Sunday, February 15, 2026
17 C
Dhaka

রাজধানীতে পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর রমনা থানার সামনে বুধবার (১২ নভেম্বর) সকাল বেলা রমনা পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। তবে পুলিশ জানিয়েছে, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। গাড়িতে কাজ করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়েছে।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, গাড়ির ব্যাটারি সংযোগ এক হওয়ার কারণে আগুন লেগে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং কোনো হতাহত হয়নি। তিনি বলেন, গাড়ির মিস্ত্রির ভুলে এ অগ্নিকাণ্ড ঘটেছে।

এছাড়া আজ সকালে রাজধানীর উত্তরায় জসীম উদ্দিন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, ইঞ্জিনের অতিরিক্ত গরম বা শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। এতে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে গেছে, তবে কেউ আহত হয়নি।

বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। গাড়ি চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটির কারণে আগুন লেগেছে। ড্রাইভার সড়কের পাশে গাড়ি রেখে নিরাপদ স্থানে চলে যান। পরে পুলিশ তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বডি ওয়েট ব্যায়ামের ধাপে ধাপে অগ্রগতি

অনেকের বাসায় জিমের সরঞ্জাম নেই। তবে শরীরের ওজন ব্যবহার...

সীমান্তে রোবট: চীনের নতুন নিরাপত্তা ব্যবস্থা

চীনের শেনজেনে অবস্থিত উবটেক রোবোটিকস মানুষের আদলে তৈরি ‘ওয়াকার...

মুকিম নাকি মুসাফির: ইসলামিক নির্দেশনা

প্রশ্ন: আমার স্ত্রী ফেনীতে নিজের বাবার বাড়িতে অবস্থান করেন।...

ব্যাচেলরদের ঘর গোছানোর সহজ কৌশল

দীর্ঘদিনের কর্মব্যস্ততার পর নিজের ঘরে ফিরে শান্তি খুঁজতে গেলে...

মহাকাশে মালামাল বহনে সক্ষম ইউরোপের শক্তিশালী রকেট

ইউরোপীয় স্পেস এজেন্সি তাদের সবচেয়ে শক্তিশালী রকেট অ্যারিয়ান ৬৪...

গুজব পরিহারে কোরআনের নির্দেশনা

সমাজে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে...

ঘরের টাইলস ঝকঝকে রাখার উপায়

বর্তমান সময়ে ঘর সাজাতে টাইলসের ব্যবহার ক্রমেই বাড়ছে। রোববার...

অক্সিটোসিন কীভাবে সামাজিক বন্ধন শক্তিশালী করে

আজ বিশ্ব ভালোবাসা দিবস।মানুষের আবেগ, সম্পর্ক ও মানসিক বন্ধনের...

আল্লাহর ওপর ভরসার গুরুত্ব

মুমিনের জীবনে আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ...

ফাগুনে কেন বাড়ে প্রেমের অনুভূতি

ফাগুনের নরম হাওয়া গালে লাগলেই চারপাশের প্রকৃতি যেমন বদলে...

চাঁদপুর-৪ থেকে স্বতন্ত্র এমপি আবদুল হান্নান শপথ স্থগিত

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ হিসেবে স্বতন্ত্র নির্বাচনে জয়...

নাটোরে নির্বাচনী–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত

নাটোরের তিনটি উপজেলায় পৃথকভাবে নির্বাচনী–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত হয়েছেন।...

অ্যান্টার্কটিকায় কেন সবচেয়ে স্পষ্ট দেখা যাবে গ্রহণ

১৭ ফেব্রুয়ারি অ্যান্টার্কটিকার বরফশুভ্র প্রান্তরে ঘটতে যাচ্ছে এক বিরল...

নির্বাচনের পর সহিংসতা: কোন খবর ভুয়া

শান্তিপূর্ণ ভোটের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে।...
spot_img

আরও পড়ুন

বডি ওয়েট ব্যায়ামের ধাপে ধাপে অগ্রগতি

অনেকের বাসায় জিমের সরঞ্জাম নেই। তবে শরীরের ওজন ব্যবহার করেই শক্তিশালী হওয়া সম্ভব। পেশি শুধু ওজন তোলার মাধ্যমে নয়, বরং চ্যালেঞ্জের প্রতিক্রিয়ায় শক্তিশালী হয়।...

সীমান্তে রোবট: চীনের নতুন নিরাপত্তা ব্যবস্থা

চীনের শেনজেনে অবস্থিত উবটেক রোবোটিকস মানুষের আদলে তৈরি ‘ওয়াকার এস২’ রোবট সীমান্তে মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে। চীন-ভিয়েতনাম সীমান্তের ব্যস্ততম চেকপয়েন্টে এই মাস থেকেই রোবটগুলোর...

মুকিম নাকি মুসাফির: ইসলামিক নির্দেশনা

প্রশ্ন: আমার স্ত্রী ফেনীতে নিজের বাবার বাড়িতে অবস্থান করেন। আমি ঢাকা থেকে যাওয়ার পথে প্রতি সপ্তাহে শ্বশুরবাড়িতে দুই-তিন দিন অবস্থান করি এবং তারপর ঢাকায়...

ব্যাচেলরদের ঘর গোছানোর সহজ কৌশল

দীর্ঘদিনের কর্মব্যস্ততার পর নিজের ঘরে ফিরে শান্তি খুঁজতে গেলে এলোমেলো জিনিসপত্র ও বিছানার অগোছালো অবস্থার কারণে তা ভেঙে যায়। ব্যাচেলর বা যারা একা থাকেন,...
spot_img