Thursday, February 12, 2026
25 C
Dhaka

আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ভোট দিয়ে তিনি বলেন, ‘আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা সারাদিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন। প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ। গণভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য যাতে করে নতুন বাংলাদেশ গড়তে পারি। আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।’

সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভোট গ্রহণ শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও সকালেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সকাল ৮টা ০৭ মিনিটে সিরাজগঞ্জের রায়গঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। সকাল ৮টা ১৬ মিনিটে ভোট দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ৮টা ৩৪ মিনিটে ভোট দেন নাহিদ ইসলাম। সকাল ৮টা ৫২ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান ভোট দিয়ে বলেন, এই ভোটের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হোক।

সকাল ৯টা ৫৯ মিনিটে ভোট দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সকাল ১০টা ০২ মিনিটে ভোট দেন জুবাইদা রহমান। সকাল ১০টা ১৭ মিনিটে ভোট দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে দেশব্যাপী ভোট গ্রহণ চলছে। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

বিভিন্ন জায়গা থেকে গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়: তারেক রহমান

ভোট দেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের...

একটা ভোটের অনেক দাম, বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে তরুণ ভোটারদের...

প্রথম ভোট নিয়ে ফারিণের আফসোস

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে যখন দেশজুড়ে ভোটের...

সারা দেশে কোথাও ভোটারদের লম্বা লাইন, কোথাও ধীর উপস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বৃহস্পতিবার...

ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের ঘটনায় রাজশাহী ও সাভারে ১৭ জন আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরুর আগেই ভোটকেন্দ্রে...

প্রশাসন ব্যর্থ হলে আমরা কাউকে জয়ী হতে দেব না: ভোট দিয়ে সারজিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন পঞ্চগড়-১...

ভোট দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির...

ভোট দিলেন জুবাইদা রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ভোট দিয়েছেন। তিনি...

এই ভোটের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হোক: শফিকুর রহমান ‎

‎রাজধানীর ‎মিরপুর-২ নম্বর এলাকায় মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা)...

চাঁদপুরে নারীদের ব্যবস্থাপনায় ভোট দেবেন ১০ হাজার নারী

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে দীর্ঘ ৫৪ বছরের...

৩১৪ কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনার অনুমোদন

সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ৩১৪ কোটি ৬৮ লাখ...

শনিবার খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা

জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের...

ঢাকায় পানি দূষণ কমাতে ৩৭ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

ঢাকা ও আশপাশের এলাকার পানি দূষণ রোধ এবং স্যানিটেশন...

‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম চালু

বাংলাদেশে প্রবাসী সম্পৃক্ততা বাড়ানো, নাগরিক পরিষেবা গ্রহণ সহজ করা...
spot_img

আরও পড়ুন

বিভিন্ন জায়গা থেকে গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়: তারেক রহমান

ভোট দেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আজকে তাঁদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।’ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল...

একটা ভোটের অনেক দাম, বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে তরুণ ভোটারদের পাশাপাশি প্রবীণদেরও উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরুর...

প্রথম ভোট নিয়ে ফারিণের আফসোস

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে যখন দেশজুড়ে ভোটের আমেজ, তখন দেশের বাইরে শুটিংয়ে ব্যস্ত থাকায় নিজের প্রথম ভোট দিতে পারছেন না অভিনেত্রী তাসনিয়া...

সারা দেশে কোথাও ভোটারদের লম্বা লাইন, কোথাও ধীর উপস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় সারা দেশের ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। অনেক স্থানে ভোট শুরুর...
spot_img