Friday, February 27, 2026
20.5 C
Dhaka

নীলফামারীতে ঘন কুয়াশায় সকাল, বাড়ছে শীতের আমেজ

উত্তরের জেলা নীলফামারীতে ঘন কুয়াশায় সকাল জুড়ে চারপাশ ঢেকে গেছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় শহরের রাস্তায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের আমেজও।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে শহরের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্যানুসারে, এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শহরের বিভিন্ন এলাকায় দেখা গেছে, ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। দিনে কখনও রোদ, কখনও হালকা বৃষ্টি থাকলেও রাত নামলেই অনুভূত হচ্ছে হালকা শীত। বিশেষ করে মধ্যরাতের পর থেকে ঠান্ডার মাত্রা বাড়ছে।

মুন্সিপাড়া এলাকার বাসিন্দা হাসান আলী বলেন, “সকালে গাড়ি নিয়ে বের হয়েছি, কিন্তু ঘন কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হয়েছে।”

ভ্যানচালক আশরাফুল ইসলাম বলেন, “প্রতিদিন ভোরে ভ্যান নিয়ে বের হই। আজ সকালে কুয়াশায় চারপাশ ঢেকে গিয়েছিল, দূরে কিছুই দেখা যাচ্ছিল না। সবাই লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছিল।”

ডিমলা উপজেলার কৃষক মমিনুর রহমান বলেন, “ভোরবেলা কুয়াশায় চারদিক ঢাকা থাকে। ইতোমধ্যে শীত নেমে এসেছে। রাতে ও সকালে ঠান্ডা লাগে। মাঠে এখন শীতকালীন সবজি রোপণ শুরু হয়েছে।”

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশার ঘনত্ব বেশি ছিল, এবং আগামী কয়েক দিনে কুয়াশা ও শীত আরও বাড়তে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ব্যতিক্রমী রমজানে সম্প্রীতির বার্তা

চলতি বছর চীনের মুসলিমদের জন্য রমজান মাস ব্যতিক্রমী হয়ে...

রমজানে অসংক্রামক রোগীদের জন্য বিশেষ সতর্কতা

রমজান মাসে রোজা রাখা ইবাদত হলেও অসংক্রামক রোগে আক্রান্ত...

পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশা

পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে একটি নতুন গ্রহের...

মশক নিধনে কার্যকর উদ্যোগ চান নগরবাসী

বসন্তের ফাগুন হাওয়ায় স্বস্তির বদলে মশার উপদ্রবে চরম ভোগান্তিতে...

খ্রিস্টানপ্রধান দেশে মুসলিমদের রমজানের চিত্র

খ্রিস্টানপ্রধান দেশ কলম্বিয়ায় মুসলমানদের সংখ্যা মোট জনসংখ্যার শূন্য দশমিক...

আলু ও ডালের নতুন পেঁয়াজু রেসিপি

ইফতারের পরিচিত খাবার পেঁয়াজুকে এবার একটু ভিন্নভাবে তৈরি করা...

মহাকাশচারীদের চোখে ধরা পড়ে পৃথিবীর বিশাল স্থাপনাগুলো

মহাকাশ থেকে তাকালে পৃথিবীর পৃষ্ঠের কিছু স্থান এতটাই স্পষ্টভাবে...

যাকাত ও ফিতরা এক নয় কেন

ইসলামের গুরুত্বপূর্ণ দুই আর্থিক ইবাদত হলো যাকাত ও সদকাতুল...

ঘরেই বানান মজাদার কিমা বেগুনি

ইফতারিতে বেগুনি খেতে ভালোবাসেন অনেকেই। প্রতিদিনের পরিচিত বেগুনির স্বাদে...

নারায়ণগঞ্জে সেমাই কারখানায় অভিযান

নারায়ণগঞ্জে খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে...

ইফতারের সময় যশোরে অগ্নিকাণ্ড

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন আফিল...

১০ বছরের মধ্যেই চাঁদে শহরের স্বপ্ন

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার...

অস্থায়ী কমিশনার হিসেবে মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ...

ডায়াবেটিক রোগীর রোজা, কী করবেন কী নয়

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের জন্য বাড়তি সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ...
spot_img

আরও পড়ুন

ব্যতিক্রমী রমজানে সম্প্রীতির বার্তা

চলতি বছর চীনের মুসলিমদের জন্য রমজান মাস ব্যতিক্রমী হয়ে উঠেছে। কারণ একই সময়ে পালন করা হচ্ছে পবিত্র রমজান এবং চীনের চান্দ্র নববর্ষ। চান্দ্র ক্যালেন্ডার...

রমজানে অসংক্রামক রোগীদের জন্য বিশেষ সতর্কতা

রমজান মাসে রোজা রাখা ইবাদত হলেও অসংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি বিশেষ সতর্কতার দাবি রাখে। ডায়াবেটিস, হৃদ্‌রোগ, কিডনি রোগ, ক্যানসার ও স্নায়ুরোগে ভোগা...

পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশা

পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা সম্ভাব্যভাবে বসবাসযোগ্য হতে পারে। গবেষকদের মতে, গ্রহটির পরিবেশ মঙ্গল গ্রহের সঙ্গে...

মশক নিধনে কার্যকর উদ্যোগ চান নগরবাসী

বসন্তের ফাগুন হাওয়ায় স্বস্তির বদলে মশার উপদ্রবে চরম ভোগান্তিতে পড়েছেন রংপুর নগরীর বাসিন্দারা। দিন ও রাতের সব সময়েই মশার কামড়ে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে...
spot_img