Sunday, February 15, 2026
17 C
Dhaka

ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন চালকের সহকারী।

নিহত ইকবাল বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরা এলাকার আবুল হাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বসবাস করছিলেন এবং স্থানীয় একটি লন্ড্রির দোকানে কাজ করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

ইকবালের বড় ভাই তরিকুল ইসলাম ফারুক জানান, ভাই ইকবালকে ধাক্কা দেওয়ার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে যাত্রাবাড়ী থানার সদস্যরা মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের সহকারীই গাড়িটি চালাচ্ছিলেন। এ ঘটনায় গাড়ি ও চালকের সহকারীকে শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং প্রয়োজনে সিটি করপোরেশনের দায়িত্ব নির্ধারণেও পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়রা জানান, রাতে সিটি করপোরেশনের ময়লার গাড়িগুলো প্রায়ই অতিরিক্ত গতিতে চলে, ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। তারা রাতের বেলা এসব গাড়ির চলাচলে আরও সতর্কতা ও নিয়মকানুন কঠোরভাবে অনুসরণের দাবি জানান।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ফেসবুকে এখন অ্যানিমেশনসহ প্রোফাইল ছবি

ফেসবুক নিজেকে আরও সৃজনশীলভাবে প্রকাশ করার সুযোগ দিতে স্থির...

ভালোবাসা জানানো ইসলামে কেন সুন্নত

ভালোবাসা মনের গভীর আবেগ প্রকাশের মাধ্যমে প্রকাশ পায়। একজন...

বডি ওয়েট ব্যায়ামের ধাপে ধাপে অগ্রগতি

অনেকের বাসায় জিমের সরঞ্জাম নেই। তবে শরীরের ওজন ব্যবহার...

সীমান্তে রোবট: চীনের নতুন নিরাপত্তা ব্যবস্থা

চীনের শেনজেনে অবস্থিত উবটেক রোবোটিকস মানুষের আদলে তৈরি ‘ওয়াকার...

মুকিম নাকি মুসাফির: ইসলামিক নির্দেশনা

প্রশ্ন: আমার স্ত্রী ফেনীতে নিজের বাবার বাড়িতে অবস্থান করেন।...

ব্যাচেলরদের ঘর গোছানোর সহজ কৌশল

দীর্ঘদিনের কর্মব্যস্ততার পর নিজের ঘরে ফিরে শান্তি খুঁজতে গেলে...

মহাকাশে মালামাল বহনে সক্ষম ইউরোপের শক্তিশালী রকেট

ইউরোপীয় স্পেস এজেন্সি তাদের সবচেয়ে শক্তিশালী রকেট অ্যারিয়ান ৬৪...

গুজব পরিহারে কোরআনের নির্দেশনা

সমাজে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে...

ঘরের টাইলস ঝকঝকে রাখার উপায়

বর্তমান সময়ে ঘর সাজাতে টাইলসের ব্যবহার ক্রমেই বাড়ছে। রোববার...

অক্সিটোসিন কীভাবে সামাজিক বন্ধন শক্তিশালী করে

আজ বিশ্ব ভালোবাসা দিবস।মানুষের আবেগ, সম্পর্ক ও মানসিক বন্ধনের...

আল্লাহর ওপর ভরসার গুরুত্ব

মুমিনের জীবনে আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ...

ফাগুনে কেন বাড়ে প্রেমের অনুভূতি

ফাগুনের নরম হাওয়া গালে লাগলেই চারপাশের প্রকৃতি যেমন বদলে...

চাঁদপুর-৪ থেকে স্বতন্ত্র এমপি আবদুল হান্নান শপথ স্থগিত

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ হিসেবে স্বতন্ত্র নির্বাচনে জয়...

নাটোরে নির্বাচনী–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত

নাটোরের তিনটি উপজেলায় পৃথকভাবে নির্বাচনী–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত হয়েছেন।...
spot_img

আরও পড়ুন

ফেসবুকে এখন অ্যানিমেশনসহ প্রোফাইল ছবি

ফেসবুক নিজেকে আরও সৃজনশীলভাবে প্রকাশ করার সুযোগ দিতে স্থির প্রোফাইল ছবিতে অ্যানিমেশন যোগ করার সুবিধা চালু করেছে। মেটার এই নতুন ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা...

ভালোবাসা জানানো ইসলামে কেন সুন্নত

ভালোবাসা মনের গভীর আবেগ প্রকাশের মাধ্যমে প্রকাশ পায়। একজন মুসলিমের প্রেম ও ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। কাউকে ভালোবাসলে তা জানানো মহানবী (সা.)-এর...

বডি ওয়েট ব্যায়ামের ধাপে ধাপে অগ্রগতি

অনেকের বাসায় জিমের সরঞ্জাম নেই। তবে শরীরের ওজন ব্যবহার করেই শক্তিশালী হওয়া সম্ভব। পেশি শুধু ওজন তোলার মাধ্যমে নয়, বরং চ্যালেঞ্জের প্রতিক্রিয়ায় শক্তিশালী হয়।...

সীমান্তে রোবট: চীনের নতুন নিরাপত্তা ব্যবস্থা

চীনের শেনজেনে অবস্থিত উবটেক রোবোটিকস মানুষের আদলে তৈরি ‘ওয়াকার এস২’ রোবট সীমান্তে মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে। চীন-ভিয়েতনাম সীমান্তের ব্যস্ততম চেকপয়েন্টে এই মাস থেকেই রোবটগুলোর...
spot_img