Wednesday, February 18, 2026
20 C
Dhaka

বাবা-মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বউ আনলেন রাজু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি ব্যতিক্রমী ও চমকপ্রদ বিয়ে অনুষ্ঠানের আয়োজন হয়। উপজেলার উত্তর ছেংগারচর এমএম কান্দি গ্রামের হাজি আ. বারেক দেওয়ানের ছেলে সৌদি প্রবাসী মো. মহিন উদ্দিন আহাম্মেদ (মেহেদী হাসান রাজু) ও রুহিতার পাড় গ্রামের মো. আল-আমিন প্রধানের কন্যা আবিদা সুলতানা অনামিকার বিয়ে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকে রুহিতারপার ডিএম উচ্চ বিদ্যালয় মাঠে গুঞ্জন ছড়িয়ে পড়ে, হেলিকপ্টার দ্বারা বর ও কনে আনা হবে। ঠিক সময়মতো হেলিকপ্টার মাঠে অবতরণ করলে উপস্থিত শত শত মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়ে। এই অভিনব আয়োজনকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও বিস্ময় বিরাজ করে।

বরের বাবা হাজি আ. বারেক দেওয়ান বলেন, “ছেলের জীবনের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং তার ছোটোবেলার ইচ্ছা পূরণে হেলিকপ্টার ব্যবস্থার আয়োজন করেছি। এমন আয়োজন করতে পেরে আমি নিজেও আনন্দিত। আল্লাহ তাদের সুখী দাম্পত্য জীবন দান করুন।”

ফুফাতো ভাই সুমন সরদার বলেন, “রাজু আমাদের পরিবারের প্রিয়। সে সবসময় বলত, তার বিয়েটা আলাদা হবে। আজ সেটা সত্যি হলো। হেলিকপ্টারে করে নবদম্পতিকে আনা আমাদের জন্য গর্বের বিষয়।”

বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বৃহস্পতিবার হলুদ, শুক্রবার বিয়ে ও কনের বাড়িতে প্রীতিভোজ এবং শনিবার বরপক্ষের বাসায় প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা সম্পন্ন হচ্ছে। অভিভাবকরা জানান, পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়দের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবে রূপ নেয়। অনেকে মন্তব্য করেন, এ ধরনের ব্যতিক্রমী বিয়ে এলাকায় দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

কন্যার বাবা আল-আমিন প্রধান বলেন, “আগামীকাল শনিবার আমার মেয়ে ও জামাইকে ঘোড়ার গাড়িতে আমাদের বাড়িতে নিয়ে আসব। সবাই তাদের জন্য দোয়া করবেন যেন তাদের দাম্পত্য জীবন সুখে ভরে।”

বর মেহেদী হাসান রাজু বলেন, “আমি পরিবারের ছোট ছেলে। বাবা-মা, ভাই-বোন সবাই আমাকে স্নেহ করে বড় করেছেন। জীবনের নতুন পথচলায় সবার দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই কামনাই করি।”

দুই পরিবারের পক্ষ থেকে সকলের কাছে নবদম্পতি রাজু ও অনামিকার জন্য দোয়া কামনা করা হয়েছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ইসলামে তাওবার গুরুত্ব ও ফজিলত

আল্লাহর পথে ফিরে আসাই মানুষের সবচেয়ে বড় সাফল্য। দুনিয়ার...

দুধের সঙ্গে কোন খাবার ক্ষতিকর

শরীর সুস্থ রাখতে দুধের গুরুত্ব অপরিসীম। ভিটামিন এ, বি৬,...

নতুন গবেষণায় বদলাচ্ছে চাঁদ-পৃথিবী সম্পর্কের ধারণা

নতুন এক বৈজ্ঞানিক গবেষণায় জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে...

তারাবিহ নামাজের রাকাত নিয়ে আলেমদের মতামত

রমজান মাস ইবাদতের বিশেষ সময়। এই মাসে দিনের রোজার...

খাগড়াছড়ির ঝরনায় বাড়ছে পর্যটকের আগ্রহ

পাহাড়, নদী, ঝরনা আর সবুজ প্রকৃতির মেলবন্ধনে পার্বত্য জেলা...

জীবনের উৎস বুঝতে সহায়ক হতে পারে এই আবিষ্কার

পৃথিবীর কেন্দ্রস্থলে বিপুল পরিমাণ জীবনের অপরিহার্য উপাদান হাইড্রোজেনের অস্তিত্বের...

সংসদের শপথে অঙ্গীকার রক্ষার শিক্ষা

জাতীয় সংসদ সদস্যদের শপথগ্রহণ দেশের সাংবিধানিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ...

স্বল্প সময়ের ভ্রমণে প্রকৃতি ও ইতিহাস

ব্যস্ত নগরজীবনের মাঝেও স্বল্প সময়ে ঘুরে আসার মতো কিছু...

ল্যাপটপ ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার উপায়

বর্তমান সময়ে ল্যাপটপের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির কার্যকারিতা...

উল্লাপাড়ায় শিশু তামীম হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ বছরের স্কুলছাত্র তামীম হোসেন হত্যা মামলায়...

রোজার সওয়াব নষ্ট করে যেসব অভ্যাস

রমজান মাস শুধু না খেয়ে থাকার সময় নয়; এটি...

প্রকৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন চাঁদপুর

প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা চাঁদপুর জেলা ভ্রমণপিপাসুদের জন্য একটি...

ফেসবুক মনিটাইজেশন কেন হঠাৎ বন্ধ হয়ে যায়

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আয় করা অনেকের জন্য স্বাভাবিক...

রোজা অবস্থায় স্বাদ গ্রহণের শরয়ি বিধান

রমজান মাস মুসলমানদের জন্য আত্মসংযম ও তাকওয়ার বিশেষ সময়।...
spot_img

আরও পড়ুন

ইসলামে তাওবার গুরুত্ব ও ফজিলত

আল্লাহর পথে ফিরে আসাই মানুষের সবচেয়ে বড় সাফল্য। দুনিয়ার সাফল্য সাময়িক হলেও আল্লাহর দিকে প্রত্যাবর্তন চিরস্থায়ী কল্যাণের পথ খুলে দেয়। ইসলামে তাওবাকে শুধু গুনাহ...

দুধের সঙ্গে কোন খাবার ক্ষতিকর

শরীর সুস্থ রাখতে দুধের গুরুত্ব অপরিসীম। ভিটামিন এ, বি৬, ডি, কে, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও আয়োডিনসমৃদ্ধ এই পানীয় রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। তবে পুষ্টিগুণে ভরপুর...

নতুন গবেষণায় বদলাচ্ছে চাঁদ-পৃথিবী সম্পর্কের ধারণা

নতুন এক বৈজ্ঞানিক গবেষণায় জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কণা কোটি কোটি বছর ধরে মহাশূন্য অতিক্রম করে চাঁদের পৃষ্ঠে জমা হচ্ছে।...

তারাবিহ নামাজের রাকাত নিয়ে আলেমদের মতামত

রমজান মাস ইবাদতের বিশেষ সময়। এই মাসে দিনের রোজার পাশাপাশি রাতের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবিহ নামাজ। এশার নামাজের পর আদায় করা এই নামাজ...
spot_img