Thursday, March 12, 2026
25.2 C
Dhaka

ইসরায়েলি স্নাইপারের গুলিতে আহত দুই ফিলিস্তিনি ভাই, পড়ে ছিল পিৎজার বাক্স

ইসরায়েলি স্নাইপারের গুলিতে আহত দুই চাচাতো ভাই, ঘটনাস্থলে পড়ে ছিল রক্তাক্ত পিৎজার বাক্স
পূর্ব জেরুজালেমের দখলকৃত আত-তুর এলাকায় ইসরায়েলি স্নাইপারদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছে দুই চাচাতো ভাই—২১ বছর বয়সী উদাই আবু জুমা ও ১২ বছর বয়সী ইয়াস আবু মুফরেহ। হামলার সময় তারা পরিবারের সঙ্গে দাদার বাড়ির সামনে বসে পিৎজা খাচ্ছিল। আহতদের শরীরে ব্যবহৃত হয়েছে ‘ডামডাম’ গুলি—যা যুদ্ধক্ষেত্রেও নিষিদ্ধ।

ঘটনাটি ঘটে ১৬ জুন রাতে। পরিবারটি তখন হজফেরত এক সদস্য ও এক আত্মীয়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আনন্দে একত্র হয়েছিল। পরিবার জানায়, ওই রাতে এলাকা ছিল শান্ত। হঠাৎ করেই এক গাড়ির পাশে বসে থাকা অবস্থায় উদাই ও ইয়াসের ওপর গুলিবর্ষণ শুরু হয়।

পরিবারের সদস্য ও আশপাশের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, দূরের একটি ভবনের ছাদ থেকে দুই ইসরায়েলি স্নাইপার গুলি ছুড়ছিলেন। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই তারা গুলি চালায়।

গুলিবিদ্ধ হওয়ার পরপরই আহত দুই ভাইকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে ইসরায়েলি পুলিশ অ্যাম্বুলেন্স থামিয়ে ইয়াসের বাবা রায়েদকে আটক করে। পুলিশের দাবি ছিল, ওই দুই ভাই মলোটভ ককটেল ও আতশবাজি ছুঁড়েছিল। তবে পরিবার ও প্রত্যক্ষদর্শীরা তা অস্বীকার করেছেন।

আহতদের প্রথমে নেওয়া হয় আল-মাকাসেদ হাসপাতালে এবং পরে স্থানান্তর করা হয় হাদাসা হাসপাতালে। চিকিৎসকেরা জানান, ইয়াসের বাম কাঁধে গুলির আঘাতে স্নায়ু ও রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়েছে; গুলি তার হৃদপিণ্ডের খুব কাছ দিয়ে গেছে। উদাইয়ের গুলি লেগেছে পেটে, যা পরে পিঠ দিয়ে বের হয়ে যায়—এর ফলে তাঁর মেরুদণ্ড, স্নায়ু ও রক্তনালির মারাত্মক ক্ষতি হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ইয়াসের মা নাসরিন আবু মুফরেহ বলেন, “এটা পুরো পরিবার ও এলাকার জন্য আতঙ্কের। কোনো হুমকি ছিল না, কোনো সংঘাতও ছিল না। তাহলে ১২ বছরের শিশুকে গুলি করা হলো কেন?”

চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের শরীরে ব্যবহৃত গুলি ছিল প্রাণঘাতী ‘ডামডাম’, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী নিষিদ্ধ। ফিলিস্তিনের পরিবারগুলো বলছে, এই হামলা পূর্ব জেরুজালেমে চলমান দমন-পীড়নের ভয়াবহ উদাহরণ।

হাসপাতালে বসে ইয়াস বলেছে, “আমি শুধু বাড়ি ফিরে যেতে চাই, বন্ধুদের সঙ্গে খেলতে চাই, স্কুলে যেতে চাই।”

এদিকে স্থানীয়রা জানান, হামলার পরদিনই ইসরায়েলি পুলিশ ঘটনাস্থলে এসে রক্ত, গুলির খোসা ও ভাঙা কাচের চিহ্ন সরিয়ে নেয়। তবে পড়ে ছিল একটি গুলির দাগ ও রক্তাক্ত পিৎজার বাক্স—যা এই নির্মমতার নীরব সাক্ষী হয়ে রয়েছে।

spot_img

আরও পড়ুন

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে...

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর...

নতুন মাদারীপুরে হত্যার জের ধরে সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামে...
spot_img

আরও পড়ুন

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও চীনের মতো অর্থনৈতিক সুবিধা নয়াদিল্লিকে দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, দুই...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে এক গৃহবধূ সুমনা বাদশা (৪৫) সারা শরীরে দগ্ধ হন। তাঁকে বাঁচাতে এগিয়ে যান তাঁর স্বামী...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায় চালু এবং ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন বরিশাল...
spot_img