Friday, February 6, 2026
25 C
Dhaka

শহীদ জহুরুল হক স্মরণে ২৭ বছরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভালো ছবি আঁকার জন্য মনোযোগী হওয়া, বারবার চেষ্টা করা এবং নিজের সিদ্ধান্ত অনুযায়ী আঁকার ওপর গুরুত্ব দিয়েছেন মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী আবুল বারক আলভী। তিনি বলেন, ভালো ছবি আঁকতে হলে আগে চারপাশের জগৎ গভীরভাবে দেখতে হবে এবং কী আঁকা হবে, তা শিল্পীকেই ঠিক করতে হবে। নিজের মতো করে আঁকলে তবেই ছবি প্রাণ পায়।

শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন আবুল বারক আলভী। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবুল বারক আলভী বলেন, ‘ভালো ছবি আঁকার জন্য বারবার চেষ্টা করতে হবে। চেষ্টা থাকলে ছবি ভালো হবেই। বাইরে গিয়ে চারপাশের সবকিছু মন দিয়ে দেখতে হবে। কী আঁকবে, সেটা নিজেই ঠিক করবে। নিজের মতো করে আঁকবে, তাহলেই ছবি ভালো হবে।’ একই সঙ্গে তিনি শিশুদের সৃজনশীল কাজে অভিভাবকদের আরও যত্নশীল ও সহায়ক হওয়ার আহ্বান জানান।

এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩৫০ জন শিশু ও কিশোর অংশ নেয়। শিশু ও কিশোর—এই দুই বিভাগে মোট ১৮টি পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের পাশাপাশি একটি বিশেষ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া শহীদ জহুরুল হকের পরিবারের পক্ষ থেকে আরও পাঁচটি পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি সারওয়ার আলী বলেন, ২৭ বছর ধরে শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। এটি শুধু ছবি আঁকার একটি আয়োজন নয়, বরং একজন মানুষকে সম্মান জানানোর একটি মাধ্যম।

শিশু-কিশোরদের উদ্দেশে সারওয়ার আলী বলেন, ‘তোমরা স্বাধীন দেশের নাগরিক। স্বাধীনতার জন্য যাঁরা নিজের অমূল্য জীবন উৎসর্গ করে গেছেন, তাঁদের তোমরা সব সময় শ্রদ্ধা ও সম্মান করবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য এটাই।’ তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোরদের অভিভাবকদেরও ধন্যবাদ জানান।

শিল্পী মনিরুজ্জামান বলেন, শিশুদের রংতুলিতে আঁকা ছবির মধ্যেও গভীর দেশপ্রেম থাকে। ছোটদের আঁকা ছবি থেকেও বড়রা অনেক কিছু শিখতে পারে। ইট-পাথরের শহরে ব্যস্ত জীবনের কারণে শিশুদের সৃজনশীলতা বিকাশে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়া জরুরি।

অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে মনিরুজ্জামান বলেন, শিশুদের দিগন্তজোড়া মাঠ, ধানখেত, শর্ষেখেত, আকাশ, পাহাড় ও নদীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। মাসে অন্তত একবার শিশুদের গ্রাম দেখাতে হবে। তাতেই তাদের মনে প্রশ্ন তৈরি হবে এবং দেশপ্রেম গড়ে উঠবে। এতে তারা সুন্দরভাবে ও প্রকৃত মানুষ হিসেবে বেড়ে উঠবে।

শিল্পী অশোক কর্মকার বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য যাঁরা প্রথম দিকে জীবন উৎসর্গ করেছেন, শহীদ সার্জেন্ট জহুরুল হক তাঁদের অন্যতম। ছবি আঁকার মাধ্যমে দেশকে ভালোবাসা ও সুন্দরের কথা বলার আহ্বান জানান তিনি।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি শিশু-কিশোরের অভিভাবককে অভিনন্দন জানান শহীদ সার্জেন্ট জহুরুল হকের বড় ভাইয়ের মেয়ে নাজনীন হক। তিনি বলেন, একটি শিশুকে গড়ে তুলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়। ছবি আঁকা, গান গাওয়া, নাচ বা অন্যান্য সৃজনশীল চর্চার প্রতিও অভিভাবকদের মনোযোগ দিতে হবে। কারণ, একাডেমিক শিক্ষা সবাই নিতে পারে; কিন্তু ছবি আঁকতে সবাই পারে না।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কর্মসূচি ব্যবস্থাপক রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হকের পরিবারের সদস্য অধ্যাপক মাইনুল হক।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর

বাংলা রকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর একুশে পদক...

নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অ্যালায়েন্স ফর ইনোভেশন,...

চুয়েট হল থেকে মাদক সঙ্কটে ৭ শিক্ষার্থীকে শাস্তি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবাসিক হলের একটি...

কর্ডোভা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্ডোভা প্রি-ক্যাডেট স্কুলের প্রাঙ্গণে বুধবার (৪ ফেব্রুয়ারি)...

সাভারে ১১–দলীয় জোটের নির্বাচনী সমাবেশে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবারের...

ঢাকার শিশু হাসপাতালে শয্যার তুলনায় তিন গুণ রোগী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে জায়গার অভাবে ছয়...

প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে কার্যক্রমের পরিকল্পনা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের নিয়োগ ও বদলি প্রক্রিয়ায়...

সৌদি আরবের নিয়ন্ত্রণে দক্ষিণ ইয়েমেন

গত বছরের শেষ দিকে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাত...

মস্কোতে রুশ জেনারেলের উপর হামলার ঘটনা

রাশিয়ার মস্কোতে দেশটির সেনাবাহিনীর এক উচ্চপদস্থ জেনারেলকে আজ শুক্রবার...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় ইজিবাইকচালক নিহত

কক্সবাজারের টেকনাফে আজ শুক্রবার সকাল ১০টার দিকে যাত্রীবাহী বাসের...

টেকনাফে নির্বাচনী প্রচারণায় গোলাগুলি, শিশু-কিশোরসহ আহত ৫

কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ গুলিবর্ষণের...

সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ

বাংলাদেশের বিশিষ্ট ভাবুক, কবি ও দার্শনিক জালাল উদ্দিন খাঁর...

মহাবিশ্বের অদৃশ্য রহস্য ডার্ক ম্যাটার

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) মহাকাশ গবেষক অনিক রায় লিখেছেন, ডার্ক...

বাড়লো শিক্ষাবৃত্তির আবেদনের সময়

স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত...
spot_img

আরও পড়ুন

বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর

বাংলা রকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু। রাষ্ট্রীয় এই সম্মাননা ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন...

নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অ্যালায়েন্স ফর ইনোভেশন, রাইটস, অ্যাডভোকেসি অ্যান্ড মোবিলাইজেশন (এআইআরএএম) পরিচালিত ‘গ্রন্থপাঠ কর্মসূচি’-এর আওতায় সাপ্তাহিক পাঠচক্র ‘মননসভা’-এর পাঠচক্র ও প্রতিযোগিতা...

চুয়েট হল থেকে মাদক সঙ্কটে ৭ শিক্ষার্থীকে শাস্তি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবাসিক হলের একটি কক্ষে মাদক পাওয়া যাওয়ার পর তিন শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রমসহ হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই...

কর্ডোভা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্ডোভা প্রি-ক্যাডেট স্কুলের প্রাঙ্গণে বুধবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে শুরু হওয়া অনুষ্ঠানে...
spot_img