Thursday, March 19, 2026
29 C
Dhaka

সামরিক ও মানবিক কাজে ড্রোন ব্যবহার বৃদ্ধির লক্ষ্য

বাংলাদেশ বিমানবাহিনী ও চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন ইন্টারন্যাশনাল (সিইটিসি) সরকারি পর্যায়ে (জিটুজি) ‘ইউএভি ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলি প্ল্যান্ট’ স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিমানবাহিনী সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

‘মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর (টিওটি)’ প্রকল্পের আওতায় বাংলাদেশ বিমানবাহিনী ও সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে একটি আধুনিক ইউএভি উৎপাদন ও সংযোজন কেন্দ্র স্থাপন করবে। চুক্তির মূল দিকগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্প-দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতা। এর ফলে বাংলাদেশ দীর্ঘমেয়াদে ড্রোন উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করবে।

বাংলাদেশ বিমানবাহিনী প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের ‘মিডিয়াম অল্টিটিউড লং এনডিউরেন্স’ (মেইল) এবং ‘ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং’ (ভিটল) ইউএভি উৎপাদন ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে। পাশাপাশি বিমানবাহিনী নিজস্ব নকশার ইউএভিও উৎপাদন করতে সক্ষম হবে।

আইএসপিআর জানায়, এসব ড্রোন সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই চুক্তি দেশীয় ড্রোন উৎপাদনে পূর্ণ স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে অবদান রাখবে।

এছাড়া বিশেষায়িত প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং দক্ষ অ্যারোস্পেস জনবল তৈরির মাধ্যমে জাতীয় প্রযুক্তিগত অগ্রগতিতেও অবদান রাখা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সিইটিসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রোজায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস

রমজান মাসে দীর্ঘ সময় উপবাস থাকার কারণে ডায়াবেটিস রোগীদের...

ঘুমের রোগে আধুনিক চিকিৎসার অগ্রগতি

ঘুমের সময় শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার জটিল সমস্যা স্লিপ...

রোজায় মেজাজ পরিবর্তনের বৈজ্ঞানিক ব্যাখ্যা

রমজান মাস আত্মসংযম ও ধৈর্যের শিক্ষা দিলেও বাস্তবে অনেকেই...

ঈদের তারিখ নির্ধারণে আজ চাঁদ দেখা বৈঠক

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে...

রোজায় দাঁতের যত্নে প্রয়োজন সচেতনতা

পবিত্র রমজান মাসে খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তন আসে, যা...

ঈদে ঢাকায় ঘোরার সেরা জায়গা

ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ঢাকা তুলনামূলক ফাঁকা হয়ে পড়ে।...

ঈদযাত্রায় স্বাভাবিক হচ্ছে রেল চলাচল

বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি...

ঈদের জামাতে নিরাপত্তায় বাড়তি নজরদারি

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে...

প্রাচীন সভ্যতার রহস্যে নতুন প্রশ্ন

গিজার বিশাল পিরামিডগুলো আদৌ কি প্রাচীন মিশরের ফারাওদের তৈরি,...

সুপারলুমিনাস সুপারনোভার রহস্য উন্মোচন

মহাকাশের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণগুলোর একটি সুপারনোভা নিয়ে দীর্ঘদিনের রহস্য...

সদরঘাট দুর্ঘটনায় তদন্তে নামল ছয় সদস্যের কমিটি

রাজধানীর সদরঘাটে সংঘটিত লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের...

ঈদে সারাদেশে নিরাপত্তা জোরদার র‌্যাবের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদারে বিশেষ...

সরকারি ব্যবস্থাপনায় যাকাত বিতরণ নিয়ে প্রশ্ন

যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত, যা নির্ধারিত খাতে...

রোজায় সুস্থ থাকতে পানীয়র গুরুত্ব

রমজান মাসের শেষ সময়ে দীর্ঘ সময় রোজা রাখার কারণে...
spot_img

আরও পড়ুন

রোজায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস

রমজান মাসে দীর্ঘ সময় উপবাস থাকার কারণে ডায়াবেটিস রোগীদের জন্য ইফতার ও সেহেরির মাঝের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় সঠিক খাদ্যাভ্যাস রক্তে শর্করার মাত্রা...

ঘুমের রোগে আধুনিক চিকিৎসার অগ্রগতি

ঘুমের সময় শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার জটিল সমস্যা স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে সিপ্যাপ প্রযুক্তি। তবে এই প্রচলিত পদ্ধতির সীমাবদ্ধতার কারণে...

রোজায় মেজাজ পরিবর্তনের বৈজ্ঞানিক ব্যাখ্যা

রমজান মাস আত্মসংযম ও ধৈর্যের শিক্ষা দিলেও বাস্তবে অনেকেই এই সময় মেজাজের অস্থিরতা অনুভব করেন। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে জৈবিক, মানসিক ও সামাজিক...

ঈদের তারিখ নির্ধারণে আজ চাঁদ দেখা বৈঠক

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা...
spot_img