Wednesday, March 18, 2026
24 C
Dhaka

মঙ্গলবার থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ

মেট্রোরেলে যাতায়াত আরও সহজ করতে নতুন ব্যবস্থা চালু হচ্ছে। এখন থেকে মেট্রোরেলের র‌্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড রিচার্জ করতে স্টেশনের লাইনে দাঁড়াতে হবে না। ঘরে বসেই অনলাইনে কার্ড রিচার্জের সুযোগ চালু করা হবে মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে।

বেলা পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁও মেট্রোস্টেশনে নতুন রিচার্জ প্রক্রিয়ার উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।

ডিটিসিএর উদ্যোগে চালু হতে যাওয়া এই সুবিধায় ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে কার্ড রিচার্জ করা যাবে। এজন্য নির্ধারণ করা হয়েছে কয়েকটি সহজ ধাপ।

প্রথমে ডিটিসিএর অ্যাপ বা ওয়েবসাইটে নিবন্ধন করে লগইন করতে হবে। এরপর রিচার্জ অপশনে গিয়ে বেছে নিতে হবে র‌্যাপিড পাস অথবা এমআরটি পাস। পেমেন্ট অপশনে গিয়ে ব্যাংক কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। পেমেন্ট সফল হলে স্টেশনে স্থাপন করা নতুন এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ করলেই রিচার্জ সম্পন্ন হবে।

পেমেন্ট গেটওয়ে ব্যবহারে গ্রাহককে নির্দিষ্ট ফি দিতে হবে। অনলাইনে রিচার্জ করা টাকা এভিএম মেশিনে স্পর্শ না করা পর্যন্ত ‘অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে এবং তিন মাস পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে স্পর্শ না করলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত যাবে, তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হবে। একই শর্তে গ্রাহক চাইলে সাত দিনের মধ্যে রিচার্জ ফেরত নিতে পারবেন।

ডিটিসিএ জানিয়েছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে প্রতিটিতে দুটি করে মোট ৩২টি এভিএম যন্ত্র স্থাপন করা হচ্ছে। অনলাইন রিচার্জের তথ্য সফটওয়্যারে সংরক্ষিত থাকবে বলে সাধারণ গেটে কার্ড স্পর্শ করলে তা দেখা যাবে না, তাই আলাদা এই যন্ত্রে স্পর্শ করে কার্ড আপডেট করতে হবে।

মেট্রোরেলে এমআরটি বা র‌্যাপিড পাস ব্যবহারকারীরা ১০ শতাংশ ভাড়া ছাড় পান। বর্তমানে ৫৫ শতাংশ যাত্রী এ কার্ড ব্যবহার করছেন, আর ৪৫ শতাংশ যাত্রী একক যাত্রার টিকিট নেন। প্রতিদিন গড়ে পৌনে পাঁচ লাখ যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেন। সকালের প্রথম ট্রেন উত্তরা উত্তর থেকে ছাড়ে সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে, শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

আগামী মাসে ট্রেনের মধ্যবর্তী সময় দুই মিনিট কমানোর পরিকল্পনা রয়েছে। এতে দৈনিক যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

কেন রোজা অন্য ইবাদত থেকে আলাদা

ইসলামে রোজার গুরুত্ব ও মর্যাদা অন্য ইবাদতের তুলনায় বিশেষভাবে...

প্যারাসিটামল খাওয়ার আগে যা জানা জরুরি

জ্বর ও ব্যথা কমাতে সবচেয়ে প্রচলিত ও সহজলভ্য ওষুধগুলোর...

হ্যাকারদের ঝুঁকি বাড়াচ্ছে কি পাসওয়ার্ড ম্যানেজার

ডিজিটাল যুগে প্রতিদিনের জীবন নানা অনলাইন অ্যাকাউন্টের ওপর নির্ভরশীল...

সোমুন রুটিতে জমে ওঠে বসনিয়ার ইফতার

ইউরোপের দেশ বসনিয়া ও হার্জেগোভিনায় রমজান মাস ভিন্ন এক...

সহজ রেসিপিতে তৈরি করুন ছোলার ভুনা

বুট বা ছোলা দিয়ে তৈরি ভুনা একটি জনপ্রিয় ও...

গুগল স্টোরেজ ভরে গেলে করণীয় কী

গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা বিনামূল্যে ১৫ জিবি ক্লাউড স্টোরেজ সুবিধা...

শামের রমজানে ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় রমজান মাস শুধু ধর্মীয় অনুশীলনের সময়...

সহজ উপকরণে ঘরেই বানান ডিমের চপ

বাংলার ঘরে ঘরে জনপ্রিয় নাশতার তালিকায় ডিমের চপ একটি...

পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ফ্রিজ প্রযুক্তি

তীব্র গরমে ফ্রিজের ব্যবহার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে...

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই...

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে...

ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট এড়াতে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও...

গাজীপুরের পোশাক কারখানায় বেতন-বোনাস বকেয়া, ঈদের ছুটি ধাপে ধাপে

পবিত্র ঈদুল ফিতরের আগে গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে কিছু শ্রমিক...
spot_img

আরও পড়ুন

কেন রোজা অন্য ইবাদত থেকে আলাদা

ইসলামে রোজার গুরুত্ব ও মর্যাদা অন্য ইবাদতের তুলনায় বিশেষভাবে স্বতন্ত্র। অন্যান্য নেক আমলের নির্দিষ্ট প্রতিদান থাকলেও রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজেই এর প্রতিদান দেওয়ার...

প্যারাসিটামল খাওয়ার আগে যা জানা জরুরি

জ্বর ও ব্যথা কমাতে সবচেয়ে প্রচলিত ও সহজলভ্য ওষুধগুলোর একটি হলো প্যারাসিটামল। সহজে পাওয়া যায় এবং তুলনামূলক নিরাপদ হওয়ায় অনেকেই এটি নিয়মিত ব্যবহার করেন।...

হ্যাকারদের ঝুঁকি বাড়াচ্ছে কি পাসওয়ার্ড ম্যানেজার

ডিজিটাল যুগে প্রতিদিনের জীবন নানা অনলাইন অ্যাকাউন্টের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম, ইমেইল, অফিস কিংবা ব্যাংকিং—সব জায়গাতেই আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ...

সোমুন রুটিতে জমে ওঠে বসনিয়ার ইফতার

ইউরোপের দেশ বসনিয়া ও হার্জেগোভিনায় রমজান মাস ভিন্ন এক আবহ নিয়ে আসে। বিশেষ করে রাজধানী সারায়েভো শহরে ইফতারকে ঘিরে শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আজও সমানভাবে লালিত...
spot_img