Friday, February 27, 2026
22.6 C
Dhaka

আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির সাবেক মন্ত্রীর ছেলে মুবিন!

কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী (১৯৭৮–১৯৮২ মেয়াদ) ডা. ফজলুর করিমের ছেলে ও বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে দল পরিবর্তনের ঘোষণা দিয়ে তিনি নিজের ফেসবুক আইডিতে লাইভে আসেন। সেখানে তিনি বলেন, “শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন — এটিই দেশের জন্য আশার বার্তা। বাংলাদেশ এখন নতুন এক রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, তিনি বাংলাদেশের স্থিতিশীলতা ও অগ্রগতির প্রতীক।”

ফয়জুল করিম মুবিন আরও বলেন, “আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি কারণ দেশ এখন ঐক্যের সময় পার করছে। স্বাধীনতাবিরোধী শক্তিকে আবার ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে। সেই অপচেষ্টা রুখতেই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকা দরকার। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, দেশপ্রেমিক নেতৃত্বের দল। আমি এই দলের অংশ হতে পেরে গর্বিত।”

মুবিন পূর্বে কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক এবং পৌর বিএনপির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে কীভাবে বা কার মাধ্যমে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।

লাইভে তিনি আরও বলেন, “রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে হচ্ছে দেশের ভবিষ্যৎ ও নেতৃত্বের জন্য শেখ হাসিনাই অপরিহার্য। রাষ্ট্র সংস্কারের নামে কিছু মহল ক্ষমতার লোভে সম্পদ ভাগাভাগি করছে, যা দেশের জন্য বিপজ্জনক। শেখ হাসিনার নেতৃত্বই এখন দেশের একমাত্র আশ্রয়স্থল।”

তার এই ঘোষণার পর স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে মুবিনকে অভিনন্দন জানান। পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম তার ফেসবুকে লিখেছেন, “আপনার দেশপ্রেম ও মনোভাব তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। কিশোরগঞ্জের মানুষ রাজনীতি করে দেশের জন্য — আপনি তা আবারও প্রমাণ করলেন।”

তবে মুবিনের দলত্যাগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতারা। কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি — মুবিন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তাকে দ্রুত আইনের আওতায় আনা উচিত।”

অন্যদিকে কিশোরগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “বিএনপিতে মুবিনের কোনো পদ নেই। অনেক দিন ধরেই তিনি নিষ্ক্রিয় ছিলেন। তার আওয়ামী লীগে যোগদানের কোনো রাজনৈতিক গুরুত্ব নেই। আমার মনে হয়, তার মানসিক ভারসাম্য নিয়েও প্রশ্ন আছে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি-আওয়ামী লীগের উত্তপ্ত সম্পর্কের প্রেক্ষাপটে একজন সাবেক মন্ত্রীর সন্তানের দলবদল স্থানীয় রাজনীতিতে আলোড়ন তুলেছে। অনেকেই মনে করছেন, এটি আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

আলু ও ডালের নতুন পেঁয়াজু রেসিপি

ইফতারের পরিচিত খাবার পেঁয়াজুকে এবার একটু ভিন্নভাবে তৈরি করা...

মহাকাশচারীদের চোখে ধরা পড়ে পৃথিবীর বিশাল স্থাপনাগুলো

মহাকাশ থেকে তাকালে পৃথিবীর পৃষ্ঠের কিছু স্থান এতটাই স্পষ্টভাবে...

যাকাত ও ফিতরা এক নয় কেন

ইসলামের গুরুত্বপূর্ণ দুই আর্থিক ইবাদত হলো যাকাত ও সদকাতুল...

ঘরেই বানান মজাদার কিমা বেগুনি

ইফতারিতে বেগুনি খেতে ভালোবাসেন অনেকেই। প্রতিদিনের পরিচিত বেগুনির স্বাদে...

নারায়ণগঞ্জে সেমাই কারখানায় অভিযান

নারায়ণগঞ্জে খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে...

ইফতারের সময় যশোরে অগ্নিকাণ্ড

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন আফিল...

১০ বছরের মধ্যেই চাঁদে শহরের স্বপ্ন

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার...

অস্থায়ী কমিশনার হিসেবে মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ...

ডায়াবেটিক রোগীর রোজা, কী করবেন কী নয়

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের জন্য বাড়তি সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ...

শরণখোলায় বিরল ঈগল উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে একটি বসতবাড়ির সীমানা...

ডি-রেজিস্ট্রেশন না করলে যে ঝুঁকি

নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তন, অন্য কাউকে...

গর্ভাবস্থায় রোজার বিধান

ইসলামে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ সবার জন্য রোজা রাখা...

সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক...

দাম অপরিবর্তিত রাখার ইঙ্গিত নতুন আইফোনে

অ্যাপল নতুন স্মার্টফোন আইফোন ১৭ই বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে।...
spot_img

আরও পড়ুন

আলু ও ডালের নতুন পেঁয়াজু রেসিপি

ইফতারের পরিচিত খাবার পেঁয়াজুকে এবার একটু ভিন্নভাবে তৈরি করা যায় ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু হিসেবে। আলু ও ডালের সমন্বয়ে তৈরি এই পেঁয়াজু স্বাদে যেমন আলাদা,...

মহাকাশচারীদের চোখে ধরা পড়ে পৃথিবীর বিশাল স্থাপনাগুলো

মহাকাশ থেকে তাকালে পৃথিবীর পৃষ্ঠের কিছু স্থান এতটাই স্পষ্টভাবে ধরা পড়ে যে তা মহাকাশচারীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। এসব স্থান মূলত মানুষের তৈরি স্থাপনা...

যাকাত ও ফিতরা এক নয় কেন

ইসলামের গুরুত্বপূর্ণ দুই আর্থিক ইবাদত হলো যাকাত ও সদকাতুল ফিতর। অনেকের মাঝেই প্রশ্ন থাকে—এই দুই ইবাদত কি এক নাকি আলাদা। ফিকাহবিদদের মতে, যাকাত ও...

ঘরেই বানান মজাদার কিমা বেগুনি

ইফতারিতে বেগুনি খেতে ভালোবাসেন অনেকেই। প্রতিদিনের পরিচিত বেগুনির স্বাদে ভিন্নতা আনতে চাইলে বানাতে পারেন কিমা বেগুনি। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় এই ভিন্নধর্মী...
spot_img