Tuesday, March 31, 2026
26 C
Dhaka

পুলিশ ক্যাম্প ভাড়া দেওয়াকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগ মুন্সিগঞ্জে

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য ভবন ভাড়া দেওয়ায় মালিককে গুলি করার ঘটনার পর অভিযুক্ত তালিকাভুক্ত নৌ ডাকাত নয়নের ছেলের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাত থেকে আজ শনিবার (৬ ডিসেম্বর) ভোর পর্যন্ত গুয়াগাছিয়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

আজ সকালে গজারিয়া আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গতকাল বিকেলে গজারিয়া উপজেলার জামালপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য ভবন ভাড়া দেওয়ায় কাইয়ুম দেওয়ান (৪২) নামের এক ভবনমালিককে হাত ও পায়ে গুলি করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় শরীফ প্রধান নামের তাঁর এক আত্মীয়ও আহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তালিকাভুক্ত নৌ ডাকাত নয়ন ও তাঁর সহযোগীরাই এ হামলার সঙ্গে জড়িত।

সেনাক্যাম্প সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন গজারিয়া আর্মি ক্যাম্প শুক্রবার রাত একটার পর থেকে শনিবার ভোর পর্যন্ত গুয়াগাছিয়া এলাকায় তল্লাশি চালায়।

অভিযানকালে তালিকাভুক্ত নৌ ডাকাত নয়নের ছেলে নীরবের বসতবাড়ি থেকে একটি শুটার গান, দুটি গুলি, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে নীরবকে বাড়িতে পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত নৌ ডাকাত নয়ন ও পিয়াস গ্রুপের সঙ্গে নীরব যুক্ত এবং তিনি এলাকায় একটি কিশোর গোষ্ঠী পরিচালনা করতেন। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদী ও আশপাশের নদীপথে ডাকাতি, অবৈধ বালু উত্তোলন ও নৌযানে চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়ন-পিয়াস ও নীরব গ্রুপ। আধিপত্য ধরে রাখতে গত দেড় বছরে মেঘনা নদীতে একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটে, যাতে তিনজন নিহত হন।

এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২২ আগস্ট জামালপুর এলাকায় অস্থায়ী একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। ২৫ আগস্ট ওই ক্যাম্পে হামলার অভিযোগ ওঠে নয়ন-পিয়াস গ্রুপের বিরুদ্ধে। পরে জেলা পুলিশ, গজারিয়া থানা-পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে গ্রুপটির সদস্যরা এলাকা ছেড়ে চলে যায়। তবে সম্প্রতি তাঁরা আবার এলাকায় ফিরে ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তাঁদের ভয়ে এলাকার অন্তত ৬২টি পরিবার গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর বেইজিংয়ে ইসহাক দার

ইরান পরিস্থিতি নিয়ে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর...

আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫...

হাম আক্রান্ত শিশুদের জটিলতা বাড়ার কারণ কী

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ...

রাজশাহী মেডিকেলে সাত মাসে প্রতিদিন গড়ে ১০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত সাত মাসে শিশু মৃত্যুর...

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪, ১০ জনই বিএনপির: এমএসএফ

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, মার্চ মাসে দেশে রাজনৈতিক...

আইডিআরএর সাবেক চেয়ারম্যান মোশাররফ ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

আদালত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান...

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ...

নাটোরে প্রবাসীর স্ত্রীর হারানো স্বর্ণালংকার ও টাকা ফিরে পেলেন পুলিশ হস্তক্ষেপে

নাটোরের গুরুদাসপুর উপজেলায় পুলিশের দ্রুত হস্তক্ষেপে এক প্রবাসীর স্ত্রী...

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার...

রান্নাঘরের ব্লেন্ডার থেকেই জীবনের গোপন রহস্য উন্মোচন

নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির এক নিস্তব্ধ সন্ধ্যায় শুরু...

শিশুদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কথা জানালেন সচিব

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের আইসিইউর জন্য অপেক্ষাকালে মৃত্যুর...

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতঘর থেকে নারী...

জ্বালানিসংকটে জামালপুরে নৌ চলাচল বন্ধের পথে, চরাঞ্চলের মানুষ বিপাকে

জামালপুরে ডিজেলের সংকটে যাত্রীবাহী নৌকা ঘাটে স্থবির হয়ে পড়েছে।...

‘ডিজেলের সংকটে নৌকা–ট্রলার চলাচল বন্ধ, মাছ ধরাই থমকে গেছে’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে ডিজেলের সংকটে ইঞ্জিনচালিত...
spot_img

আরও পড়ুন

ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর বেইজিংয়ে ইসহাক দার

ইরান পরিস্থিতি নিয়ে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসলামাবাদে বৈঠক করার পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার আজ মঙ্গলবার বেইজিং...

আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫ সালে বিচারবহির্ভূতভাবে হত্যা করার অভিযোগে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ...

হাম আক্রান্ত শিশুদের জটিলতা বাড়ার কারণ কী

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থাকে গুরুতরভাবে দুর্বল করে দিতে পারে। আপাতদৃষ্টিতে সুস্থ শিশুদের ক্ষেত্রেও হাম বিভিন্ন জটিলতার সৃষ্টি করতে...

রাজশাহী মেডিকেলে সাত মাসে প্রতিদিন গড়ে ১০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত সাত মাসে শিশু মৃত্যুর হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। হাসপাতালের তথ্য অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে ১০ জন করে শিশুর...
spot_img