Thursday, March 19, 2026
23 C
Dhaka

সাধারন মানুষের হয়রানি আর কমছে না

আনিস মিয়া, ময়মনসিংহ

ময়মনসিংহের হালুয়াঘাট-ধোবাউড়া সড়ক এখন চলাফেরার অযোগো, সাধারন মানুষের হয়রানি আর কমছে না , প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। প্রায় দু’বছর হলো হালুয়াঘাট -ধোবাউড়া রাস্তার সংস্কারের কাজ শেষ হয়েছে। সংস্কারের দু’বছরের মধ্যেই সৃষ্টি হতে চলছে শত শত ছোট বড় গর্ত। উপজেলার গরু বাজার মোড় থেকে আকন পাড়া হাদিসের মোড়, সুর্যপুর চৌরাস্তা বাজার, বালিচান্দা, মেকিয়ার কান্দা, মান্দালিয়া, মুন্সিরহাট বাজার থেকে ধোবাউড়া পর্যন্ত রাস্তায় বড় বড় গর্তে পানি জমে থাকায় যানবাহন ও পথচারীদের চলচলে ভোগান্তির যেন শেষ নেই। হালুয়াঘাট বাজার থেকে শাহাপাড়া এবং ধোবাউড়া মুন্সির হাট বাজারে কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে বিটুমিন উঠে গিয়ে দ্রুত নষ্ট হচ্ছে কার্পেটিং, তৈরী হচ্ছে বড় বড় গর্ত।

ধোবাউড়া থেকে তারাকান্দার রাস্তা খারাপ হওয়ায় সমস্ত যানবাহন হালুয়াঘাটের এই রাস্তা দিয়ে চলাচল করছে। এছাড়াও ধোবাউড়া উপজেলার কলসিন্দুর, পোরাকান্দুলিয়া, গোয়াতলা, সিবগঞ্জ, চাটুয়াপাড়া, চন্দ্রকোনা, ঘোষগাঁও, এরশাদ বাজার সহ বিভিন্ন রোডের গাড়িগুলো এ রাস্তা দিয়ে যাতায়াত করতে দেখা যায়। রাস্তাটির ধারণ ক্ষমতা কম থাকায় নেত্রকোনা জেলার দূর্গাপুর ও ধোবাউড়া উপজেলা থেকে চীনা মাটি ও বালু ভর্তি ট্রাক অতিরিক্ত লোডে আসা-যাওয়া করার কারণেই ধবংস হতে চলছে এ সড়কটি। হালুয়াঘাট- ধোবাউড়ার রাস্তাটি গুনগত কাজের মান একদম কম এবং রাস্তাটির ধারণ ক্ষমতা কম থাকায় অতিরিক্ত লোডে গাড়ি চলাচল করায় এই সব ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। তাই দ্রুত সমাধানে উধর্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী করছি। মুন্সিরহাট বাজারের রাস্তাটি একেবারেই চলাচলের অনুপযোগ হয়ে পরছে। এতে ধারণ ক্ষমতা একেবারেই কম বর্তমানে প্রতিদিন ১০ থেকে ১২ টন লোডে এ সব গাড়ি চলাচল করছে। রাস্তাটিকে ভাঙ্গনের কবল থেকে রক্ষা করতে হলে এই সব অতিরিক্ত লোড গাড়ির বিরুদ্ধে সওজের কর্মকর্তাদেকে নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। গাড়ি ভাড়া কম থাকায় অতিরিক্ত লোডে গাড়ি চালাই।
spot_img

আরও পড়ুন

গাছের ছালের ভেতরের অজানা বিজ্ঞান

গাছের কাণ্ডের বাইরের আবরণ, যাকে আমরা বাকল বা ছাল...

টক দেখলেই মুখে পানি কেন আসে

টক জাতীয় খাবারের কথা ভাবলেই বা চোখের সামনে দেখলেই...

ব্যায়ামে হার্টবিট কত হলে নিরাপদ

ব্যায়াম করার সময় হার্টবিট কত পর্যন্ত বাড়তে পারে—এটি নিয়ে...

হোয়াটসঅ্যাপে আসছে গেস্ট চ্যাট সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার চালুর উদ্যোগ...

হজের প্রস্তুতিতে উমরা ভিসা বন্ধ

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে উমরা ভিসা প্রদান বন্ধের...

ফিলিস্তিন প্রশ্নে বিশ্বজুড়ে সংহতি

রমজান মাসের শেষ শুক্রবার পালিত আল-কুদস দিবস মুসলিম বিশ্বের...

কম দামে ভালো পারফরম্যান্সের ডিভাইস

ঈদকে সামনে রেখে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ বাড়ে অনেকেরই।...

ঈদে সুস্থ থাকতে খাবারে ভারসাম্য রাখুন

ঈদ উৎসব ঘিরে আনন্দের পাশাপাশি খাবারের আয়োজনও থাকে বৈচিত্র্যময়।...

ঈদের আগে কেন ফিতরা গুরুত্বপূর্ণ

রমজান মাস আত্মসংযমের পাশাপাশি সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়।...

বার্ধক্য নিয়ে দৃষ্টিভঙ্গিই বদলে দিতে পারে জীবন

বয়স বাড়া মানেই শারীরিক ও মানসিক অবনতির ধারণা দীর্ঘদিনের।...

স্বপ্নকে নিয়ন্ত্রণে আনতে বিজ্ঞানীদের নতুন উদ্যোগ

মানুষের ঘুমের জগৎ কি নিজের ইচ্ছায় নিয়ন্ত্রণ করা সম্ভব—এ...

চাঁদ দেখার ওপর নির্ভর করছে ঈদের তারিখ

পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে তা নিয়ে বিভিন্ন...

দীর্ঘ যাত্রায় স্মার্ট গ্যাজেট কেন জরুরি

ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রতিবছরই বাড়ি ফেরার যাত্রা শুরু...

হৃদযন্ত্রের জন্য কোন ফল নিরাপদ

বর্তমান সময়ে অনিয়মিত জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে হৃদরোগের ঝুঁকি...
spot_img

আরও পড়ুন

গাছের ছালের ভেতরের অজানা বিজ্ঞান

গাছের কাণ্ডের বাইরের আবরণ, যাকে আমরা বাকল বা ছাল বলি, উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল একটি অংশ। প্রতিদিন আমাদের চোখে পড়া গাছগুলোর টিকে...

টক দেখলেই মুখে পানি কেন আসে

টক জাতীয় খাবারের কথা ভাবলেই বা চোখের সামনে দেখলেই অনেকের মুখে হঠাৎ লালা জমে যায়। এই প্রতিক্রিয়া এতটাই স্বাভাবিক যে অনেক সময় টক খাওয়ার...

ব্যায়ামে হার্টবিট কত হলে নিরাপদ

ব্যায়াম করার সময় হার্টবিট কত পর্যন্ত বাড়তে পারে—এটি নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। জিমের ট্রেডমিল বা এক্সারসাইজ বাইকের স্ক্রিনে সাধারণত একটি হিসাব দেওয়া থাকে, যেখানে...

হোয়াটসঅ্যাপে আসছে গেস্ট চ্যাট সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার চালুর উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে অ্যাকাউন্ট ছাড়াও চ্যাট করা যাবে। ‘গেস্ট চ্যাটস’ নামের এই সুবিধা ব্যবহারকারীদের এমন...
spot_img