Tuesday, February 3, 2026
27 C
Dhaka

হালদায় জোয়ারে ভাসছিল মৃত ডলফিন, গত ১১ মাসে মরল ৫টি

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশ ডলফিনটি উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে এসেছে। ডলফিনটির সুরতহাল ও ময়নাতদন্ত করবে মৎস্য অধিদপ্তর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্স সেন্টার।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সিরহাট এলাকায় নদীতে জোয়ারের সময় ডলফিনটি ভাসতে দেখা যায়। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্স সেন্টার জানিয়েছে, গত ১১ মাসে এটি নিয়ে হালদা নদী থেকে পাঁচটি মৃত ডলফিন উদ্ধার করা হলো। সর্বশেষ গত বছরের ১৬ ডিসেম্বর হাটহাজারী উপজেলার বাড়িঘাণা অংশ থেকে আরেকটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।

হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মুহাম্মদ রমজান আলী বলেন, ‘উদ্ধার হওয়া ডলফিনটি কয়েক দিন আগে মারা গেছে। এটির শরীরে পচন ধরেছে। শরীরের চামড়া ফুলে উঠেছে। তবে সুরতহাল ও ময়নাতদন্তের পর এটির মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।’

উদ্ধারকারীদের তথ্য অনুযায়ী, ডলফিনটির ওজন আনুমানিক ২৫ থেকে ২৮ কেজি এবং দৈর্ঘ্য প্রায় সাড়ে চার ফুট। সংশ্লিষ্টদের দাবি, গত বছরের ফেব্রুয়ারি থেকে গত ১১ মাসে নদী থেকে উদ্ধার হওয়া পাঁচটি ডলফিনের বেশির ভাগের শরীরেই আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

হালদা নদী বিশেষজ্ঞরা জানান, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত অতি বিপন্ন প্রজাতির ডলফিনের আবাসস্থল হালদা নদী। বিশ্বজুড়ে এই প্রজাতির ডলফিন রয়েছে মাত্র ১ হাজার ১০০টি। এর মধ্যে একসময় শুধু হালদা নদীতেই ছিল প্রায় ১৭০টি। গত সাড়ে ছয় বছরে হালদা থেকে ৫০টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

হাটহাজারী উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মুহাম্মদ শওকত আলী বলেন, ‘নৌ পুলিশ এটি উদ্ধার করে। পরে আমরা গিয়ে সুরতহাল করি। পরে ময়নাতদন্ত করে এটির মৃত্যুর কারণ নিশ্চিত করা হবে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

‘পুরো শরীরে পোড়া ক্ষত, শরীরজুড়ে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে’

ঢাকার উত্তরায় এক বিত্তবান পরিবারের কাছে কাজে দেওয়া ১১...

বিএনপির বিরুদ্ধে হুমকি ও মারধরের অভিযোগ ‘বিদ্রোহী’ প্রার্থীর

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী...

যুবকদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয়: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ময়মনসিংহ নগরের সার্কিট হাউস...

ভারতের পশ্চিমবঙ্গের নিপাহ ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব বাংলাদেশে বাড়ছে উদ্বেগ

শীতের আমেজে খেজুরের রস খাওয়ার ঐতিহ্য বাঙালির দীর্ঘদিনের। কিন্তু...

ভোটকেন্দ্র কোথায়, খুঁজে বের করবেন যেভাবে

নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে...

কিছুতেই ‘হ্যাঁ’কে জিততে দেওয়া হবে না: মুজাহিদুল ইসলাম সেলিম

বাংলাদেশে জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে...

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক, চরম অচলাবস্থা

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। এর ফলে...

ঘুম না হওয়ার পেছনে লুকিয়ে থাকতে পারে পুষ্টির অভাব

সুস্থ থাকার জন্য নিয়মিত ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি।...

ফরিদপুর শহরে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর মালোপাড়া মহল্লায় একটি মন্দিরের পাঁচটি প্রতিমা...

কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া–পেকুয়া আসনের প্রার্থী সালাহউদ্দিন...

এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় নিরাপত্তা বিষয়ে উদ্বেগ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই...

এবি পার্টির মঞ্জুকে জরিমানার টাকা ফেরত দেওয়ার নির্দেশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-২ আসনের প্রার্থী ও এবি...

চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা...

প্রার্থিতা ফিরে না পেয়ে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাইলেন তানভীর হুদা

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে...
spot_img

আরও পড়ুন

‘পুরো শরীরে পোড়া ক্ষত, শরীরজুড়ে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে’

ঢাকার উত্তরায় এক বিত্তবান পরিবারের কাছে কাজে দেওয়া ১১ বছরের মেয়েটিকে সাত মাস ধরে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। মেয়েটির বাবা প্রথম আলোর সঙ্গে কথা...

বিএনপির বিরুদ্ধে হুমকি ও মারধরের অভিযোগ ‘বিদ্রোহী’ প্রার্থীর

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী মো. মফিজুর রহমান অভিযোগ করেছেন, বিএনপির প্রার্থী তাঁকে হুমকি দিচ্ছেন এবং তাঁর নেতা-কর্মীদের মারধর করছেন।...

যুবকদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয়: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ময়মনসিংহ নগরের সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় বলেন, যুবকদের হাতে বেকার ভাতা দেওয়া হবে না, বরং তাদের দক্ষতা বৃদ্ধি...

ভারতের পশ্চিমবঙ্গের নিপাহ ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব বাংলাদেশে বাড়ছে উদ্বেগ

শীতের আমেজে খেজুরের রস খাওয়ার ঐতিহ্য বাঙালির দীর্ঘদিনের। কিন্তু এই সুস্বাদু রসের আড়ালে লুকিয়ে আছে এক মরণঘাতী আতঙ্ক, যার নাম ‘নিপাহ ভাইরাস’ (NiV)। বর্তমানে...
spot_img