Thursday, February 5, 2026
27 C
Dhaka

বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না: শফিকুর রহমান

নওগাঁ শহরের এটিম মাঠে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, সরকার গঠনের পর চাঁদাবাজি ও দুর্নীতিবাজদের কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, ‘চাঁদাবাজি আমরা করি না। চাঁদাবাজি আমরা কাউকে করতে দেব না। দুর্নীতি আমরা পছন্দ করি না। বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না। কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আমাদের আপসরফা হবে না। মামলাবাজি আমাদের খাসলত নয়। যারা মামলা–বাণিজ্য করেছেন, তাদেরও আইনের আওতায় আনা হবে।’

শফিকুর রহমান আরও উল্লেখ করেছেন, দেশের সব ধর্মের মানুষ যেন নিরাপদে থাকতে পারেন এবং তাদের অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, ‘কোনো পরিস্থিতিতেই যাঁরা মুসলমান নন, তারা ভয়ের সংস্কৃতিতে থাকবেন কেন? সেই ভয়ের সংস্কৃতিকে আমরা গুঁড়িয়ে একাকার করে দিতে চাই। এই দেশ আমাদের সবার। সবাইকে নিয়েই আমরা চলব। আমরা সবাইকে বুকে ধারণ করে সামনে এগোব। আমরা সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করব।’

নারীদের ঘরে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, ‘মায়েদের জন্য ঘরে, চলাচলে, কর্মস্থলে মর্যাদা ও নিরাপত্তা—এ দুটি নিশ্চিত করা হবে। কোনো জালিম সাহস করবে না নারী জাতির কারও দিকে চোখ তুলে তাকানোর। সেই পরিবেশ তৈরি করা হবে। মানুষ কী ভাবছে, তা শোনেন। দেশ বাঁচলে আপনিও বাঁচবেন। এই ভোট ইনশা আল্লাহ ইনসাফের প্রতীক হবে।’

তিনি আরও বলেন, ‘শুধু রাজার ছেলে রাজা নয়, বরং যিনি কঠোর পরিশ্রম করে রিকশা চালান, তাঁর সন্তানের মেধাকে বিকশিত করে আগামীর প্রধানমন্ত্রী বের হতে পারবে। এইভাবে জমিদারি প্রথার রাজনীতি ভেঙে যাবে। ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা নিজেদের পকেট ভরেছে, ব্যাংক–বিমা লুট করেছে, মেগা প্রকল্পে মেগা দুর্নীতি করেছে এবং টাকা বিদেশে পাচার করেছে। ক্ষমতায় এলে এই চোরদের মুখে হাত ঢুকিয়ে সব টাকা দেশে ফিরিয়ে আনা হবে।’

নওগাঁকে উত্তরবঙ্গের কৃষির রাজধানী উল্লেখ করে তিনি বলেন, ‘সারা দেশের মধ্যে নওগাঁ জেলায় ১০ ভাগের ১ ভাগ ফসল উৎপন্ন হয়। কিন্তু জেলা তার ন্যায্য পাওনা পায়নি। নওগাঁ শহরের প্রধান সড়কটি চার লেন করা হবে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। সংরক্ষণাগার ও ফল প্রসেসিং ইন্ডাস্ট্রি তৈরি করা হবে। প্রত্নতাত্ত্বিক স্থানগুলো সংরক্ষণ করে পর্যটনশিল্পও বিকশিত করা হবে।’

জনসভায় আরও বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি ও নওগাঁ-৫ আসনের প্রার্থী আ স ম সায়েম, নওগাঁ-১ আসনের প্রার্থী মাহবুবুল আলম, নওগাঁ-২ আসনের প্রার্থী এনামুল হক, নওগাঁ-৩ আসনের প্রার্থী মাহফুজুর রহমান এবং নওগাঁ-৬ আসনের প্রার্থী খবিরুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতের আমির ও নওগাঁ-৪ আসনের প্রার্থী আব্দুর রাকিব।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ, আবেদন প্রক্রিয়া

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারসহ...

৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের আগে বড় চমক...

‘ধুরন্ধর ২’ সিনেমায় ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে হিন্দি সিনেমা জগতে পাত্তাই পাননি ইয়ামি গৌতম।...

দিনে রোজা অবস্থায় সহবাস: করণীয় ও নিষেধ

রমজান মাসে প্রতিটি মুসলমানের জন্য রোজা পালন একটি গুরুত্বপূর্ণ...

নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল ফরিদপুরে যাচ্ছেন জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার...

নির্বাচনে কালো টাকার প্রভাব অব্যাহত : গোলাম পরওয়ার

নির্বাচনের মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও দেশের বিভিন্ন স্থানে...

নেদারল্যান্ডের বাড়িগুলোর জানালায় পর্দা থাকে না কেন?

নেদারল্যান্ডসের আবাসিক এলাকায় হাঁটতে গেলে চোখে পড়ে যে, সন্ধ্যা...

নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম জেগে উঠেছে : মামুনুল হক

নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম জেগে উঠেছে বলে মন্তব্য...

ফুটবল দুনিয়ার দুই মহাতারকার জন্মদিন আজ

বিশ্ব ফুটবলের দুই মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রের...

কোরআন ও সুন্নাহর আলোকে রিজিক বৃদ্ধির ছয়টি উপায়

রিযিক মানুষের জীবনের মৌলিক প্রয়োজন। খাদ্য, বস্ত্র, বাসস্থান, সম্পদ,...

অনন্ত আম্বানির ভাস্কর্য যুক্ত ঘড়ি উদ্বোধন

বিলাসবহুল ঘড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো. ভারতের...

নিপাহ ভাইরাস: সংক্রমণ ও সতর্কতা

বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় এসেছে নিপাহ ভাইরাস। ভারতের পূর্বাঞ্চলের...

পিপাসা দূর হওয়ার সঙ্গে রোজার সওয়াব অর্জন

পবিত্র শবে বরাত উপলক্ষে অনেকে রোজা রেখেছেন। ইফতারের সময়...

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়েছে শ্রমিকদের ৪৫টি কক্ষ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের...
spot_img

আরও পড়ুন

১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ, আবেদন প্রক্রিয়া

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারসহ ১৩ হাজার ৫৯৯টি প্রশাসনিক পদে ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬’-এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ...

৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের আগে বড় চমক দিল বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। সরাসরি চুক্তিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।...

‘ধুরন্ধর ২’ সিনেমায় ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে হিন্দি সিনেমা জগতে পাত্তাই পাননি ইয়ামি গৌতম। ফরসা হওয়ার প্রসাধনীর বিজ্ঞাপন করে সমালোচিত হয়েছেন। এমনকি গুঞ্জন আছে, খোদ নামী পোশাকশিল্পী মণীশ মালহোত্রা...

দিনে রোজা অবস্থায় সহবাস: করণীয় ও নিষেধ

রমজান মাসে প্রতিটি মুসলমানের জন্য রোজা পালন একটি গুরুত্বপূর্ণ আত্মসংযম ও ইবাদতের সময়। এই সময় স্বামী-স্ত্রীর দৈনন্দিন সম্পর্ক ও ঘনিষ্ঠতার সীমা নিয়ে নানা প্রশ্ন...
spot_img