Tuesday, April 7, 2026
31 C
Dhaka

বরিশালে শিশুদের অক্সিজেন দিচ্ছে প্লাস্টিকের পটে তৈরি ‘হেডমাস্ক’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহে ব্যবহৃত হচ্ছে বিকল্প পদ্ধতি। অক্সিজেন হুডের অভাবে গৃহস্থালির প্লাস্টিকের পট কেটে তৈরি করা হচ্ছে অস্থায়ী ‘হেডমাস্ক’, যা দিয়ে শিশুদের অক্সিজেন দেওয়া হচ্ছে।

সোমবার হাসপাতালের শিশু ওয়ার্ডে এমন দৃশ্য দেখা যায়। শ্বাসকষ্ট, নিউমোনিয়া, হাঁপানি বা জন্মগত সমস্যায় আক্রান্ত শিশুদের জন্য অক্সিজেন হুড প্রয়োজন হলেও সেটির অভাবে স্থানীয়ভাবে এই পদ্ধতি চালু করা হয়েছে।

একজন অভিভাবক জানান, তার সাত মাস বয়সী শিশুকে নিউমোনিয়া নিয়ে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে আইসিইউ প্রয়োজন হয়। কিন্তু শয্যা না থাকায় বিকল্প হিসেবে প্লাস্টিকের তৈরি হেডমাস্ক ব্যবহার করা হয়। পরে শিশুটি সুস্থ হয়ে ওঠে।

তবে এ ধরনের পদ্ধতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অনেক অভিভাবক। তাদের মতে, প্লাস্টিকের পট ব্যবহার ঝুঁকিপূর্ণ এবং এতে শিশুদের গলায় আঘাত লাগার আশঙ্কা থাকে। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শয্যা সংকটের কারণে একাধিক শিশুকে একই বিছানায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতিও স্পষ্ট হয়ে উঠেছে।

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. আব্দুল মুনয়েম সাদ বলেন, ‘শ্বাসকষ্ট, নিউমোনিয়া, হাঁপানি বা জন্মগত শ্বাসজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের জন্য অনেকসময় অক্সিজেন সরবরাহে প্রয়োজন হয় অক্সিজেন হুডের। এর আগে কখনও সেটির ব্যবহার না হওয়ায় স্থানীয়ভাবে তৈরি এই প্লাস্টিকের পট দিয়েই অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।’

তিনি আরও জানান, ‘যে কারণে এটা ব্যবহার করা হচ্ছে, সেই কাজ হচ্ছে। এছাড়া এটা ব্যবহারে ক্ষতির কোনো কারণ নেই। শিগগিরই অক্সিজেন হুড আমদানির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জামায়াতের সেই নারী কর্মীর জামিন

ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার হওয়া ভোলার...

সিলিকা জেলের প্যাকেট কেন ফেলে দেওয়া উচিত নয়

ওষুধ, জুতা বা ইলেকট্রনিক পণ্যের বাক্সে থাকা ছোট ছোট...

বাজারে এলো স্যামসাংয়ের নতুন এআই রেফ্রিজারেটর

দেশের বাজারে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর...

বরিশালে হামের উপসর্গে শিশুমৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত...

দৃঢ় সংকল্পই সফলতার চাবিকাঠি

জীবনে বড় কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে হলে পূর্ব...

আক্কেলদাঁতের ব্যথা কেন হয়

আক্কেলদাঁত ওঠার সময় ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও অনেক...

প্রযুক্তির নিয়ন্ত্রণে কার প্রভাব বেশি

বাংলাদেশে ডিজিটাল অগ্রযাত্রা দ্রুত বিস্তৃত হলেও এর সুফল সবার...

ফেনীতে শিক্ষার্থীদের মিড ডে মিলে ছত্রাকযুক্ত রুটি বিতরণ

ফেনীর সোনাগাজীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ...

নফল ইবাদতে জামাত নিয়ে সমকালীন মাসায়েল

কিয়ামুল লাইল ইসলামে একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত হিসেবে বিবেচিত।...

ভোলায় পৃথক অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ...

টাঙ্গাইলে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে

ফার্নেস অয়েলের সংকটের কারণে টাঙ্গাইলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।...

কাঁচাগোল্লা তৈরির সহজ রেসিপি

ঘরে বসেই অল্প উপকরণে তৈরি করা যায় সুস্বাদু কাঁচাগোল্লা।...

ঘরের কাজে আয়েশা (রা.)–এর নিবেদন ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত

হজরত আয়েশা (রা.)–এর জীবন ছিল ভালোবাসা, দায়িত্ববোধ, সরলতা ও...

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায়, দূষণে শীর্ষ তালিকায় শহর

বিশ্বের বিভিন্ন শহরের মতো ঢাকাতেও দিন দিন বাড়ছে বায়ুদূষণের...
spot_img

আরও পড়ুন

জামায়াতের সেই নারী কর্মীর জামিন

ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার হওয়া ভোলার জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভোলার...

সিলিকা জেলের প্যাকেট কেন ফেলে দেওয়া উচিত নয়

ওষুধ, জুতা বা ইলেকট্রনিক পণ্যের বাক্সে থাকা ছোট ছোট সিলিকা জেলের প্যাকেট অনেকেই অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেন। তবে এই প্যাকেটগুলো ঘরের নানা জিনিস সংরক্ষণে...

বাজারে এলো স্যামসাংয়ের নতুন এআই রেফ্রিজারেটর

দেশের বাজারে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর রেফ্রিজারেটর আরএফ৫৯ উন্মোচন করেছে স্যামসাং। সোমবার রাজধানীর গুলশান-২-এর র‍্যাংগস ই-মার্ট শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে...

বরিশালে হামের উপসর্গে শিশুমৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৩ জন শিশু হাসপাতালে...
spot_img