দেবেন দাঁড়িপাল্লা–শাপলা কলিতে।

পথসভায় এনসিপির যশোর জেলার প্রধান সমন্বয়ক মুহা. নুরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী আবদুল কাদের। এছাড়া বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক শাকিব শাহরিয়ার এবং জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাপানের সঙ্গে ইপিএ: বাংলাদেশের রফতানির নতুন সম্ভাবনার দ্বার

সূর্যোদয়ের দেশ জাপান বাংলাদেশের জন্য বাণিজ্য সম্প্রসারণের নতুন পথ...

নির্মোহ মানুষের প্রতিচ্ছবি বাউল শিল্পী সুনীল কর্মকার প্রয়াণ

বাংলার বাউল ও লোকসংগীত অঙ্গনের এক নিবেদিতপ্রাণ সাধক, প্রখ্যাত...

ফেসবুকে নির্বাচনসংক্রান্ত বার্তা কেন আসে

সম্প্রতি অনেক ফেসবুক ব্যবহারকারীর নিউজফিড ও নোটিফিকেশনে ভোট ও...

বিশ্বকাপের আগে ফ্লোরিডায় নাগরিক অধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই ফ্লোরিডাকে ঘিরে...

যুক্তরাষ্ট্র–রাশিয়া চার বছর পর আবারও উচ্চপর্যায়ের সামরিক যোগাযোগ শুরু

চার বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক...

১৯৯৪ বিশ্বকাপ গোলের কারণে কলম্বিয়ার ডিফেন্ডারের ট্র্যাজেডি

কলম্বিয়ার প্রখ্যাত ফুটবলার আন্দ্রেস এসকোবারের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...

৭টি গোলসহ আলপি আক্তার সর্বোচ্চ গোলদাতা

নেপালের পোখরায় আক্ষেপের দিন দেখল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল...

দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণ

দেশের শীর্ষ মিল্ক ব্র্যান্ড ‘মার্কস অ্যাকটিভ স্কুল’ এবং টেন...

জীবন সৃষ্টির বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি

মানবসভ্যতা শুরু থেকেই মহাবিশ্ব, পৃথিবী ও জীবনের উৎপত্তি নিয়ে...

এপস্টিন নথিতে ক্লিনটনের নাম থাকলেও অপরাধ প্রমাণ মেলেনি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী সাবেক...

বুধ ও বৃহস্পতিবার সারা দেশে দোকান-বিপণীবিতান বন্ধ থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২...

ঢাকা-১১ আসনে কাইয়ুমের প্রার্থিতা বৈধতা নিয়ে আপিল প্রক্রিয়া শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী...

শফিকুর রহমান কুলাউড়ায় যুবকদের নেতৃত্বে দেশের উন্নয়ন নিশ্চিতের প্রতিশ্রুতি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া...

চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ করলেন রাজপাল

বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব অবশেষে চেক বাউন্স...
spot_img

আরও পড়ুন

জাপানের সঙ্গে ইপিএ: বাংলাদেশের রফতানির নতুন সম্ভাবনার দ্বার

সূর্যোদয়ের দেশ জাপান বাংলাদেশের জন্য বাণিজ্য সম্প্রসারণের নতুন পথ খুলতে যাচ্ছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির সঙ্গে প্রথমবারের মতো অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর করতে...

নির্মোহ মানুষের প্রতিচ্ছবি বাউল শিল্পী সুনীল কর্মকার প্রয়াণ

বাংলার বাউল ও লোকসংগীত অঙ্গনের এক নিবেদিতপ্রাণ সাধক, প্রখ্যাত শিল্পী সুনীল কর্মকার শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস...

ফেসবুকে নির্বাচনসংক্রান্ত বার্তা কেন আসে

সম্প্রতি অনেক ফেসবুক ব্যবহারকারীর নিউজফিড ও নোটিফিকেশনে ভোট ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বার্তা দেখা যাচ্ছে। এতে বিভ্রান্তি তৈরি হলেও ফেসবুক জানিয়েছে, এটি তাদের একটি বৈশ্বিক...

বিশ্বকাপের আগে ফ্লোরিডায় নাগরিক অধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই ফ্লোরিডাকে ঘিরে উদ্রেক হয়েছে নতুন বিতর্ক। অঙ্গরাজ্যটিতে পর্যটক এবং ফুটবলপ্রেমীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বেশ কয়েকটি...
spot_img