Wednesday, February 18, 2026
20 C
Dhaka

শীতকালীন সবজি আবাদে ব্যস্ত চাষীরা, সার সংকটে হতাশা

মাঠঘাট শুকিয়ে যাওয়ায় এবং ঠান্ডা পরিবেশ শুরু হওয়ায় চাঁদপুরে শীতকালীন সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। তবে সার ও সরকারি সহায়তার অভাব এবং বাজারে সারের উচ্চ মূল্যের কারণে উৎপাদন খরচ নিয়ে হতাশা প্রকাশ করেছেন তারা।

চাঁদপুর জেলা সদরের কাছাকাছি ফরিদগঞ্জ উপজেলার ৯নং উত্তর গোবিন্দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোবান গ্রামে সরেজমিনে দেখা যায়, শুকনো মাঠের পর মাঠে কচুরিপানা পচিয়ে তার ওপর চলছে বিভিন্ন শীতকালীন সবজি ও নানা প্রজাতির চারা উৎপাদন।

এখানকার মিজান, আবদুল, জলিল সহ আরো অনেকে চাষীরা জানান, সবজি আবাদ এবং চারা উৎপাদনে তাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি প্রচুর টাকা খরচ করতে হচ্ছে। কিন্তু সারের উচ্চ দাম এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে তাদের মনে সংশয়, এত পরিশ্রমের পর সবজির ফলন বিক্রি করে তারা আদৌ খরচ পোষাতে পারবেন কি না।

কৃষকরা তাদের চাষাবাদের খরচ পোষাতে সার সহায়তা এবং সরকারি অর্থ সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এদিকে, সারের বাজার পরিস্থিতি নিয়ে সার ব্যবসায়ী এবং কৃষি বিভাগের পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

চাঁদপুর জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি মো. মহসীন পাটোয়ারী দাবি করেন, আগের মতো সরকারি বরাদ্দ না পাওয়ায় বাজারে সারের সংকট সৃষ্টি হয়েছে। তবে তারা সামঞ্জস্যতা রেখে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছেন।

চাঁদপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবু তাহের এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, বাজারে সারের কৃত্রিম সংকট দেখানো হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, জেলায় এখনো সারের কোনো সংকট নেই। তিনি আরও যোগ করেন, চাষীরা উন্নত প্রযুক্তিতে চাষাবাদ করলেই খরচ পোষাতে পারবে এবং এ বিষয়ে কৃষি বিভাগ প্রান্তিক পর্যায়ে নানা পরামর্শ দিয়ে কাজ করছে।

চলতি মৌসুমে চাঁদপুর জেলার ৮ উপজেলাতে মোট ৬ হাজার ১০০ হেক্টর জমিতে শাকসবজির আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আবাদের অগ্রগতি হয়েছে মাত্র ১ হাজার ৬৬৫ হেক্টর জমিতে। কৃষি অধিদপ্তরের দাবি, সময়ের সাথে সাথে এই অগ্রগতি বাড়াতে মাঠ পর্যায়ে তাদের কাজ অব্যাহত রয়েছে।

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর

সিএ/টিআর

spot_img

আরও পড়ুন

ইসলামে তাওবার গুরুত্ব ও ফজিলত

আল্লাহর পথে ফিরে আসাই মানুষের সবচেয়ে বড় সাফল্য। দুনিয়ার...

দুধের সঙ্গে কোন খাবার ক্ষতিকর

শরীর সুস্থ রাখতে দুধের গুরুত্ব অপরিসীম। ভিটামিন এ, বি৬,...

নতুন গবেষণায় বদলাচ্ছে চাঁদ-পৃথিবী সম্পর্কের ধারণা

নতুন এক বৈজ্ঞানিক গবেষণায় জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে...

তারাবিহ নামাজের রাকাত নিয়ে আলেমদের মতামত

রমজান মাস ইবাদতের বিশেষ সময়। এই মাসে দিনের রোজার...

খাগড়াছড়ির ঝরনায় বাড়ছে পর্যটকের আগ্রহ

পাহাড়, নদী, ঝরনা আর সবুজ প্রকৃতির মেলবন্ধনে পার্বত্য জেলা...

জীবনের উৎস বুঝতে সহায়ক হতে পারে এই আবিষ্কার

পৃথিবীর কেন্দ্রস্থলে বিপুল পরিমাণ জীবনের অপরিহার্য উপাদান হাইড্রোজেনের অস্তিত্বের...

সংসদের শপথে অঙ্গীকার রক্ষার শিক্ষা

জাতীয় সংসদ সদস্যদের শপথগ্রহণ দেশের সাংবিধানিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ...

স্বল্প সময়ের ভ্রমণে প্রকৃতি ও ইতিহাস

ব্যস্ত নগরজীবনের মাঝেও স্বল্প সময়ে ঘুরে আসার মতো কিছু...

ল্যাপটপ ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার উপায়

বর্তমান সময়ে ল্যাপটপের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির কার্যকারিতা...

উল্লাপাড়ায় শিশু তামীম হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ বছরের স্কুলছাত্র তামীম হোসেন হত্যা মামলায়...

রোজার সওয়াব নষ্ট করে যেসব অভ্যাস

রমজান মাস শুধু না খেয়ে থাকার সময় নয়; এটি...

প্রকৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন চাঁদপুর

প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা চাঁদপুর জেলা ভ্রমণপিপাসুদের জন্য একটি...

ফেসবুক মনিটাইজেশন কেন হঠাৎ বন্ধ হয়ে যায়

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আয় করা অনেকের জন্য স্বাভাবিক...

রোজা অবস্থায় স্বাদ গ্রহণের শরয়ি বিধান

রমজান মাস মুসলমানদের জন্য আত্মসংযম ও তাকওয়ার বিশেষ সময়।...
spot_img

আরও পড়ুন

ইসলামে তাওবার গুরুত্ব ও ফজিলত

আল্লাহর পথে ফিরে আসাই মানুষের সবচেয়ে বড় সাফল্য। দুনিয়ার সাফল্য সাময়িক হলেও আল্লাহর দিকে প্রত্যাবর্তন চিরস্থায়ী কল্যাণের পথ খুলে দেয়। ইসলামে তাওবাকে শুধু গুনাহ...

দুধের সঙ্গে কোন খাবার ক্ষতিকর

শরীর সুস্থ রাখতে দুধের গুরুত্ব অপরিসীম। ভিটামিন এ, বি৬, ডি, কে, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও আয়োডিনসমৃদ্ধ এই পানীয় রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। তবে পুষ্টিগুণে ভরপুর...

নতুন গবেষণায় বদলাচ্ছে চাঁদ-পৃথিবী সম্পর্কের ধারণা

নতুন এক বৈজ্ঞানিক গবেষণায় জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কণা কোটি কোটি বছর ধরে মহাশূন্য অতিক্রম করে চাঁদের পৃষ্ঠে জমা হচ্ছে।...

তারাবিহ নামাজের রাকাত নিয়ে আলেমদের মতামত

রমজান মাস ইবাদতের বিশেষ সময়। এই মাসে দিনের রোজার পাশাপাশি রাতের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবিহ নামাজ। এশার নামাজের পর আদায় করা এই নামাজ...
spot_img