Tuesday, March 17, 2026
22.4 C
Dhaka

সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজনই নিহত তিন জন আহত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজনই নিহত হয়েছে।

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন রামকৃষ্ণপুর ইউনিয়নের ভেংরি বাজার এলাকায় ঢাকা-নাটোর মহাসড়কে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ৩টা ৩৫ মিনিটে। স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় একই দিক থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মোঃ শামীম রেজা (৩০) ও তার স্ত্রী ফাতেমা আক্তার স্বপ্না (২৪) ছিটকে পড়ে যান।

এ সময় ফাতেমা আক্তার স্বপ্না ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত শামীম রেজা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ট্রাকের চালক কৌশলে ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

নিহত ফাতেমা আক্তার স্বপ্না (২৪) তাড়াশ উপজেলার বোয়ালিয়া সরাবপুর গ্রামের মোঃ ইয়ারুল ইসলামের স্ত্রী।

হাটিকামরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করেছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।

ওপর দিকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বইবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের গান্ধাইল ইউনিয়নের পাটাগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাজিপুরগামী একটি অটোভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বই ভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। অটোভ্যানের যাত্রী মোঃ চান মিয়া (৬৫) গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত চান মিয়া কাজিপুর উপজেলার গান্ধাইল উত্তরপাড়া গ্রামের মৃত সাবেদ মীরের ছেলে।

দুর্ঘটনায় আহত আরও দুইজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেন।

দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা দুর্ঘটনাকবলিত ট্রাকটি ভাঙচুরের চেষ্টা করলে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফন কার্য সম্পন্ন হওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

spot_img

আরও পড়ুন

বৈদ্যুতিক গাড়ি প্রকল্পে নতুন কৌশল নিচ্ছে হোন্ডা

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা তাদের বৈদ্যুতিক গাড়ি কর্মসূচির...

ইতিকাফের সময় পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে কি

ইতিকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মূলত আল্লাহর সন্তুষ্টি...

দীর্ঘদিন কাশি থাকলে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কাশি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ধুলা, ভাইরাস...

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ...

শেষ রোজার জন্য খাবারের সঠিক পরিকল্পনা

রমজানের শেষ কয়েক দিন সুষম আহার ও স্বাস্থ্য সচেতনতার...

ক্যামন ৫০ আলট্রা ফাইভজি আসছে বাংলাদেশে

বার্সেলোনায় অনুষ্ঠিত এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো তাদের ইন্টেলিজেন্ট এআই...

যাকাত ও ফিতরার টাকা মসজিদে দেওয়া কি বৈধ

সদকাতুল ফিতর বা ফিতরা এমন এক ধরনের ওয়াজিব দান,...

ইবাদত ও দোয়ায় মনোযোগ বাড়ানোর উপায়

রমজানের শেষ দশ দিনের গুরুত্ব বিশেষ। এই সময় লাইলাতুল...

গাড়ির কোন আসনটি সবচেয়ে নিরাপদ

ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাসে ভ্রমণের সময় যাত্রীরা সাধারণত আরামদায়ক...

গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার বাংলাদেশে শুরু

বাংলাদেশে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ স্মার্টফোন লাইনআপ...

এক ঘণ্টার মধ্যে ফোন সার্ভিস দিচ্ছে রিয়েলমি

বাংলাদেশে গ্রাহকদের জন্য দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে নতুন...

অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন ২০ মার্চ

অস্ট্রেলিয়ায় আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত...

দীর্ঘ সময় রোজায় সুস্থ থাকার ১০টি উপায়

পবিত্র রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীরকে...

সাধারণ মানুষের সঙ্গে সরলভাবে মিলিত হলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ৫৪টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে দিনাজপুর...
spot_img

আরও পড়ুন

বৈদ্যুতিক গাড়ি প্রকল্পে নতুন কৌশল নিচ্ছে হোন্ডা

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা তাদের বৈদ্যুতিক গাড়ি কর্মসূচির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রযুক্তি বিশ্লেষকদের এক প্রতিবেদনে উঠে...

ইতিকাফের সময় পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে কি

ইতিকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মূলত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় মসজিদে অবস্থান করার মাধ্যমে সম্পন্ন করা হয়। রমজানের শেষ দশকে মুসল্লিরা...

দীর্ঘদিন কাশি থাকলে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কাশি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ধুলা, ভাইরাস বা অ্যালার্জিজনিত কোনো উপাদান শ্বাসনালিতে প্রবেশ করলে শরীর কাশির মাধ্যমে তা বের করে দেওয়ার চেষ্টা...

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার কার্যক্রম শুরু করেছে স্যামসাং বাংলাদেশ। গত ২৫ ফেব্রুয়ারি বৈশ্বিকভাবে নতুন এই...
spot_img