Wednesday, February 25, 2026
32.5 C
Dhaka

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় যে তথ্য দিলো পুলিশ

রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহত সুমনের গলায় জোরপূর্বক চেপে ধরার চিহ্ন এবং এক পায়ের আঙুলে কাটা থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নবম শ্রেণির শিক্ষার্থী সুমন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকার ভাড়া বাসায় খুন হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, সুমনকে ওড়না জাতীয় কিছু দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া তার হাঁটুর নিচে পায়ের আঙুলে ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে বলে ধারণা পাওয়া গেছে।

ঘটনার সময় বাড়িতে থাকা বিচারকের স্ত্রী তাসমিন নাহার হামলাকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পুলিশ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া এলাকার লিমন মিয়াকে আটক করেছে। হামলাকারী লিমনের হাত, মাথা ও পায়ে জখম রয়েছে। আর তাসমিন নাহারের পেটে ও ঊরুতে ছুরি আঘাত পাওয়া গেছে। দুজনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, লিমন একটি ব্যাগ নিয়ে বাসায় ঢুকে ডাইনিং টেবিলে বসে তাসমিন নাহারের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ উত্তেজিত হয়ে ব্যাগ থেকে ছুরি বের করলে তাসমিন নাহার দৌড়ে এক কক্ষে ঢুকে দরজা বন্ধ করেন। লিমন ১০-১৫টি লাথি মেরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ধস্তাধস্তি শুরু হলে পাশের কক্ষে ঘুমিয়ে থাকা সুমনের ঘুম ভেঙে যায়। কাজের মেয়ের কাছ থেকে ঘটনা জানার পর সুমন লিমনকে আটকানোর চেষ্টা করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। পরে কাজের মেয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে খবর দেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, তাসমিন নাহারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। লিমনের জ্ঞান ফেরার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার ধরন নিশ্চিত হবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

শূন্য রানে আউট: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের অনুন্নয়ন

১৯৪৮ সালের ইংল্যান্ড সফরে স্যার ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট...

রোনালদোকে বিশ্বকাপ জয়েই না, পুরো ক্যারিয়ারেই বিচার করুন

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধুমাত্র বিশ্বকাপ...

এবার জুনিয়র বৃত্তি পাচ্ছে ৪৬ হাজার শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা...

৯৯.৯৪-এর জাদু: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের কাহিনি

দেখতে দেখতে ২৪ বছর অতিবাহিত হয়েছে। ২০০১ সালের ২৫...

বিজিবির অভিযানে স্বর্ণ পাচার চক্রে ধাক্কা

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে...

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের শেষ দুই ম্যাচের রণনীতি

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে সুপার এইট পর্ব শুরু...

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা, শেষ ষোলোয়ের লড়াই

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ আজ উত্তেজনাপূর্ণ মঞ্চে অনুষ্ঠিত...

পাকিস্তানের সেমিফাইনাল আশা জুড়ে জয় ও ভাগ্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হারের...

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক পাওয়ারের মৃত্যু

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ এবং সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’...

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়কের উজ্জ্বল সাফল্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা নেতৃত্ব দিয়ে দলকে...

দীর্ঘ ব্যাটারি লাইফের ইয়ারবাড আনল অপ্পো

নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড বাজারে এনেছে অপ্পো। ‘অপ্পো...

বোডো/গ্লিমট চ্যাম্পিয়নস লিগে ইতিহাস সৃষ্টি

নরওয়ের উত্তরাঞ্চলের ছোট শহর বোডো, যার জনসংখ্যা মাত্র ৫৫...

খান আকরাম মামলার চূড়ান্ত পর্যায়ে বিচার

মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান...

নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন...
spot_img

আরও পড়ুন

শূন্য রানে আউট: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের অনুন্নয়ন

১৯৪৮ সালের ইংল্যান্ড সফরে স্যার ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট ইনিংস ক্রিকেট ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। সেই ইনিংসে তিনি শূন্য রানে আউট হন, যা তৎকালীন দর্শক...

রোনালদোকে বিশ্বকাপ জয়েই না, পুরো ক্যারিয়ারেই বিচার করুন

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধুমাত্র বিশ্বকাপ জয় দিয়ে বিচার করা ঠিক হবে না। ২০২৬ বিশ্বকাপের আগে তিনি স্পষ্ট করে জানান, বিশ্বকাপ...

এবার জুনিয়র বৃত্তি পাচ্ছে ৪৬ হাজার শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী এই বৃত্তি পাবে। শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে...

৯৯.৯৪-এর জাদু: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের কাহিনি

দেখতে দেখতে ২৪ বছর অতিবাহিত হয়েছে। ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি চিরবিদায় নেন সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। তার মৃত্যু পরবর্তী সময় এবং ক্রিকেটপ্রেমীদের...
spot_img